মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : ইসলামের দৃষ্টিতে যে কোন ভালো কাজের প্রতিযোগিতার আয়োজন করা এবং তাতে অংশগ্রহণ করা জায়েয। উক্ত কর্মসূচীগুলো সৎকর্মে উৎসাহ সৃষ্টি করে এবং মানুষের মাঝে কুরআন, হাদীছ ও দ্বীন চর্চা বৃদ্ধি পায়। আল্লাহ তা‘আলা কুরআনের বিভিন্ন স্থানে সৎকর্মে প্রতিযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন, فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ‘অতএব তোমরা সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও’ (সূরা আল-বাক্বারাহ : ১৪৮)। আল্লাহ তা‘আলা সৎকর্মে প্রতিযোগিতাকারীদের প্রশংসা করে বলেন, وَ یُسَارِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ ؕ وَ اُولٰٓئِکَ مِنَ  الصّٰلِحِیۡنَ ‘আর তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে আর এরাই হল, সৎকর্মশীল’ (সূরা আলে ইমরান : ১১৪)। অন্যত্র তিনি বলেন, ‘তারা তো সৎকাজে প্রতিযোগিতা করত’ (সূরা আল-আন্বিয়া : ৯০)।

প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কারের প্রদানের মাধ্যমে বিজয়ীকে সম্মানী দেয়াও জায়েয। কেননা এটা মূলত কুরআন তিলাওয়াত, মুখস্থকরণ, জ্ঞানর্চার বা দ্বীনি কাজের প্রতিদান নয়, বরং এটা প্রতিযোগীর সময় ও শ্রমের মূল্যায়ন এবং মেধার স্বীকৃতি। এর মূল পুরস্কার সে আখিরাতে অর্জন করবে। তবে শর্ত হল, যারা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের অন্তরে খুলূছিয়্যাত তথা এ নিয়ত থাকতে হবে যে, তাদের এ সকল কার্যক্রমের আসল পুরস্কার মহান আল্লাহ তাদেরকে আখিরাতে দান করবেন। দুনিয়ার এই পুরস্কার তাদের তার মূল টার্গেট নয়। যেমন মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষক, দাঈ, ওয়ায়েয প্রমুখ ব্যক্তিগণ তাদের দ্বীনি কার্যক্রমের বিনিময়ে বেতন/পারিশ্রমিক গ্রহণ করে এবং বিভিন্ন অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার, অর্থকড়ি, সার্টিফিকেট ও সম্মাননা গ্রহণ করে। কিন্তু এগুলো তাদের সৎকর্মের বিনিময় নয়, বরং তাদের কষ্ট, পরিশ্রম ও মেধার সামান্য মূল্যায়ন এবং পারিশ্রমিক মাত্র।

শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে প্রশ্ন করা হয়, কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিনিময়ে অর্থ গ্রহণ করায় কোনও সমস্যা আছে কি? তিনি বলেন,

مسابقات القرآن فيها خير عظيم، فإذا أعطوا مساعدة في حفظ ما تيسر من القرآن أو في استنباط الأحكام وأخذ الفوائد فهذا من باب الأجرة، ومن باب التشجيع، فهذا لا بأس به بل هو من باب الجعالة لا حرج في ذلك

‘কুরআন প্রতিযোগিতায় বিশাল কল্যাণ রয়েছে। সুতরাং যদি কুরআনের সহজ কিছু অংশ মুখস্থ করা বা কুরআন গবেষণা করে সেখান থেকে হুকুম-আহকাম ও উপকারী বিষয়াদি উদ্ভাবন করার বিনিময়ে যদি প্রতিযোগীদেরকে সহায়তা করা হয়, তাহলে এটা ‘পারিশ্রমিক’ ও ‘উৎসাহ প্রদান’-এর অন্তর্ভুক্ত। এতে কোনও সমস্যা নেই। বরং এটা জু‘আলা বা বিশেষ কোনও কাজের জন্য অগ্রিম পুরস্কার বা পারিশ্রমিক ঘোষণা করার অন্তর্ভুক্ত। এতে কোনও অসুবিধা নেই’ (যঃঃঢ়ং://নরহনধু.ড়ৎম.ংধ/ভধঃধিং/৯৩৮৮/ حكم-الجواىز-لحفاظ-القران-الكريم)।


প্রশ্নকারী : মেসবাহুল ইসলাম, মানিকগঞ্জ।





প্রশ্ন (৮) : হাজীরা ত্বাওয়াফ করার সময় পড়েন, اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ। দু‘আটা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : শী‘আরা বলে, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহু আনহু)-কে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমার দলের লোকদের পাপ আমার উপর চাপিয়ে দিয়েছেন। এরপর তিনি তা আমার জন্য মাফ করে দিয়েছেন’ (আশ-শী‘আ ওয়া আহলুল বাইত, পৃ. ২৫৪)। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : আবূ হুরায়রাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘এমন সময় খুব বেশি দূরে নয়, মানুষ যখন জ্ঞানের সন্ধানে উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ উটে আরোহণ করে দুনিয়া ঘুরে বেড়াবে)। কিন্তু মদীনার আলিমদের চেয়ে বড় কোন আলিম কোথাও খুঁজে পাবে না’ (তিরমিযী, হা/২৬৮০; মিশকাত, হা/২৪৬) মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) প্রবাসী ছেলে দেশে তার একাউন্টে টাকা জমা করে। যেখান থেকে বাবা টাকা খরচ করেন। কিন্তু ছেলে উক্ত টাকার যাকাত দিতে চায় না। সেক্ষেত্রে বাবাকে সেই টাকার যাকাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বড় ভাই আমাদের পারিবারিক খরচের জন্য আমাকে এক লক্ষ টাকা দিয়েছে। এই টাকার কি যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : দ্রুত আয়-উপার্জনের জন্য কি কোন আমল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যারা ছিয়াম পালন করে না তাদেরকে ফিতরা আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করা এবং ভোট দেয়ার সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মসজিদের নীচতলায় পুরুষ এবং দোতলায় মহিলারা ওয়াক্তিয়া ও জুমু‘আর ছালাত আদায় করে থাকে। এভাবে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সফরে দুই ওয়াক্তের ছালাত একত্রে দুই-দুই রাক‘আত করে জমা ও ক্বছর করতে হয়। কেউ যদি আশঙ্কা করে যে সে সময় মত গন্তব্যে পৌঁছতে পারবে না, তাহলে মাগরিব ছালাত জামা‘আতে আদায়ের পর এশার দুই রাক‘আত পড়ে জমা করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ইমাম সাহেব, মুছল্লীদের উদ্দেশ্যে জুমু‘আর বয়ানে বলেছিলেন যে, আপনারা হজ্জের জন্য আল্লাহর কাছে খাছ দিলে দু‘আ করুন, আল্লাহ অবশ্যই দু‘আ কবুল করবেন। কেননা পিপিলিকা এবং কবুতর আল্লাহর কাছে কা‘বা ঘর ত্বাওয়াফ করতে চেয়েছিল, আল্লাহ তাদের দু‘আ কবুল করে জিবরীলকে আদেশ দিলেন তাদেরকে কা‘বা ঘরে পৌঁছে দিতে। এ ঘটনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি একজন যুবক মানুষ। ৫ ওয়াক্ত ছালাত পড়ি। এক ওয়াক্ত ছুটে গেলে প্রচণ্ড খারাপ লাগে, নিজেকে বড় গুনাহগার মনে হয়। কিন্তু গোপন পাপ করলে অনুশোচনা আসে না। আমি কিভাবে নিজেকে এই পাপ থেকে বিরত রাখব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ