বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
উত্তর : পুরুষের জন্য হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা নিষিদ্ধ (নাসাঈ, হা/৫০৮৯, সনদ হাসান)। তাই বিবাহ উপলক্ষে হোক কিংবা অন্য কোন উপলক্ষে উভয়াবস্থাতেই পুরুষের জন্য হাতে-পায়ে মেহেদি লাগানো হারাম, বরং এটা কাবীরা গুনাহ। কেননা এতে মহিলাদের সাদৃশ্য আছে (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১১তম খণ্ড, পৃ. ৪১৫-৪১৬)। হাত-পায়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মেহেদি ব্যবহার করা শুধু নারীদের বৈশিষ্ট্য, পুরুষের জন্য জায়েয নয়। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের অভিসম্পাত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুমিন পুরুষের জন্য কোন ক্ষেত্রেই মহিলাদের অনুকরণ করা বৈধ নয়। তা সে মেহেদির ক্ষেত্রে হোক কিংবা অন্য কোন সাজসজ্জার ক্ষেত্রে’ (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২৯তম খণ্ড, পৃ. ৪৭)। তবে ‘নারী-পুরুষ উভয়ে পাকা  চুলে এবং পুরুষরা দাড়িতে মেহেদি বা অন্য রং ব্যবহার করতে পারবে। কিন্তু কোনভাবেই কালো রং ব্যবহার করতে পারবে না (ছহীহ মুসলিম, হা/২১০২; আবূ দাঊদ, হা/৪২০৪; নাসাঈ, হা/৫০৯১)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, বরিশাল।





প্রশ্ন (২৫) : আল্লাহ তা‘আলার সত্তা, তাঁর অবস্থান, তাজসীম তথা আল্লাহকে সৃষ্টির মত দেহযুক্ত মনে করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত মাসআলা জানা কি সাধারণ মানুষের জন্য অপরিহার্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বেকারত্ব দূর করা এবং রিযিক্বে বরকত হওয়ার জন্য কোন্ আমল করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হারূত-মারূত’ এবং ‘যোহরা’ নামক মহিলার ব্যাপারে সমাজে প্রচলিত কাহিনী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ইমাম দু‘আ কুনূত পাঠ করার সময় মুক্তাদীগণ শুধু আমীন আমীন বলবেন, না-কি ইমামের সাথে দু‘আ কুনূতও পাঠ করবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মোবাইল ব্যবসা করা কি হালাল হবে? কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ মোবাইল অপব্যবহার করে, যেমন গান, বাজনা, গেম খেলা ইত্যাদি। বলা বাহুল্য, কিছু কাস্টমার দোকানদারকে বলে আমাকে গেমিং ফোন দেন। এই থেকে স্পষ্ট বুঝা যায় ছেলেটা হয়ত গেম খেলবে। শরী‘আতের দৃষ্টিতে এর সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ‘পিতা-মাতার দু‘আ আল্লাহ তা‘আলা ফিরিয়ে দেন না’ অর্থাৎ তাদের দু‘আ কবুলযোগ্য। প্রশ্ন হল- যাদের পিতা-মাতা মৃত্যুবরণ করেছেন- তাদের কবুলযোগ্য দু‘আ প্রাপ্তির জন্য করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬): ‘সূরা আল-ফাতিহা সকল রোগের আরোগ্য’ মর্মে বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জন্মদিন লিখে কেক তৈরি করা ও তা বিপণন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : একবার দরূদ পাঠ করলে ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘দাসী তার মুনিবকে জন্ম দিবে’ হাদীছটির ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ