রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : তাহাজ্জুদ ছালাত হল রাতের নফল ছালাত। ক্বিয়ামুল লায়ল, তারাবীহ, তাহাজ্জুদ বা ক্বিয়ামে রামাযান সবগুলোকেই রাতের নফল ছালাত বলা হয়। রাতের নফল ছালাত তিন রাক‘আত বিতর সহ ১১ রাক‘আত পড়াই উত্তম। দুই দুই রাক‘আত করে চার সালামে ৮ রাক‘আত। অতঃপর এক সালামে মাঝের তাশাহহুদ ছাড়াই তিন রাক‘আত বিতর পড়া। অথবা দুই দুই রাক‘আত করে ৫ সালামে ১০ রাক‘আত। এরপর এক রাক‘আত বিতর আদায় করা (ছহীহ বুখারী, হা/১১৪৭, ৯৯৫, ৯৯০; ছহীহ মুসলিম, হা/১৭৯৭, ১৭৯৩, ১৭৮২; হাকেম, হা/১১৪০)। ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ‘ইমরানের শেষ ১১টি আয়াত পড়ে মিসওয়াক সহ ওযূ করে কিছু তাসবীহ পাঠ করতে হয়। দশবার করে ‘আল্লাহু আকবার’, ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’, ‘আস্তাগফিরুল্লাহ’ এবং ‘আল্লাহুম্মাগফির লী ওয়াহদিনী ওয়ারযুক্বনী ওয়া ‘আফিনী পড়তে হয়। অতঃপর ক্বিয়ামাতের দিনের সংকীর্ণ স্থান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় (আবূ দাঊদ, হা/৭৬৬; নাসাঈ, হা/১৬১৭, ৫৫৩৫, সনদ ছহীহ)। বিশেষ করে একটি দু‘আ পড়ার অভ্যাস করা উচিত, যা খুবই ফযীলতপূর্ণ-

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ . اَلْحَمْدُ لِلهِ وَسُبْحَانَ اللهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাহাজ্জুদের ছালাতে ছানাও পড়েছেন ভিন্ন ভিন্ন। তাহাজ্জুদের ছালাত শুরুর পূর্বেই দু’রাক‘আত সংক্ষিপ্তভাবে ছালাত আদায় করা যায় (ছহীহ মুসলিম, হা/১৮৪৭ বিস্তারিত দ্র. ‘প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম’, প্রশ্ন নং-৭০০, পৃ. ৩৬৬-৩৬৮)।


প্রশ্নকারী : ফারজিয়া মাহবুব, ঢাকা।




প্রশ্ন (১) : ‘রাসূল (ﷺ)-এর আবির্ভাবের পূর্বে সমস্ত নবীর ক্বিবলাহ বাইতুল মাক্বদিছ ছিল’ এই কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২): ‘কতক ক্বারীকে কুরআন লা‘নত করে’ মর্মে হাদীছটি কি নবী (ﷺ) থেকে ছহীহ সূত্রে বর্ণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আমি একজন নার্স, মাঝে মধ্যে কোন কোন রোগী আমাকে খুশি হয়ে ১০০ বা ২০০ টাকা দেয়, আবার কখনো খাবার খেতে দেয়, এই টাকা ও খাবার গ্রহণ করা কি ঘুষ বা হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আল-কুরআনের মুহকাম ও মুতাশাবিহ আয়াত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক ব্যক্তি মসজিদ নির্মাণের অর্থ হালাল-হারাম সন্দেহ করেন এবং মসজিদের ইমাম বিদ‘আত করেন বিধায় তিনি মসজিদে ছালাত আদায় করেন না, এমতাবস্থায় তার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : প্রচলিত আছে যে, ‘জিবরীল (আলাইহিস সালাম) বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কত ফোটা পানি পড়ে, আমি তা গুণতে পারি, কিন্তু যৌবনের ইবাদতের ছওয়াব গুণে শেষ করতে পারি না’। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু আতর আছে, যা অনেক দামী। প্রশ্ন হল- দামী আতর কিনলে কি তা অপচয় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জেনে শুনে জর্দা খাওয়া ইমামের পেছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : বর্তমানে আহলেহাদীছদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের মসজিদ ভেঙ্গে দেয়া হচ্ছে, বন্ধ করে দেয়া হচ্ছে। আহলেহাদীছদের পরিচয় এবং তাদের মৌলিক নিদর্শনগুলো কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন ব্যক্তি তার আপন খালাতো বোনের মেয়েকে বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : টাকার নিছাব দুইভাবে হিসাব করা হয়। স্বর্ণ ও রৌপ্যের হিসাবে। কিন্তু বর্তমানে স্বর্ণ ও রৌপ্যের মূল্যে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। এমতাবস্থায় কোন্ হিসাবে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : স্বামী তার স্ত্রীকে বলেছে, তার মায়ের প্রতিটি কথা মেনে চলতে হবে। কিন্তু শাশুড়ি চান যে, তার ছেলের বউ তার দেবর, চাচা, চাচাতো ভাই, খালাত ভাই সবার সাথেই সাধারণভাবেই চলুক। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ