রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : খোলা জায়গায় ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। তবে চারিদিকে ঘেরা থাকলে কোন অসুবিধা নেই। মারওয়ান আল-আছফার (রাহিমাহুল্লাহ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-কে ক্বিবলার দিকে উট বসিয়ে ক্বিবলামুখী হয়ে বসে পেশাব করতে দেখলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আব্দুর রহমান! কিবলামুখী হয়ে পেশাব-পায়খানা করতে কি নিষেধ নেই? তিনি বললেন, হ্যাঁ। তবে এ নিষেধাজ্ঞা ফাঁকা জায়গার জন্য প্রযোজ্য। যদি তোমার ও ক্বিবলার মধ্যে কোন বস্তু দ্বারা আড়াল করা হয়, তবে কোন অসুবিধা নেই’ (আবূ দাঊদ হা/১১, সনদ হাসান)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا فَرَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلًا بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ ‘আমি হাফছার বাড়ীর ছাদে কোন কারণে উঠেছিলাম। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ক্বিবলা বায়তুল মাক্বদিসের দিকে পিঠ করে দু’টি ইটের উপর হাজত সারতে দেখলাম’ (ছহীহ বুখারী, হা/১৪৮, ৩১০২; মিশকাত, হা/৩৩৫)। সুতরাং চারিদিক ঘেরা টয়লেট ব্যবহার করা যাবে।

প্রশ্নকারী : মাহফুয, ঢাকা।





প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কতজন ছাহাবী বিবাহ করেননি বা সংসার করেননি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিবাহ করে আমল করলে দ্বিগুন ছওয়াব পাওয়া যায় এই কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মসজিদের ক্বিবলার দিকে এক কোণায় কিছু কবর আছে। কবরগুলো দেওয়াল দিয়ে পাকা করা। কবরের দেওয়াল এবং মসজিদের দেওয়ালের মধ্যে ২ ফিট পার্থক্য আছে। প্রশ্ন হল- উক্ত মসজিদে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : লোন বা কিস্তিতে বাইক কেনা যাবে কি? যদি কোনো বাইকের শোরুম কিস্তিতে বাইক দেয় তাহলে তা নেয়া হারাম হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বিবাহ বিচ্ছেদের হালাল উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মহিলার পেটে বাচ্চা থাকলে কি ত্বালাক্ব পতিত হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : দৈনিক যুগান্তর (২৫ ডিসেম্বর, ২০১৯) পত্রিকায় বলা হয়েছে যে, নাসা খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেছে। যাতে করে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে। সুতরাং ফিল্টার দিয়েই এটা দেখা উচিত। প্রশ্ন হল- সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকানো যাবে না মর্মে কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূ না করে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কখন রসিকতা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ছেলের বউ তার শ্বশুরের পা টিপে দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমার মেয়ের জন্মের সপ্তম দিনে আক্বীক্বা করেছি। কিন্তু নামটা ইসলামী বা সুন্দর অর্থবোধক নয়। এমতাবস্থায় আবার আক্বীক্বা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ