রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : যে হক্ব আল্লাহ তা‘আলার নিকট পসন্দনীয় এবং যে সম্পর্কে আলেমগণ মতভেদ করেছেন তা মূলত একটিই, একাধিক নয়। বিতর্কিত বিষয়সমূহের মধ্যেও হক্ব বা সত্য একটিই হয়ে থাকে, দু’টি নয়। যে ব্যক্তি হক্বের বিরুদ্ধে যায়, সে হয়তো ইজতিহাদে ভুলের কারণে ওযরগ্রস্তÍ হবে, অথবা জেনেশুনে সত্যকে প্রত্যাখ্যানের কারণে গুনাহগার হবে। আর এই হক্বের অনেক শাখা-প্রশাখাও থাকতে পারে। যেমন আল্লাহ তা‘আলা বলেন,

وَ اَنَّ هٰذَا صِرَاطِیۡ مُسۡتَقِیۡمًا فَاتَّبِعُوۡہُ ۚ وَ لَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِکُمۡ عَنۡ سَبِیۡلِهِ ؕ ذٰلِکُمۡ  وَصّٰکُمۡ بِهِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ

‘আর নিশ্চয় এটিই আমার সরল পথ। কাজেই তোমরা এর অনুসরণ কর এবং বিভিন্ন পথের অনুসরণ কর না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও’ (সূরা আল-আন‘আম : ১৫৩)। অতএব হক্বের রাস্তা একটিই। পক্ষান্তরে বাতিলের রাস্তা অসংখ্য। তবে হক্বের অনেক শাখা আছে। যেমন আল্লাহ বলেছেন, وَ الَّذِیۡنَ جَاهَدُوۡا فِیۡنَا لَنَهْدِیَنَّهُمۡ سُبُلَنَا ؕ وَ اِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ‘যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গেই থাকেন’ (সূরা আল-আনকাবূত : ৬৯)।

ছিরাতে মুস্তাক্বীমের অন্তর্ভুক্ত এই রাস্তাগুলো মূলত একটি রাস্তা থেকেই নির্গত হয়েছে, আর সেটিই হল কুরআন, ইসলাম এবং সুন্নাত। এর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তা‘আলার এই কথার মধ্যে রয়েছে। اِهْدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ‘আমাদেরকে সরল পথের হিদায়াত দিন’ (সূরা আল-ফাতিহা : ৬)। অর্থাৎ সরল পথই হল ইসলাম, কুরআন এবং সুন্নাহ। এর এই পথটির মধ্যেই মানুষের জন্য অনেক শাখা রয়েছে। অনুরূপভাবে, আমরা যদি বলি ‘সত্য বিভিন্ন প্রকারের এবং সত্যের শাখা-প্রশাখা রয়েছে’। এর দ্বারা আমাদের উদ্দেশ্য হল, সত্যের শাখাগুলো একটি হক্ব বা সত্য পথের মধ্যেই শামিল আছে। মোদ্দাকথা হল, হক্ব বা সত্যের পথ একটিই, একাধিক নয় (কিতাবু শারহিল ক্বাওয়ায়িদিল মুছ্লা, ৪/৩১ পৃ.)।


প্রশ্নকারী : সামিঊল, কুলপাড়া, রাজশাহী।





প্রশ্ন (১৪) : রামাযান মাসে এক শ্রেণীর যুবককে দেখা যায় যে, তারা নেকীর আশায় সাহারীর খাওয়ার পূর্বে ঢোল পিটিয়ে রাস্তায় ও ওলি-গলিতে মানুষকে সাহারী খাওয়ার জন্য জাগায়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের পূজা উপলক্ষে ফার্নিচার, মাইক, সিসি ক্যামেরা, গাড়ি ইত্যাদি ভাড়া দেয়া জায়েয আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কা‘বা ঘরের দিকে মুখ করে থুথু ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যিলহজ্জ মাসের প্রতিটি দিনের ছিয়াম এক বছরের ছিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল ক্বদরের ইবাদতের সমতুল্য। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : মহিলারা দেবর ও ভাশুরের সামনে বেপর্দায় যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ডিফেন্সে চাকরি করতে হলে ট্রেনিংয়ের ছয় মাস নিয়মিত দাড়ি ক্লিন সেভ করতে হয়। আবার ট্রেনিং সম্পূর্ণ করে দাড়ি রাখার সুযোগ আছে। সাময়িকভাবে দাড়ি কেটে এই চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : স্বামী-স্ত্রী একসাথে জামা‘আতে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জীবনে অনেক পাপ করেছে এমন ব্যক্তি কোন মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে। এখন তওবা করলে পাপ ক্ষমা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, কোন ব্যক্তি যদি তার বাড়ীতে ‘সূরা আল-বাক্বারাহ’ তেলাওয়াত করে, তাহলে তার ঘরে শয়তান প্রবেশ করে না। কিন্তু সূরাটি যদি ক্যাসেটে রেকর্ড করে রাখা হয়, তাহলে কি এই ফযীলত হাছিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে অন্যের কাছে রেখে হালালা করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রতিদিন রাতে সূরা মুলক পড়া সুন্নাহ। প্রশ্ন হল- যদি কেউ মাগরিবের ছালাত অথবা এশার ছালাতের পর সময়ের ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থানে যেতে যেতে সূরা মুলক পাঠ করে, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ