মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : এক্ষেত্রে ইমাম, মুক্তাদী ও একাকী ছালাত আদায়কারী সবার জন্য একই বিধান। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা অবহিত করার পরও ছালাতের মধ্যে বৃদ্ধি করবে তার ছালাত বাতিল হিসাবে পরিগণিত হবে। তাই যখনই তার স্মরণ হবে যে, সে বৃদ্ধি করতে যাচ্ছে কিংবা এখন সে অতিরিক্ত রাক‘আতের মধ্যেই আছে, সঙ্গে সঙ্গে তাকে বসে পড়তে হবে, বিলম্ব করা যাবে না। হতে পারে সে পঞ্চম রাক‘আতে সূরা ফাতিহা পাঠ করছে অথবা রুকূ‘ অবস্থায় আছে, ঐ অবস্থাতেই বসে পড়তে হবে। অতঃপর সে যদি তাশাহ্হুদ পাঠ না করেই দাঁড়িয়ে যায় তাহলে তাশাহ্হুদ পাঠ করবে। আর যদি তাশাহ্হুদ পাঠ করার পর দাঁড়ায় সেক্ষেত্রে পুনরায় তাশাহ্হুদ পাঠ করতে হবে না, বরং তার পর থেকে শুরু করবে। অতঃপর দুই দিকে সালাম ফিরাবে, অতঃপর দু’টি সাহু সাজদাহ করার পর পুনরায় দুই দিকে সালাম ফিরাবে। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এটিই সর্বাধিক গ্রহণযোগ্য মত’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৬/২১-২৫; আশ-শারহুল মুমতি‘, ৩/৩৪২-৩৪৩; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনু উছাইমীন, ১৪/৩১; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৪৩২৩)। আব্দুল্লাহ্ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূল (ﷺ) যোহরের ছালাত পাঁচ রাক‘আত আদায় করলেন। তাঁকে জিজ্ঞেস করা হল, ছালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাক‘আত ছালাত আদায় করেছেন। অতএব তিনি সালাম ফিরানোর পর দু’টি সাহু সাজদাহ করলেন (ছহীহ বুখারী, হা/৪০৪, ১২২৬, ৭২৪৯; ছহীহ মুসলিম, হা/৫৭২)।


প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, রাজশাহী।





প্রশ্ন (৩২) : উঠাবাসা করতে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোন সমস্যা হয় না। বাজারেও হেঁটে বেড়ানো যায় কিন্তু মসজিদে ছালাতের সময় চেয়ার কিংবা টুলে বসে ছালাত আদায় করতে হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিবাহ করে আমল করলে দ্বিগুন ছওয়াব পাওয়া যায় এই কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোর্টের মাধ্যমে স্ত্রী স্বামীকে ত্বালাক্ব দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মাঝে মাঝে কেউ যদি ছালাতে রাফ‘ঊল ইয়াদায়েন না করে, তাহলে তার ছালাত বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যাকাতের টাকা কি প্রতিষ্ঠানের শ্রমিকদের (যারা গরীব, বেতনের টাকা দিয়ে চলতে কষ্ট হয়) তাদের দেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য জাদু, তন্ত্রমন্ত্র ও বশীকরণ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আক্বীক্বার পশু কুরবানীর পশুর ন্যায় মুসিন্নাহ হওয়া যরূরী কি? আর আক্বীক্বার গোশত কয়ভাগে ভাগ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইমাম মসজিদের মেহরাবের কোথায় দাঁড়াবে? মেহরাবের ভিতরে, না-কি বাইরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ইয়াতীমের সম্পদ গ্রাস করার পরিণাম কী? ইয়াতীমের মাল দেখাশোনা বা ব্যবসায় খাটালে তা থেকে লভ্যাংশ নেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ঋণগ্রস্ত ব্যক্তির টাকা ফেরত দেয়ার সক্ষমতা নেই। এক্ষেত্রে ঋণদাতা যদি তাকে পাফ করে দেয় তাহলে তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সুন্নাত ছালাতের শেষের দু’রাক‘আতে অন্য সূরা মিলাতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এশার ছালাত কখন আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে, না-কি দেরিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ