রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
উত্তর : তালি বাজানো মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর কা‘বা গৃহের নিকট শুধু শিস ও করতালি দেয়াই ছিল তাদের ছালাত। সুতরাং অবিশ্বাসের কারণে তোমরা শাস্তি ভোগ কর’ (সূরা আল-আনফাল : ৩৫)। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কোন উৎসব, অনুষ্ঠান বা উৎযাপনকে কেন্দ্র করে তালি বাজানো জাহেলী প্রথা। অনেকেই একে মাকরূহ বলে থাকলেও আসলে দলীলের আলোকে হারাম। কেননা এতে কাফিরদের সাদৃশ্য আছে, আর মুসলিমদেরকে কাফিরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করা হয়েছে। মুমিনদের জন্য সুন্নাত হল- যখন তাঁরা ভাল কিছু দেখবে বা শুনবে, তখন ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ বলবে, যা একাধিক হাদীছ থেকে প্রমাণিত’ (শায়খ ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ১৫১)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কাউকে উৎসাহ দেয়ার জন্য তালি বাজানো সালাফে ছালেহীনের আদর্শ নয়। কোন বিষয়ে মুগ্ধ হলে তাঁরা ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ বলতেন, তাও আবার নিম্নস্বরে একা একা, ঐক্যবদ্ধভাবে চিৎকার করে বলতেন না’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, সিডি নং-১০)। উল্লেখ্য, ছালাতে কোন ভুল হলে মহিলাদেরকে কেবল হাতে তালি বাজানোর অনুমতি দেয়া হয়েছে (ছহীহ বুখারী, হা/৬৮৪; ছহীহ মুসলিম, হাা/৪২১)।


প্রশ্নকারী : আব্দুল হাসীব, খুলনা।




প্রশ্ন (২২) : ঝাড়-ফুঁক করা কি শরী‘আতে জায়েয? কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): সালাম ফিরানোর পর যে যিকির করা হয়, তাকে যিকির বলা হয়, না-কি দু‘আ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মসজিদের বারান্দায় ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : শরী‘আতের আইন মোতাবেক পিতা-মাতার সম্পত্তিতে মেয়ে যতটুকু অংশ প্রাপ্য তা কি বিয়ের ৮/১০ বছর পরে বাবা-মা জীবিত থাকতে নিতে পারবে? আর যদি পিতা-মাতা না দিতে চায়, তাহলে কি তারা গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ফুযাইল ইবনু ই‘যায (রাহিমাহুল্লাহ) বলেছেন, لَوْ أَنَّ لُوْطِيًّا اغْتَسَلَ بِكُلِّ قَطْرَةٍ مِّنَ السَّمَاءِ لَقِيَ اللهَ غَيْرَ طَاهِرٍ ‘সমকামী ব্যক্তি যদি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করে তারপরও সে অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে’ (যাম্মুল লিওয়াত্ব, দুরী, পৃ. ১৪২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৪৩৬৭৩)। প্রশ্ন হল- কোন সমকামী ব্যক্তি ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে যদি ইখলাছের সাথে তওবাহ করে, তাহলে কি তার সমকামের পাপ ক্ষমা হবে এবং সে কি অপবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যেকোন কাজ আল্লাহর জন্য করতে চাইলেও মনের মধ্যে রিয়া প্রভাব বিস্তার করে। যেমন ছালাতের ক্ষেত্রে, দান-ছাদাক্বার ক্ষেত্রে। এমতাবস্থায় কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জামা‘আতে ছালাত আদায়ের সময় ইমাম যদি মেহেরাব ছেড়ে দাঁড়ান, তাহলে প্রথম রাক‘আতের ছাওয়াব  পাওয়া যাবে কি এবং এভাবে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ব্যবহৃত অলংকারের যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : মহিলারা কি তারাবীহর ছালাত আদায় করতে পারবে? তারা বাসায় পড়বে না-কি মসজিদে গিয়ে পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ