রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। আব্দুর রহমান ইবনু নাছির আস-সা‘আদী (রাহিমাহুল্লাহ) সূরা ক্বাছাছের তাফসীরে মাদইয়ানের সেই সৎ ব্যক্তির সাথে মূসা (আলাইহিস সালাম)-এর ঘটনাটি উল্লেখ করার পর বলেছেন যে, ‘তরুণী দু’টির পিতা মাদইয়ানের সেই ব্যক্তিটি শু‘আইব (আলাইহিস সালাম) নন। যা মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে আছে, তার কোন দলীল নেই। সর্বোচ্চ এটা হতে পারে যে, শু‘আইব (আলাইহিস সালাম) মাদইয়ানের অধিবাসী ছিলেন আর এই ঘটনাটি সেই মাদইয়ানেই ঘটেছে। এ ছাড়া দু’টি বিষয়ের মধ্যে আর সম্পর্ক কোথায়? আর মূসা (আলাইহিস সালাম) শু‘আইব (আলাইহিস সালাম)-এর যুগ পেয়েছেন কি-না এটাই তো জানা যায় না, তাহলে শু‘আইব (আলাইহিস সালাম)-কে সশরীরে পাবেন কিভাবে? তবে সেই ব্যক্তিটি যদি শু‘আইব (আলাইহিস সালাম) হতেন, তাহলে অবশ্যই আল্লাহ তা‘আলা তা উল্লেখ করতেন এবং সেই মেয়ে দু’টিও তার নাম বলতেন।

তাছাড়া শু‘আইব (আলাইহিস সালাম)-এর জাতিকে আল্লাহ তা‘আলা ধ্বংস করে দিয়েছিলেন এবং পরবর্তীতে কেবল তারাই জীবিত ছিলেন, যাঁরা শু‘আইব (আলাইহিস সালাম)-এর উপরে ঈমান এনেছিলেন। আর আল্লাহ তা‘আলা তাঁর মাধ্যমে যে সকল মুমিনদেরকে মুক্তি দিলেন তারা কি তাদের নবীর মেয়ে দু’টিকে পানি পান করাতে বাধা দিবে এবং তাদের পশুগুলোকে নিবারণ করে রাখবে? (এটা কি ভাবা যায়?) অতঃপর অপরিচিত এক যুবক এসে তাদের উপর অনুগ্রহ করবে এবং তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিবে’ (তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরি কালামিল মান্নান, পৃ. ৬১৪)। ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শু‘আইব (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর বহু যুগ আগে ছিলেন’ (তাফসীরুল কুরআনিল আযীম, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২২৯)।


প্রশ্নকারী : হাসিবুল ইসলাম, রাজশাহী।





প্রশ্ন (১৩) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার চাচা আমার সামনে আমার মাকে গালিগালাজ করে। তাই আমি আল্লাহর কসম করে বলি যে, সে মারা গেলে তার জানাযায় আমি যাব না। এ রকম কসম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): মসজিদে জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় কালারিং আলো জ্বলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে। যা নিয়ে মুছল্লীদর দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : যে ব্যক্তি হিজাব পরিধানকারী এবং মুখমণ্ডল ও হাত ঢেকে রাখা কোন মুসলিম নারীকে উপহাস করে, তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : যাকাতের টাকা দিয়ে গোরস্থানের জমি ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রচলিত রয়েছে যে, শু‘আইব (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর শ্বশুর ছিলেন। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : নারীর ব্যবসায়ী হওয়ার বিধান কী? সে সফরে থাকুক বা নিজ এলাকায় থাকুক, উভয় অবস্থায় কি ব্যবসা করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতে আমি যদি ইমামের ৩য় বা ৪র্থ রাক‘আত পাই, তাহলে সেটা আমার কততম রাক‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছাদাক্বাহ ও ওছিয়তের মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : চোরের হাত কাটার বিধান অপসন্দ করলে, সেকেলে বা অমানবিক বললে বা এ বিশ্বাস করলে কি ঈমান থাকবে? এই বিধান প্রতিষ্ঠিত করার সুযোগ থাকার পরও প্রতিষ্ঠা না করলে কী ধরনের গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : একজন ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাযারে/খানকায়/কবরে ফুল দেয়া শিরক জেনেও যদি এরকম অপরাধ বার বার করেই চলে, তাহলে সে কি ক্ষমা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ