রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : জায়েয। যতক্ষণ তা অপচয়ের পর্যায়ে না পৌঁছে (সূরা আল-আন‘আম : ১৪১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে উঁচু বালিশে বসার দলীল পাওয়া যায়। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহ আনহুমা) বলেন, একবার রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে আবূ বকর ও ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) মাটিতে বসা ছিলেন। এ সময় উয়ায়না ইবনু হিছান (রাযিয়াল্লাহ আনহু) প্রবেশ করলে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে উঁচু বালিশে বসালেন। আর বললেন, তোমাদের কাছে কোন সম্প্রদায়ের সম্মানিত লোক আসলে তোমরা তাকে সম্মান কর’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৪২২; মা‘রেফাতুছ ছাহাবা, হা/ ৫০২২, ১৬তম খণ্ড, পৃ, ৬৫, সনদ হাসান)। অন্য একটি হাদীছে এসেছে, বুরদা ইবনু আবূ মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহ আনহু) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রথমে ইয়ামানে পাঠান। অতঃপর মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহ আনহু)-কে পাঠান। তিনি যখন তথায় পৌঁছলেন, লোকদেরকে বললেন, হে লোকসকল! আমি হলাম রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পাঠানো বার্তাবাহক। আবূ মূসা (রাযিয়াল্লাহ আনহু) তার বসার জন্য বালিশ বিছিয়ে দিলেন, অতঃপর তার কাছে একজন ইহুদীকে নিয়ে আসা হল, আর সে ইসলাম গ্রহণ করে নিল ও আবার কাফের হয়ে গেল। ফলে মু‘আয (রাযিয়াল্লাহ আনহু) তিনবার কসম করে বললেন, তাকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না। অতঃপর তাকে হত্যা করা হলে তিনি বসলেন’ (নাসাঈ, হা/৪০৬৬, সনদ ছহীহ)। তাছাড়া তিনি খাটে ঘুমাতেন (ছহীহ মুসলিম, হা/৫১২)। আর ছাহাবায়ে কেরামও দস্তরখানায় খেতেন।

প্রশ্নকারী : মামূন বিন হাশমত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।




প্রশ্ন (২৭) : জিন এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কী? কেউ কেউ বলে থাকে যে, ইবলীস শয়তান জিন ছিল; ফেরেশতা নয়। এটা কতটুকু সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছালাতে সিজদা থেকে উঠে দাঁড়ানোর পর যদি সন্দেহ হয় একটা সিজদা হয়েছে না-কি দু’টি সিজদা হয়েছে? এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : শৈশব অবস্থায় মৃত্যুবরণ করা কাফির ও মুশরিকদের সন্তানরা জান্নাতী, না-কি জাহান্নামী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বাসার আশেপাশের মসজিদগুলোতে ফজর, যোহর, আছর অনেক দেরিতে পড়া হয়। এমতাবস্থায় কিভাবে আউওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা সম্ভব?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : পেশাবের দ্বারে ইনফেকশন হওয়ার কারণে ছালাতে দাঁড়িয়েও যেন মনে হয় সামান্য পেশাব বের হচ্ছে। কিন্তু কখনো কখনো বের হয় না। আবার কখনো কখনো বের হয়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে যদি কাউকে খাদ্য খাওয়ার দাওয়াত দেয় অথবা কোন উপঢৌকন দেয়, তাহলে তা গ্রহণ করা বৈধ হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুকিম অবস্থায় কোন্ কোন্ ছালাত (যোহর/আছর ও মাগরিব/এশা) জমা করে পড়া জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মুক্তাদী ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য কখন দাঁড়াবে? ইমাম একদিকে সালাম ফিরানোর পর, না-কি দুই দিকে সালাম ফিরানোর পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছাহাবীগণ খারেজীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা কি বৈধ ছিল?? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘বড় পরীক্ষায় বড় পুরস্কার’ এ কথা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : একটি মসজিদে ক্বিবলার ওয়ালের সাথে একটি কবর আছে। কবরটি ইট-সিমেন্ট দিয়ে ঊঁচু করা। বিষয়টি ইমামকে জানালে বলেন, মসজিদের দেয়ালই যথেষ্ট। নতুন করে দেওয়াল দেয়া লাগবে না। উক্ত দাবী কি সঠিক? এমন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ