মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
উত্তর : এটা জাহেলী প্রথা। সেই যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হলে স্বামী ক্রোধান্বিত হয়ে বলত أَنْتِ عَلَيَّ كَظَهْرِ أُمِّيْ ‘তুমি আমার জন্য ঠিক আমার মায়ের পিঠের মত’। ইসলামী শরী‘আতে স্ত্রীকে মায়ের কোন অঙ্গের সাথে তুলনা করাকে ‘যিহার’ বলে। প্রাচীন আরব সমাজে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা হত। ইসলামী শরী‘আতে এই প্রথাকে অবৈধ ও নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় না। তবে এই অসঙ্গত কথা বলার কারণে কাফ্ফারা দিতে হয়। শায়খ ছালেহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘কোন কর্ম থেকে স্ত্রীকে বিরত রাখার উদ্দেশ্যে যদি স্বামী কসম খেয়ে বলে যে, তুমি এটা করলে আমার মায়ের মত হয়ে যাবে। তবে সেটা কসম হিসাবেই গণ্য হবে অর্থাৎ এর মাধ্যমে ত্বালাক্ব প্রতিষ্ঠিত হবে না এবং তাকে কসমের কাফ্ফারা আদায় করতে হবে’ (আল-মুনতাক্বা মিন ফাতাওয়া আল-ফাওযান; ইসলাম সাওয়াল ও জাওয়াব, প্রশ্ন নং-১২১৫৫৬)। যিহারের কাফ্ফারা বর্ণনায় আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, তবে একে অন্যকে স্পর্শ করার আগে একটি দাস মুক্ত করতে হবে, এ দিয়ে তোমাদেরকে উপদেশ দেয়া যাচ্ছে। আর তোমরা যা কর, আল্লাহ‌ সে সম্পর্কে সম্যক অবহিত। কিন্তু যার এ সামর্থ্য থাকবে না, একে অন্যকে স্পর্শ করার আগে তাকে একাদিক্রমে দু’মাস ছিয়াম পালন করতে হবে; যে তাতেও অসমর্থ, সে ষাটজন মিসকীনকে খাওয়াবে; এটা এ জন্য যে, তোমরা যেন আল্লাহ‌ ও তাঁর রাসূলের উপর ঈমান আন। আর এগুলো আল্লাহ‌র নির্ধারিত বিধান; আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি (সূরা আল-মুজাদালাহ  : ৩-৪)।


প্রশ্নকারী : জাহিদ, নওদাপাড়া, রাজশাহী।





প্রশ্ন (১৬) : যমযম কূপের পানিতে অন্য পানি মিশিয়ে পান করলে যমযমের ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন মহিলা বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বামীর অনুমতি ছাড়াই বাইরে চলে যায়। স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : নারীর ব্যবসায়ী হওয়ার বিধান কী? সে সফরে থাকুক বা নিজ এলাকায় থাকুক, উভয় অবস্থায় কি ব্যবসা করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। কিন্তু অনেক টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা কিবলাকে পিছনে করে তৈরি করা আছে। এধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আল্লাহর প্রতি এবং নবী (ﷺ)-এর প্রতি কিরূপ ভালোবাসা স্থাপন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): দাহিয়াতু কালবীর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ও পরে মেয়ে সন্তান কতজন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : পেপসি, কোকাকোলা, সেভেন আপ প্রভৃতি কোল্ড ড্রিংকস খাওয়া কি হালাল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমি গর্ভবতী। আমি আল্লাহর কাছে নেককার সন্তান লাভের জন্য নিয়মিত দু‘আ করি। আমি এক লোকের কাছে শুনেছি যে, গর্ভবতী নারী যদি প্রতিদিন নিয়মিত সূরা মারিয়াম তেলাওয়াত করে, তাহলে তার প্রসব সহজ হয় এবং প্রতিদিন নিয়মিত সূরা ইউসুফ পড়ে, তাহলে বাচ্চা সুন্দর হয়। এর সমর্থনে কি কোন ছহীহ হাদীছ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): হাঁটুর উপর কাপড় উঠালে কি ওযূ নষ্ট হবে? আর ওযূ করে খাবার খেয়ে কি ছালাতে দাঁড়ানো যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আযানের সময় কোন ওয়ায বা কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছালাতে ক্বিরা‘আতের সময় মাইক ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মহিলারা কৃত্রিম নখ, চোখের পাপড়ি ও কালারড লেন্স ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ