রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
উত্তর : শর্তসাপেক্ষে ঋণ দিয়ে তাগাদা ও বলপ্রয়োগ করে বেশি নেয়াটা নিঃসন্দেহে সূদ। তবে কোন পূর্ব শর্ত ও বলপ্রয়োগ ছাড়াই বেশি দেয়াটা দোষনীয় নয়। সুতরাং যদি তাকে তার পারিশ্রমিক বা প্রয়োজনের অতিরিক্ত দেয়া হয়, তবে এটি তার উপর একটি বিশেষ অনুগ্রহ হবে। কেননা সে একজন হিতাকাক্সক্ষী, পরিশ্রমী ও অসহায় মানুষ। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। একজন লোক নবী করীম (ﷺ)-এর নিকট তার (প্রাপ্য) উটের তাগাদা দিতে আসে। আল্লাহর রাসূল (ﷺ) ছাহাবীদের বললেন, তাকে একটি উট দিয়ে দাও। তাঁরা বললেন, তার চেয়ে উত্তম বয়সের উট ছাড়া পাওয়া যাচ্ছে না। তিনি বললেন, সেটিই তাকে দিয়ে দাও। লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক্ব দিয়েছেন, আল্লাহ আপনাকে যেন পূর্ণ হক্ব দেন। তখন নবী করীম (ﷺ) তিনি বললেন, فَإِنَّ مِنْ خِيَارِ النَّاسِ أَحْسَنَهُمْ قَضَاءً ‘কেননা মানুষের মধ্যে সেই উত্তম, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে’ (ছহীহ বুখারী, হা/২৩০৫, ২৩০৬, ২৩৯০, ২৩৯২, ২৩৯৩, ২৬০৬, ২৬০৯; ছহীহ মুসলিম, হা/১৬০১)। অন্য বর্ণনায় এসেছে, জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর কাছে আসলাম।

وَكَانَ لِيْ عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِيْ وَزَادَنِيْ

‘তাঁর কাছে আমার কিছু ঋণ প্রাপ্য ছিল। তিনি আমার ঋণ আদায় করলেন এবং পাওনার চেয়েও বেশি দিলেন’ (ছহীহ বুখারী, হা/৪৪৩, ২৪৯৪)। অতএব যদি শ্রমিক ব্যক্তিটি সৎ এবং হিতাকাক্সক্ষী হয়, সেক্ষেত্রে তাকে যদি তার পারিশ্রমিকের চেয়ে বেশি দেয়া হয়, তবে এটি উত্তম চরিত্রের উদাহরণ (আল-মুগনী, ৪/২১২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৮৪৫৮; ফাতাওয়া নূরুন আলাদ দারব, ইবনে বায, https://binbay.org.sa/fatwas/11977/%D8%।

প্রশ্নকারী : ইমতি, মিরপুর, ঢাকা।





প্রশ্ন (১৬) : চেয়ারে বসে ছালাত আদায় করা যাবে কি? যদি যায়, তবে চেয়ার কাতারের কোথায় রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) বিভিন্ন সিম (যেমন GP প্রভৃতি) কোম্পানীর ফান্ডে টাকা জমা রাখা যাবে কি? যদি কেউ সেই টাকার Interest না নেয়। আবার যদি সেই Interest নিয়ে অসহায় কাউকে দিয়ে দেয়া হয়, তাহলে এক্ষেত্রে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : তিলাওয়াতে সিজদাহর নিয়ম কী এবং এ জন্য কোন নির্দিষ্ট কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? এটি না রাখার পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলা দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : পিতা ছেলে সন্তানের জন্য কতদিন পর্যন্ত ভরণপোষণ বা খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-এর নামে ‘খুতবায়ে ফাদাক’ বা ফাদাকের ভাষণ বলে যে ভাষণটি বর্ণিত আছে, তা কি ছহীহ সনদে প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : পিতার চার কন্যা সন্তান, কোন ছেলে নেই। সে কি তার সমস্ত সম্পত্তি চার কন্যা সন্তানের মধ্যে জীবিত থাকাকালে ভাগ করে দিতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। কিন্তু অনেক টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা কিবলাকে পিছনে করে তৈরি করা আছে। এধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : পবিত্র কুরআনের সূরা ইবরাহীম এর ৩৪ নং আয়াতে মহান আল্লাহ তার নে‘মতের শুকরিয়া আদায় করার কঠিন নির্দেশ দিয়েছেন। সাথে সাথে একথাও বলেছেন যে, মানুষ অতিশয় যালিম এবং অকৃতজ্ঞ। প্রশ্ন হল- আমরা কিভাবে আল্লাহর নে‘মতের শুকরিয়া আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ