রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : একজন চাকরিজীবী তার কাজের দায়িত্ব যথাযথভাবে পালন করা বাধ্যতামূলক। কারণ এটি তার বেতন বা উপার্জনের বিনিময়ে চুক্তিবদ্ধ একটি অধিকার (হক্ব)। অলসতা, গাফিলতি, ঘুম বা অপ্রয়োজনীয় কাজ যেমন নেট ব্রাউজিং ইত্যাদি বিষয় কাজের প্রতি অবহেলা হিসাবে বিবেচিত । এটি যদি ইচ্ছাকৃতভাবে এবং নিয়মিত হয়, তবে তা উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন, وَ لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না....’ (সূরা আল-বাক্বারাহ: ১৮৮)। যদি এই হক্ব নষ্ট করা স্বল্পমাত্রায় ঘটে এবং কাজের প্রকৃত চুক্তি পূরণ হয়, তাহলে পুরো উপার্জন হারাম হবে না। তবে আল্লাহ্র কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু যদি নিয়মিতভাবে অফিসের দায়িত্ব অবহেলা করা হয়, তা হলে এতে উপার্জনে হারামের মিশ্রণ হল বলে গণ্য হবে।

কাফ্ফারা : (ক) তওবা করা: আল্লাহ তা‘আলা ক্ষমাশীল। আপনার কাজের সময়ের অপব্যবহার এবং হক্ব নষ্ট করার জন্য আন্তরিকভাবে তওবা করুন। আল্লাহ তা‘আলা ঘোষণা করেছেন, ‘তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিণত করেন’ (সূরা আল-ফুরক্বান: ৭০)।

(খ) ক্ষতিপূরণ দেয়া: সম্ভব হলে অফিসে যে সময় বা কাজের ক্ষতি হয়েছে, তা অতিরিক্ত সময় দিয়ে পূরণ করা। যদি ক্ষতিপূরণ করা সম্ভব না হয়, তবে কাজের গুণগত মান উন্নত করার মাধ্যমে ক্ষতি কমানোর চেষ্টা করুন। দায়িত্বশীলের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি শুধরে নিন। কারণ এটা বান্দার অধিকার ক্ষুণ্ন হয়েছে (ছহীহ বুখারী,হা/২৪৪৯)। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বান্দার হক বান্দাকে না ফিরিয়ে দিয়ে তওবা করলে তার তওবা বিশুদ্ধ হবে না। স্বয়ং ঐ বস্তু হোক বা তার মত অন্যকিছু। যেকোন ভাবেই হোক মিটাতে হবে’ (আল-জামি‘ লিআহকামিল কুরআন, ১৮/১৯৯ পৃ.)।

(গ) দায়িত্বে মনোযোগী হওয়া: ভবিষ্যতে কাজের সময় সতর্ক থাকা এবং ইচ্ছাকৃতভাবে গাফিলতি না করা। আল্লাহ তা‘আলা আমাদের সকলের উপার্জনকে হালাল করুন এবং সহজ করে দিন।


প্রশ্নকারী: কামরুজ্জামান রনি, গাজীপুর।





প্রশ্ন (৯) : রাগের মাথায় ত্বালাক্ব দিলে কি ত্বালাক্ব পতিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : একটি ইসলামী কোম্পানীতে মানুষ তাদের উপার্জিত লক্ষ লক্ষ টাকা গচ্ছিত রাখে। কোম্পানী উক্ত টাকা দিয়ে বিভিন্ন ব্যবসা করে। যেমন: জমি ক্রয়-বিক্রয়, প্লট ক্রয়-বিক্রয়, বিদেশ থেকে পাথর ক্রয় ও তা বিক্রয়, ফ্লাট ক্রয়-বিক্রয়, দেশের বিভিন্ন স্থানে শমিং মল পরিচালনা ইত্যাদি। উক্ত ব্যবসা করে কোম্পানী লাখে কখনো ১২০০/-, কখনো ১৩০০/- এভাবে কমবেশি লভ্যাংশ দিয়ে থাকে। এখন আমি উক্ত কোম্পানীতে আমার পেনশনের প্রায় চল্লিশ লক্ষ টাকা রাখতে চাচ্ছি। প্রশ্ন হল- কোম্পানী প্রদত্ত উক্ত লভ্যাংশ গ্রহণ সূদ হবে, না-কি হালাল হবে? উল্লেখ যে, উপরিউক্ত ব্যবসায়ের মধ্যে কোন্ ব্যবসায়ে আমার টাকা ব্যয় হবে তা আমি জানি না এবং শপিং মলে কিছু মিউজিক ও পর্দার সাথে মহিলা রিপ্রেজেনটিভ রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘যে তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আছরের পরে না লেখে’ প্রচলিত ধারণা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কবরস্থানে কুরআন তেলাওয়াত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : ‘তোমরা বেশী বেশী আল্লাহর যিকির কর, যেন লোকেরা পাগল বলে’ (ফাযায়েলে আমল (বাংলা), পৃ. ৩৬৭) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আহলেহাদীছদের বাহ্যিক নিদর্শনগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : সাহাবী গাছের সত্যতা কী? এটি না-কি সেই গাছ যেখানে ১৪৫০ বছর আগে প্রিয় নবী (ﷺ) বিশ্রাম নিয়েছিলেন। এটি ঈসা (আলাইহিস সালাম)-এর যুগ থেকে আজ পর্যন্ত জীবিত আছে। উক্ত দাবীগুলো কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : প্রচলিত আছে যে, কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুছাফাহা করে আর সেদিন মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : বর্তমানে ঈদের দিন গান-বাজনা এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় কিংবা পরিবারের সদস্যগণ টিভি-সিনেমার পর্দায় নোংরা চলচ্চিত্র র্দশন করে সময় অতিবাহিত করে। এটি শরী‘আত সম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেক সময় শিশুদের আনন্দ দেয়ার জন্য বলা হয় ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা; চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। এমন শব্দগুলো বললে কোন গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মাগরিবের আযানের পর সুন্নাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ছালাতে হাত বাঁধার বিশুদ্ধ নিয়ম কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ