রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ইসলামের শিষ্টাচার হল মানুষ যখন টয়লেট বা গোসলখানায় প্রবেশ করবে, তখন তাদের প্রতিপালককে স্মরণ করবে এভাবে যে, প্রবেশের পূর্বে বলবে, اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ ‘হে আল্লাহ! তোমার নিকট নাপাক নর-নারী জিন-শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি’ (ছহীহ বুখারী, হা/১৪২, ৬৩২২)। প্রবেশ করার পর মুখে যিকির পাঠ করবে না বরং প্রবেশ করার সাথে সাথে যিকির পাঠ করা করা বাদ দিয়ে নীরবতা অবলম্বন করবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/৯৩ পৃ.)। ইমাম ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেন, প্রখ্যাত তাবিঈ ইকরিমাহ (রাহিমাহুল্লাহ) বলেন, لا يذكر الله وهو على الخلاء بلسانه ولكن بقلبه ‘টয়লেটে থাকাবস্থায় মুখে উচ্চারণ করে যিকির করবে না, তবে মনে মনে করতে পারে’ (আল-আওসাত্ব, ১/৩৪১ পৃ.)।

শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘টয়লেটের মধ্যে ওযূ করলে মনে মনে ‘বিসমিল্লাহ’‌ বলবে, মুখে উচ্চারণ করে বলবে না। কেননা ওযূ ও গোসলে ‘বিসমিল্লাহ‌’ বলা ওয়াজিব হওয়ার বিষয়টি শক্তিশালী নয়। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ওযূতে বিসমিল্লাহ্ বলার ব্যাপারে নবী (ﷺ) থেকে বিশুদ্ধ কোন হাদীছ বর্ণিত হয়নি’। এ জন্য আল-মুগনী গ্রন্থের লেখক ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) এই মতের সমর্থন করে বলেন, ‘ওযূর সময় ‘বিসমিল্লাহ‌’ বলা ওয়াজিব নয়’ (ফাতাওয়া আরকানুল ইসলাম, পবিত্রতা অধ্যায়, প্রশ্ন নং-১৩০)।

যদিও শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সর্বত্র ও সর্বদা মনে মনে আল্লাহর যিকির করা শরী‘আত সম্মত। গোসলখানা হতে পারে কিংবা অন্য জায়গায়। নিঃসন্দেহে গোসলখানা, টয়লেট বা এ জাতীয় জায়গায় মুখে উচ্চারণ করে আল্লাহর যিকির করা অপসন্দনীয়, তবে যদি গোসলখানা ব্যতীত বাহিরে কোথাও ওযূ করার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে ওযূর পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। কেননা কিছু আহলে ইলম্ বা বিদ্বানের নিকটে ওযূর পূর্বে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। আর জামহূরের নিকটে সুন্নাতে মুয়াক্কাদাহ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ৫/৪০৮ পৃ.)।


প্রশ্নকারী : অলীউযযামান, বাসাবো, ঢাকা।





প্রশ্ন (৭) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছালাতে ক্বিরাআত ভুলে গেলে সাহু সিজাদহ দিতে হবে কি? সাহু সিজদাহ দেয়ার সঠিক নিয়ম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মসজিদের বিল্ডিংয়ের যেকোন তলায় পরিবারসহ ইমামের থাকার ব্যবস্থা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কোন রোগের কারণে চিকিৎসক যদি অল্প পরিমাণে মদ্যপান বা অন্য কোন হারাম বস্তু খাওয়ার নির্দেশনা দেয়, তবে তা গ্রহণ করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘চিরস্থায়ী জাহান্নামী’-এর অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কেউ যদি অজানা অবস্থায় শিরক করে, তাহলে তার আমল বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কুরআনের আয়াত ও বিভিন্ন হাদীছ মানসূখ হওয়ার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : কাগজ নকল করে কোনো দেশের ভিসা করে টাকা উপার্জন করলে, সেই টাকা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫): এক বছরের বাচ্চা যদি ছালাত আদায়ের সময় কাপড়ে পেশাব-পায়খানা করে দেয়, তাহলে এমতাবস্থায় ছালাত চালিয়ে যেতে হবে, না-কি পোশাক পরিবর্তন করে পুনরায় ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : সন্তানের উপর হজ্জ ফরয হলে সেই টাকা দিয়ে পিতা-মাতাকে হজ্জে পাঠানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কুফরী কালাম বা যাদু টোনার পরিণাম কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মৃত ব্যক্তির জন্য জামাই, ছেলের বউ বা অন্য যে কেউ যদি দান করেন, তবে সেই ব্যক্তির কোন উপকার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ