রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : তারাবীহর ছালাত ৮ রাক‘আত। ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ (ﷺ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ সকলেই ৮ রাক‘আত তারাবীহ পড়তেন। আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহু) একদা আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে জিজ্ঞেস করেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর রামাযানের রাতের ছালাত কেমন ছিল? উত্তরে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসে এবং রামাযানের বাইরে ১১ রাক‘আতের বেশি ছালাত আদায় করতেন না। তিনি প্রথমে (২+২) চার রাক‘আত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি (২+২) চার রাক‘আত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি তিন রাক‘আত পড়তেন (ছহীহ বুখারী, হা/২০১৩, ইফাবা হা/১৮৮৬, ৩/২৯৭ পৃ. ও ১২৬৯, ‘তারাবীহ্র ছালাত’ অধ্যায়-৩১; ছহীহ মুসলিম, হা/৭১৮, ১/২৫৪ পৃঃ)। জাবির ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসে আমাদের সাথে ৮ রাক‘আত ছালাত আদায় করেছেন এবং বিতর পড়েছেন.. (ছহীহ ইবনু খুযায়মাহ, হা/১০৭০, ২/১৩৮ পৃ.; ছহীহ ইবনু হিব্বান, হা/২৪০৯ ও ২৪১৫, ৬/১৬৯ ও ১৭৩ পৃ., সনদ ছহীহ)।  

সায়েব ইবনু ইয়াযীদ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, উমার (রাযিয়াল্লাহু আনহু) ওবাই বিন কা‘ব ও তামীম দারী (রাযিয়াল্লাহু আনহুমা)-কে রামাযান মাসে ১১ রাক‘আত তারাবীহ্র ছালাত জামা‘আতের সাথে পড়ানোর নির্দেশ দিয়েছিলেন (মুওয়াত্ত্বা ১/১১৫ পৃ.; মিশকাত, ১১৫ পৃ., হা/১৩০২ ‘ছালাত’ অধ্যায়, ‘রামাযানে রাত্রি জাগরণ’ অনুচ্ছেদ)।

২০ রাক‘আত তারাবীহর পক্ষে যে বর্ণনাটি এসেছে, তা মুহাদ্দিছগণের নিকট যঈফ ও জাল। উক্ত বর্ণনায় ইবরাহীম ইবনু ওছমান নামে একজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ২/২৮৬; বায়হাক্বী, হা/৪৬১৫, ২/৬৯৮)। ইমাম বায়হাক্বী (৩৮৪-৪৫৮ হি.) উক্ত বর্ণনা উল্লেখ করে বলেন, ‘আবূ শায়বাহ (ইবরাহীম ইবনু ওছমান) হাদীছটি এককভাবে বর্ণনা করেছে। সে যঈফ রাবী’ (সুনানুল কুবরা, হা/৪৬১৫, ২/৬৯৮ পৃ.)। ছহীহ বুখারীর ভাষ্যগ্রন্থ ‘ঊমদাতুল ক্বারী’ প্রণেতা আল্লামা বদরুদ্দীন আয়নী হানাফী (রাহিমাহুল্লাহ) উক্ত রাবী সম্পর্কে বলেন,

جَدُّ أَبِىْ بَكْرِ ابْنِ أَبِىْ شَيْبَةَ كَذَّبَهُ شُعْبَةُ وَضَعَّفَهُ أَحْمَدُ وَابْنُ مَعِيْنٍ وَالْبُخَارِىُّ وَالنَّسَائِىُّ وَغَيْرُهُمْ

‘ইবনু আবী শায়বাহকে ইমাম শু‘বাহ মিথ্যুক বলেছেন এবং ইমাম আহমাদ, ইবনু মাঈন, ইমাম বুখারী, নাসাঈ (রাহিমাহুমুল্লাহ) সহ অন্যান্য মুহাদ্দিছগণ তাকে যঈফ বলেছেন’ (ঊমদাতুল ক্বারী, ১১/১২৮ পৃ.)। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) উক্ত হাদীছকে জাল বলেছেন (সিলসিলা যঈফাহ, হা/৫৬০, ২/৩৫-৩৭ পৃ.)। অতএব ২০ রাক‘আতের বর্ণনার উপর আমল করা যাবে না। ছহীহ হাদীছের আলোকে ৮ রাক‘আত তারাবীহ পড়তে হবে।


প্রশ্নকারী : নূরুল ইসলাম, চট্টগ্রাম।





প্রশ্ন (৩৪) : পীর ছাড়া না-কি আল্লাহর দেখা পাওয়া যাবে না। জীবনে একবার হলেও না-কি পীরের কাছে যেতে হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বর্তমানে স্পোর্টসের দোকানগুলোতে এবং যুবকদের মধ্যে ইউরোপীয় জাতীয় দল ও ক্লাবগুলোর নামযুক্ত জার্সি পরার প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব ক্লাবের কিছু লোগোতে ক্রস (খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক)ও রয়েছে। যদি এসব জার্সি বিক্রি বন্ধ করি, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হব, এমনকি দোকান বন্ধ করে দিতে হতে পারে। তবে আমরা হালাল উপার্জনের ব্যাপারে অত্যন্ত সচেতন। অতএব নিম্নলিখিত বিষয়গুলোর হুকুম শরী‘আতের আলোকে কী হবে? (১) ইউরোপীয় ক্লাবের জার্সি কেনা, বিক্রি করা ও পরিধান করার হুকুম কী? খেলোয়াড়ের নাম লেখা থাকলে তা পরে ছালাত পড়া যাবে কি? (২) যেসব জার্সিতে নাম নেই, কেবল নম্বর আছে, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৩) যেসব জার্সিতে নাম বা নম্বর কিছুই নেই, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৪) যেসব জার্সির লোগো থেকে ক্রস মুছে ফেলা হয়েছে, সেগুলো বিক্রির হুকুম কী? (৫) এটি কি “عمت به البلوى” (সর্বব্যাপী সাধারণ বিপদ) হিসাবে গণ্য হবে? (৬) যদি এসব জার্সি বিক্রি করা বৈধ না হয়, তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যুলহিজ্জার চাঁদ উঠলে নখ, চুল কাটা যায় না- এ হুকুম সবার জন্য, না-কি যারা কুরবানী করবে তাদের জন্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩): যাকাত, যাকাতুল ফিতর ও কুরবানীর পশুর চামড়ার মূল্য মাদরাসা নির্মাণ কাজে ব্যয় করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী (ﷺ)-এর ছাহাবী দাহিয়া কালবী (রাযিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণের পূর্বে তার নিজের মেয়েকে নিষ্ঠুরভাবে পর্বতে নিয়ে হত্যা করেছিল। এই বিষয়টি তিনি ইসলাম গ্রহণের পর নবী (ﷺ)-এর কাছে বর্ণনা করেন। উক্ত ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তা‘বীয ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : হাদীছ অস্বীকারকারী/বিদ‘আতীদের ভ্রান্ত যুক্তির খণ্ডন করব কিভাবে? এ দায়িত্ব কি সাধারণ জনগণেরও, না-কি শুধু আলেমদের? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ছালাতের দু’টি বৈঠক। প্রথম বৈঠকে শুধু আত্তাহিইয়াতু পড়তে হয়। কিন্তু আমার প্রশ্ন হল, অনেক সময় ইমামের শেষ বৈঠক আমার প্রথম বৈঠক হয়। তাহলে দীর্ঘ সময় আমি কি শুধু আত্তাহিইয়াতু পড়েই বসে থাকব, না-কি অন্য দু‘আ পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : পড়াশুনার কারণে বাইরে থাকার সুবাদে অনেক সময় একাকী থাকতে হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত নিয়মিত জামা‘আতের সাথে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করার ব্যাপারে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ