মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : নিঃসন্দেহে কুরআন আল্লাহ তা‘আলার সম্মানিত বাণী সমষ্টি এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ গ্রন্থ। এর মর্যাদা রক্ষা করা অপরিহার্য। কোনভাবে যেন তার মানহানি না হয় সে বিষয়ে সতর্ক থাকা। কিন্ত কাফফারা স্বরূপ ঐ কুরআনের ওজন সমপরিমাণ চাউল অথবা অর্থ ছাদাক্বাহ করার কোন দলীল পাওয়া যায় না। এটা প্রচলিত প্রথা। অনিচ্ছাকৃতভাবে যদি কুরআন কারো হাত থেকে পড়ে যায়, এর জন্য তাকে কোন ধরনের কাফ্ফারা দিতে হবে না। কারণ সে ইচ্ছাকৃতভাবে কুরআনুল কারীমের অবমাননা করেনি। বরং এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘ভুলবশতঃ তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোনও গুনাহ নেই। কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন’ (সূরা আহযাব : ৫)। তিনি আরো বলেন, ‘হে আমাদের পালনকর্তা! আমরা যদি ভুলে যাই কিংবা হঠাৎ অনিচ্ছাবশতঃ কোন ভুল করে ফেলি তবে আমাদেরকে পাকড়াও করবেন না’ (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)। রাসূল (ﷺ) বলেন, ‘আমার উম্মতের হঠাৎ ঘটে যাওয়া ভুল, স্মরণ না থাকার কারণে ঘটে যাওয়া অন্যায় এবং জোরজবরদস্তি করে কৃত অপরাধকে ক্ষমা করে দেয়া হয়েছে’ (ইবনু মাজাহ, হা/২০৪৫, সনদ ছহীহ)।

অনেককে দেখা যায়, কুরআনে সালাম করে বা কুরআনকে কপাল ও চোখে-মুখে লাগায়, চুমু খায়, বুকে জড়িয়ে ধরে। মূলত শরী‘আতে এমন কোনও নির্দেশনা আসেনি। তাই এগুলো করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি হঠাৎ আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলে তাতে ইনশাআল্লাহ গুনাহ্ হবে না। তবে এটিকে সুন্নাত মনে করা যাবে না (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনে বায, ৯/২৮৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৩২০)।


প্রশ্নকারী :  আব্দুল্লাহ ইবনু ইসমাঈল, টাঙ্গাইল।





প্রশ্ন (৩৪) : বিয়েতে মেয়েকে কবুল বলাতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : অনেক মানুষদের দেখা যায় যে, লোকে কী বলবে এই চিন্তা করে হালাল কাজ থেকে দূরে থাকে। লোকে কী বলবে তাই চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে সম্মত হয় না ইত্যাদি। এরূপ ভাবা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে মায়ের সাথে কি বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে? উল্লেখ্য, মা সেই সংসার ছেড়ে চলেও যেতে পারবে না কারণ তার পাঁচ মেয়ে আছে এবং মায়ের ইনকাম সোর্স নেই। শরী‘আতে কী করণীয় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘চুরি হওয়া মাল ছাদাক্বাহস্বরূপ’- কথাটি কি ইসলামসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মুসলিমদের প্রথম কিবলা কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): বর্ণিত আছে, ‘যে ব্যক্তি রাতে ‘সূরা হা-মীম দুখান’ পড়ে সকালে উঠে, তার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর নিকট ক্ষমা প্রর্থনা করতে থাকেন (তিরমিযী, হা/২৮৮৮; মিশকাত, হা/২১৪৯)। এ বর্ণনাটি কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : যে মেয়ে ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সম্পর্ক করে কথা বলে। তাকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ফজরের ওয়াক্ত পুরো সময় বায়ু বের হয় এমনকি মাঝে মধ্যে ওযূতেও বায়ু বের হয়। অন্য ওয়াক্তে মাঝে মাঝে এমনটি হয়। এখন উক্ত ব্যক্তি কি মা‘যূর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জনৈক ইমাম বলেন, ১০ যিলহজ্জের পরের দিনও অর্থাৎ ১১ যিলহজ্জও আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সালাফী মানহাজ মতে, আশ‘আরী আক্বীদা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ বাতিল আক্বীদা। কিন্তু বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুসারে আশ‘আরীর মধ্যে অন্যতম- ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম দারাকুৎনী, খত্বীব বাগদাদী, ইমাম নববী, জালালুদ্দীন সুয়ূত্বী প্রমুখ। তাদের বিভিন্ন গ্রন্থ থেকে ইলম নেয়ার ক্ষেত্রে সালাফী মানহাজের উছূল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক মুফতি বলেন, নবী (ﷺ)-এর কবরের মাটি আল্লাহর আরশ থেকেও শ্রেষ্ঠ। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে দরূদ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ