শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
উত্তর : জাহান্নামীদের শরীরের ফোঁড়া থেকে নির্গত পুঁজ ও দুর্গন্ধযুক্ত পানিকে غِسْلِيْنٌ বলা হয়। কেউ কেউ বলেন, শরীরের পঁচা দুর্গন্ধযুক্ত মাংসকে غِسْلِيْنٌ বলা হয় (ড. ওমর ইবনু সুলাইমান আল-আশকার, আল-জান্নাতু ওয়ান নার, পৃ. ১৬৮)। আর صَدِيْدٌ বলা হয় ফোঁড়া বা ক্ষতস্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত দূষিত রস বা পুঁজকে (আল-মু‘জামুল ওয়াফী, পৃ. ৬২৫)। উভয় শব্দ সমর্থবোধক। উপরিউক্ত দুর্গন্ধযুক্ত পুঁজ ও পঁচা মাংস হবে জাহান্নামীদের পানীয়, যা তারা অতি কষ্টে গলাধঃকরণ করবে। আল্লাহ তা‘আলা বলেন,

.مِّنۡ وَّرَآئِہٖ جَہَنَّمُ وَ یُسۡقٰی مِنۡ مَّآءٍ صَدِیۡدٍ – یَّتَجَرَّعُہٗ  وَ لَا یَکَادُ یُسِیۡغُہٗ  وَ یَاۡتِیۡہِ الۡمَوۡتُ مِنۡ کُلِّ مَکَانٍ وَّ مَا ہُوَ  بِمَیِّتٍ وَ مِنۡ  وَّرَآئِہٖ  عَذَابٌ  غَلِیۡظٌ

‘তাদের সকলের পরিণাম জাহান্নাম এবং সকলকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুঁজ, যা সে অতি কষ্টে গলাধঃকরণ করবে। আর তা গলাধঃকরণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। তার নিকটে মৃত্যুযন্ত্রণা আসবে চতুর্দিক থেকে। কিন্তু তার মৃত্যু ঘঠবে না এবং (অনুরূপভাবে) সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে’ (সূরা ইবরাহীম : ১৬-১৭)। অন্যত্র তিনি বলেন,

.فَلَیۡسَ لَہُ  الۡیَوۡمَ ہٰہُنَا حَمِیۡمٌ – وَّ لَا طَعَامٌ   اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ- لَّا  یَاۡکُلُہٗۤ  اِلَّا الۡخَاطِـُٔوۡنَ

‘অতএব সেখানে এই দিন তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোন খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজ ব্যতীত, যা শুধু অপরাধীরাই ভক্ষণ করবে’ (সূরা আল-হা-ক্কাহ : ৩৫-৩৭)।


প্রশ্নকারী : সাকীবুল ইসলাম, সাপাহার, নওগাঁ।




প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরবানী করার সময় কি যিনি কুরবানী দিচ্ছেন তার নাম উল্লেখ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হক্ব বা সত্য কি একটি না একাধিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : বিশেষ ফযীলত মনে করে নির্দিষ্ট করে শুধুই ১৫ই শা‘বান ছিয়াম পালন করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামী শরী‘আতের আলোকে সূদ কাকে বলে? কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : মহিলারা পৃথকভাবে ঈদের জামা‘আত করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ওহাবী কাদেরকে বলা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জীবিত থাকাবস্থায় স্বামী যদি স্ত্রীর মোহরানা পরিশোধ না করে, তাহলে স্ত্রীর মৃত্যুর পর তা পরিশোধ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : নানীর আপন ভাইয়ের মেয়ে মাহরাম, না-কি গায়রে মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘একই বিক্রয়ে দু’টি শর্ত বৈধ নয়’ (তিরমিযী, হা/১২৩৪) হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যোহরের পরের ২ রাক‘আত সুন্নাত কি ফরয ছালাতের আগে পড়ে নেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ