বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তর : ‘ইসলাম প্রতিষ্ঠা করা’র অর্থ হল, মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর তাওহীদ প্রতিষ্ঠা করার অর্থ হল- আল্লাহ তা‘আলা উম্মতের জন্য যা নির্ধারণ করেছেন এবং ফরয করেছেন সে অনুযায়ী আমল করা। আল্লাহর তাওহীদ ও তাঁর আনুগত্য করা এবং রাসূলগণ ও আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা। নবী-রাসূলগণ যা নিয়ে আগমন করেছেন, তা বাস্তবায়ন করা। আর সেটা হল- এককভাবে আল্লাহর ইবাদত করা, যার কোন শরীক নেই এবং ইসলামের সকল মৌলিক নীতিমালা ও শাখা-প্রশাখা বাস্তবায়ন করা (সূরা আশ-শূরা : ১৩; জামি‘ঊল বায়ান ফী তাফসীরিল কুরআন, ২০তম খণ্ড, পৃ. ৪৮১; আল-জামি‘ঊ লি আহকামিল কুরআন, ১৬তম খণ্ড, পৃ. ১০; তাফসীরুল কুরআনিল আযীম, ৭ম খণ্ড, পৃ. ১৯৪; তায়সীরুল কারীমির রহমান ফী তাফসীরুল কালামিল মান্নান, পৃ. ৭৫৪)। অতএব যখন কোন ব্যক্তি তার সার্বিক জীবনে ইখলাছের সাথে তাওহীদ তথা ইবাদত প্রতিষ্ঠা করবে এবং ত্বাগূত তথা গায়রুল্লাহর দাসত্বকে সম্পূর্ণরূপে বর্জন করবে, তখনই কেবল তাওহীদ প্রতিষ্ঠা তথা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। তবে এজন্য কোন চরমপন্থা ও অন্য কোন ইসলাম পরিপন্থী নীতি-আদর্শ অনুসরণ করা যাবে না। যেমন, বোমা হামলা, জঙ্গী তৎপরতা, বুলেট ও ব্যালট, পাশ্চাত্য দর্শন ইত্যাদি।


প্রশ্নকারী : নির্দিষ্ট লাইব্রেরী, চাঁপাই নবাবগঞ্জ।




প্রশ্ন (২৯) : মাখরাজ ছাড়া কুরআন পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ফরয ছালাত শেষ করে অর্থাৎ সালাম ফিরিয়ে সুন্নতী যিকিরগুলো পড়ার পর একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অনেকে ব্যবসার স্বার্থে জাল-যঈফ হাদীছ ও মিথ্যা কাহিনী সম্বলিত বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বাংলাদেশে কি কোন ছাহাবী এসেছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইমাম রুকু থেকে উঠে ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’-এর পরিবর্তে ‘আল্লাহু আকবার’ বললে এই ভুলের কারণে কি সাহু সিজদা দিতে হবে? একজন আলেম বলেছেন সাহু সিজদা দিতে হবে না লোকমাও দিতে হবে না। আর একজন মাদানী আলেম বলেছেন যে, ইমাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’-এর জায়গায় ‘আল্লাহু আকবার’ বললে ওই রাকা‘আত বাতিল বলে গণ্য হবে  সঠিক উত্তরটি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ঘুম থেকে জাগতে না পারার কারণে সাহারী খাওয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : যালেম বা অত্যাচারী ব্যক্তির দোষ-ত্রুটি প্রকাশ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা কুউওতা ইল্লাবিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদাপদ দূর করবে। যার সর্বনিম্ন হল দারিদ্র্যতা মোচন করা’ (তিরমিযী, ৩/১৮৬) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : পাশাপাশি দু’টি মাসজিদ আছে। একটি জুমু‘আহ মসজিদ অপরটি ওয়াক্তিয়া। জুমু‘আহ মসজিদের আযানেই উভয় মসজিদে পৃথক পৃথক ইক্বামতে জামা‘আত অনুষ্ঠিত হয়। প্রশ্ন হল- জুমু‘আহ মসজিদের আযানে পাঞ্জেগানা মসজিদে আযানবিহীন শুধু পৃথক ইক্বামতে জামা‘আতের সাথে পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমার নিকটাত্মীয় একজনকে অভিশাপ দিয়ে ফেলেছে। আমি জানি যাকে অভিশাপ দেয়া হয়েছে তিনি তার উপযুক্ত না। আমি তাকে অনেক বুঝিয়ে কনভিন্স করেছি। সে অনুতপ্ত। এখন আমি তাকে কী আমল করতে বলব যাতে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কুড়িয়ে পাওয়া সম্পদের ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ