রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : হাদীছটি দুর্বল। উক্ত হাদীছের সনদে দু’টি ত্রুটি লক্ষ্য করা যায়। (১) উক্ত সনদে আব্দুল্লাহ ইবনু নাফে‘ নামক একজন রাবী রয়েছেন। তার স্মৃতিশক্তি দুর্বল (তাক্বরীবুত তাহযীব, ১/৪২৭ পৃ., রাবী নং-৪০৫৭)। (২) এছাড়া উক্ত সনদে আবুল মুছান্না নামে জনৈক রাবী রয়েছেন, যার আসল নাম সুলায়মান ইবনু ইয়াযীদ আল-খুযাঈ। সে দুর্বল (তাক্বরীবুত তাহযীব ২/৪৫৩ পৃ., বাবী/৯৯৫৫)। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটিকে যদিও ইমাম তিরমিযী হাসান এবং ইমাম হাতিম ছহীহ আখ্যা দিয়েছেন, তবুও এর সনদ ছহীহ নয়। যেমন হাফিয যাহাবী তার সমালোচনা করে বলেছেন, সুলায়মান ইবনু ইয়াযীদ দুর্বল। আবূ হাতিম নিতান্তই দুর্বল আখ্যা দিয়েছেন (সিলসিলা যঈফাহ, হা/৫২৬)। উল্লেখ্য যে, উক্ত হাদীছের অনুরূপ একটি হাদীছ মুছান্নাফে আব্দুর রাযযাকে (হা/৮১৬৭) বর্ণিত হয়েছে। যার সনদেও আবূ সাঈদ শামী নামক একজন পরিত্যক্ত রাবী রয়েছে (ফিক্বহুল উযহিয়্যাহ, পৃ. ১৯)


প্রশ্নকারী : আব্দুল আযীয, নওগাঁ।





প্রশ্ন (১৪) : জনৈক আলেম বলেন, মসজিদে এমন কোন বস্তু রাখা যাবে না, যা মুছল্লীকে আকৃষ্ট করে। তাই কা‘বার ছবি, নববীর ছবি, মিনারের ছবি ইত্যাদি রাখা যাবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলাম ‘ক্রেডিট কার্ড’ সম্পর্কে কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পাইলস, অর্শ, ভগন্দর রোগের কারণে তেল বা মলম ব্যবহার করলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : উটের মালিক সম্মান ও ইজ্জতের অধিকারী এবং ছাগল বরকতপূর্ণ প্রাণী। আর ঘোড়ার কপালে ক্বিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা থাকবে। উক্ত মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : যে জিনিসগুলো সাদাক্বাহ করা হয় সেগুলো ব্যবহার করার হুকুম কী? মসজিদের জন্য কিছু আতর ও কিছু পানির বোতল দান করার পরে মাঝে মাঝে মসজিদের ঐ আতর ও পানি ব্যবহার করার শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : জায়গা সংকুলান না হলে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তারাবীহর ছালাত চলছে। এমতাবস্থায় এশার ফরয ছালাত আদায়ের নিয়ত করে তারাবীহর জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মিসওয়াকের শুরু এবং শেষে পঠিতব্য কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রংধনু অংকিত পাঞ্জাবী কিংবা শার্ট পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ