মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : স্বাভাবিক কথা হল- মানুষের ঈমানে দুর্বলতা দেখা যায়। রাসূল (ﷺ) বলেন, ‘মানুষ যখন চুরি করে তখন তার মাঝে ঈমান থাকে না, যখন ছিনতায় করে তখন তার মাঝে ঈমান থাকে না। যখন ব্যভিচার করে তখনও তার মাঝে ঈমান থাকে না, মদপানের সময়ও ঈমান থাকে না’ (ছহীহ বুখারী, হা/২৪৭৫)। ঈমান দুর্বল হওয়া বা নষ্ট হওয়ার অনেক কারণ আছে। কিন্তু ঈমানকে অবশ্যই নবায়ন করতে হয়। নয়লে ঈমানহীন অবস্থায় মৃত্যু হলে মানুষের শেষ আমলই মূল আমল হিসাবে গণ্য হবে। ঈমানকে নবায়ন করার ক্ষেত্রে সালফে সালেহীন যা উল্লেখ করেছেন তা নিম্নরূপ :  ১. মহান আল্লাহকে চেনা, তাঁর ক্ষমতা, মর্যাদা, সৃষ্টিকর্ম এবং তাঁর গুণবাচক নামের মাধ্যমে (ইবনু রজব হাম্বলী, ফাযলে ইলমে সালাফ, পৃ. ৬৪-৬৫)। ২. নবীকে চেনার মাধ্যমে। তার রিসালাত, খাতমে নবুওয়াত, দায়িত্ববোধ, কুরআনিক আদর্শ এগুলোর মাধ্যমে (সূরা আল-আহযাব : ২১)। ৩. শারঈ জ্ঞান অর্জন (সূরা আল-ফাত্বির : ২৮; ছহীহ মুসলিম, হা/২৬৯৯)। ৪. মহান আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা (সূরা আলে ইমরান : ১৯০; সূরা আয-যারিয়াত : ২১; সূরা ইউনুস : ১০১; দুররুল মানছুর, ২/৪০৯ পৃ.)। ৫. অর্থবুঝে কুরআন তেলাওয়াত করা (ইবনুল ক্বাইয়িম, মাদারিজুস সালেকীন, ১/৪৮৫ পৃ.)। ৬. অধিক পরিমাণ আল্লাহর যিকির করা (সূরা আর-রা‘দ : ২৮; ছহীহ বুখারী, হা/৬৪০৭; ইবনু তায়মিয়া, ওয়াবিলুছ ছাইয়িব, পৃ. ৬৩)। ৭. নেককার মজলিসে হাযির থাকা (সূরা আশ-শু‘আরা : ১০০-১০২; ছহীহ বুখারী, হা/৩৬৮৮)। ৮. বেশি বেশী নফল ইবাদত করা ৯. আল্লাহর কাছে ঈমান বৃদ্ধির দু‘আ করা (সিলসিলা ছহীহাহ, হা/১৫৮৫)। ১০. সকল ধরণের পাপ থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা।


প্রশ্নকারী : শামীমা আখতার, ফরিদপুর।





প্রশ্ন (১৮) : বিধর্মীরা কাপড় ধৌত করলে বা সেলাই করলে সেই কাপড় পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে কোন পণ্যের মূল্য কম আছে (যেমন- ইট)। এখন ক্রয় করে রেখে বাজার মূল্য যখন বেশি হবে তখন যদি বিক্রয় করে তাহলে এমন ব্যবসা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : (أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ) তথা ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা‘বূদ নেই’ (وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًّا عَبْدُهُ وَرَسُوْلُهُ) ‘এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল’। এর প্রকৃত অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কারো স্বামী যদি ফেসবুক, ইমু, মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে চ্যাট করে, প্রেমালাপ করে তবে স্বামীকে ঐ পথ থেকে ফিরিয়ে আনার জন্য স্ত্রী কী করতে পারে? স্বামীর মনে স্ত্রীর প্রতি প্রচ- ভালোবাসা সৃষ্টির জন্য বিশেষ কোন আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম পালনকারীর রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জামা‘আতে ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক ব্যক্তির জখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করল। কাজেই আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম (ছহীহ বুখারী, হা/১৩৬৪)। প্রশ্ন হল- যেখানে আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিলেন, সেখানে বলা হয়, ‘সে চিরস্থায়ী জাহান্নামী নয়’। উক্ত বক্তব্যের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যিনাকারীর শাস্তি কি দুনিয়ার জীবনে কার্যকর করতে হবে, না-কি খালিছ অন্তরে তাওবা করলে মাফ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ছালাতে হাত বাঁধার বিশুদ্ধ নিয়ম কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ফরয ছালাতের পরে ক্বাযা ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কোন অমুসলিম যদি কালেমা পাঠ করে মুসলিম হয়, তাহলে তার কি সুন্নাতে খাৎনা করা এবং এভিডেভিট করা যরূরী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ