রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : খাঁটি লাল ব্যতীত সমস্ত রঙের কাপড় পরিধান করা জায়েয। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাঁটি লাল পরতে নিষেধ করেছেন। কিন্তু সাদা রঙ অন্যান্য রঙ অপেক্ষা উত্তম। তবে সাদা রঙের পরিবর্তে অন্যান্য রঙিন কাপড় পরিধান করা দোষণীয় নয় (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১১তম খণ্ড, পৃ. ১০৭)।  পোশাকের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখা যরূরী। ১. সাদা পোশাক : এ পোশাক পরিধান করা সর্বাধিক উত্তম (তিরমিযী, হা/৯৯৪, ২৮১০; আবূ দাঊদ, হা/৩৮৭৮, ৪০৬১; সনদ ছহীহ)। ২. সবুজ পোশাক (সূরা আদ-দাহর : ২১; তিরমিযী, হা/২৮১২; সনদ ছহীহ)। ৩. মিশ্রিত রঙের পোশাক (ছহীহ বুখারী, হা/৫৮১২-৫৮১৩)। ৪. পাঞ্জাবী-পায়জামা ও লুঙ্গি-জামা : উম্মু সালামাহ (রাযিয়াল্লাহ আনহা) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল জামা’ (আবূ দাঊদ, হা/৪০২৫-৪০২৬, সনদ ছহীহ)। অন্যত্র বর্ণিত হয়েছে, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে লোকের লুঙ্গি নেই, সে যেন পায়জামা পরে; আর যার জুতা নেই, সে যেন মোজা পরে’ (ছহীহ বুখারী হা/৫৮০৪)। ৫. লম্বা ও ঢিলেঢালা জামা পরিধান করা (আবূ দাঊদ, হা/৪০২৮, সনদ ছহীহ)।

আর পোশাক পরিধানের সময় নিম্নোক্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকা যরূরী। যেমন, ১. শরী‘আত যা হারাম করেছে তা পরিধান করা যাবে না। যেমন পুরুষের জন্য রেশম, জীব-জন্তুর ছবিযুক্ত পোশাক ইত্যাদি (ছহীহ বুখারী, হা/৫৮২৮-৫৮৩৫)। ২. দেহের অবয়ব গোচরীভূত হয়, এমন ফিনফিনে ও আটোসাঁটো পোশাক পরিধান না করা (ছহীহ মুসলিম, হা/২১২৮)। ৩. নারী পুরুষের ও পুরুষ নারীর সাদৃশ্যে পোশাক পরিধান না করা (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)। ৪. বিজাতীয় পোশাক পরিধান না করা (আবূ দাঊদ, হা/৪০৩১; ছহীহ বুখারী, হা/৩৪৫৬)। ৫. খ্যাতিসম্পন্ন ও আভিজাত্যের পোশাক থেকে বেঁচে থাকা (আবূ দাঊদ, হা/৪০২৯; ইবনু মাজাহ, হা/৩৬০৭, সনদ ছহীহ)। ৬. টাখনুর নিচে পরিধান করা থেকে কঠোরভাবে বেঁচে থাকা (ছহীহ বুখারী, হা/৫৭৮৪-৫৭৯১; আবূ দাঊদ, হা/৪০৮৪)। ৭. গেরুয়া রঙের পোশাক পরিধান না করা (নাসাঈ, হা/৫৩১৬-৫৩১৭; আবূ দাঊদ, হা/৪০৬৬)।


প্রশ্নকারী : আহমাদুল্লাহ, নওগাঁ।





প্রশ্ন (৪) : মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য কি জানালা রাখা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : তারতীলসহ কুরআন পাঠ করতে বলা হয়েছে। কিন্তু তারতীল কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কোর্টের মাধ্যমে বিবাহ বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : হাজারে আসওয়াদকে স্পর্শ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : অনিয়মিত ছালাত আদায়কারীর জানাযার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অনেকে হজ্জ করতে কিংবা উমরাহ হজ্জ করতে যান। তাদের নিয়ত কেমন জানি না, কিন্তু সেখানে গিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় নিজেদের ছবি তুলতে এবং এই সমস্ত ছবি তারা সব সময় ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে থাকে সমাজে নিজেদেরকে দেখানোর জন্য। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ﷺ) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হজ্জের সময় নারীরা ঋতুবতী হয়ে পড়লে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের অধিকার, মীরাছ, ইবাদতের পদ্ধতি, পোশাক, মু‘আমালাত, চালচলন, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে ইসলামের নির্দেশনা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নবী (ﷺ) বলেছেন, ‘ইলমের আধিক্য আমার কাছে ইবাদতের আধিক্যের চেয়ে প্রিয়। আর তোমাদের সর্বোত্তম দ্বীন হলো পরহেযগারিতা’ (মুসনাদুল বাযযার, হা/২৯৬৯; হাকিম, হা/৩১৪)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬): মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় ত্বালাক্ব দিলে, ত্বালাক্ব সংঘটিত হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ