বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
উত্তর : না। কয়েকটি কারণে অন্যান্য ধর্মের পূজা, মন্দির বা গির্জায় যাওয়া হারাম। যেমন (ক) শিরকে লিপ্ত হওয়া : পূজা, মন্দির বা গির্জায় আল্লাহকে অপমান করা হয় এবং মূর্তিকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হয়। যা স্পষ্ট শিরক (সূরা আল-বাক্বারাহ : ২২)। আর কোন মুসলিম শিরকী কাজে লিপ্ত হতে পারে না (সূরা আন-নিসা : ৪৮; সূরা লুক্বমান : ১৩)। (খ) মূর্তিপূজা বর্জন করার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা (সূরা আন-নাহল : ৩৬; সূরা আল-আম্বিয়া : ৫৮; ছহীহ বুখারী, হা/২৪৭৭; ছহীহ মুসলিম, হা/৮৩২)। ছাহাবী ও তাবেঈগণও নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৬৯)। (গ) আল্লাহর নিষেধ : যে সকল স্থানে আল্লাহর আয়াতের দোষ-ত্রুটি অন্বেষণ, তাঁর নিদর্শন অস্বীকার ও তাঁর প্রতি উপহাস করা হয়, সেগুলো স্থান এবং আল্লাহর আয়াতের সমালোচকদের সাথে উঠাবসা করতে আল্লাহ নিষেধ করেছেন (সূরা আন‘আম : ৬৮; সূরা আন-নিসা : ১৪০)। (ঘ) সর্ম্পকহীনতা, শত্রুতা ও বিদ্বেষ : কাফির, মুশরিক এবং তাদের উৎসবের সাথে মুমিনদের চিরদিনের জন্য সম্পর্কহীনতা, শত্রুতা ও বিদ্বেষ থাকবে। এটাই নবী-রাসূল ও মুমিনদের নীতি ও আদর্শ। (সূরা আল-মুমতাহিনাহ : ৪; আবূ দাঊদ, হা/৪০৩১; তিরমিযী, হা/২৬৯৫; মিশকাত, হা/৪৩৪৭ ও ৪৬৪৯)। এতকিছু জানার পরেও যে বা যারা পূজা, মন্দির বা গির্জার কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের ঈমান নেই সেটাই প্রমাণ করে।


প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।




প্রশ্ন (২৯) : জনৈক আলেম বলেন, আরাফার দিন ছিয়াম রাখলে ১০০০ ছিয়ামের সময় নেকী পাওয়া যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : যে ব্যক্তি হিজাব পরিধানকারী এবং মুখমণ্ডল ও হাত ঢেকে রাখা কোন মুসলিম নারীকে উপহাস করে, তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ‘পীর-অলীদের মৃতদেহ মাটিতে খায় না বরং তা অক্ষত থাকে’-এরূপ আক্বীদা সঠিক কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যদি কেউ নির্দিষ্ট সময়ে ইফতার না করে সতর্কতাবশতঃ ৫/৭ মিনিট পরে ইফতার করে ,তাহলে তার কোন গুনাহ অথবা ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আযান দেয়া হাদীছ দ্বারা প্রমাণিত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : সমকামী অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ক্ষমা পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বিকাশে মাঝেমধ্যে কার্ড টু বিকাশ এড মানিতে ক্যাশব্যাক দেয়া হয়। উদাহরণস্বরূপ ৫,৫০০/- কার্ড থেকে বিকাশে আনলে ৫০/- টাকা ক্যাশব্যাক দেয়া হয়। এটা সূদ না-কি হিবা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : সিজদাহ অবস্থায় পাগুলো কি একত্র থাকবে, না-কি ফাঁকা থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অনেককে দেখা যায় বিশেষ করে কসাইয়ের দোকানে নিজেকে মুসলিম বলে দাবী করলেও ছালাত আদায় করেন না। এদের দ্বারা যব্হকৃত পশুর গোশত খাওয়া যাবে কি? যদিও বিসমিল্লাহ বলে যব্হ করে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : জনৈক আলেম বলেন, কেউ যদি মদীনায় মারা যায় তবে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য সুপারিশ করবেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ