রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর :  সুন্নাহ হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে ছালাতের ওযূর মত ওযূ করানো। যেহেতু উম্মে আতিয়্যা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী (ﷺ) তাঁর মেয়েকে গোসল দেয়ার ব্যাপারে তাদেরকে বলেছেন, ‘আপনারা তার ডান পার্শ্ব থেকে এবং ওযূ করার স্থানগুলো থেকে শুরু করবেন’ (ছহীহ বুখারী, হা/১২৫৫; ছহীহ মুসলিম, হা/৯৩৯)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ হাদীছে মৃত ব্যক্তিকে ওযূ করানো মুস্তাহাব হওয়ার পক্ষে দলীল আছে। এটা সবার মত। তবে ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) বলেন, মুস্তাহাব নয়। আর ওযূ গোসলের শুরুতে করাতে হবে; যেভাবে জুনুবী (অপবিত্র ব্যক্তি) ব্যক্তি করে থাকে (শারহুন নববী ছহীহ মুসলিম, ৭/৫ পৃ.)। তবে কুলি করানো ও নাকে পানি দেয়া ওযূ থেকে বাদ যাবে; কেবল ভেজা ন্যাকড়া দিয়ে মোছাই যথেষ্ট হবে। ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘অধিকাংশ আলেমের মতানুযায়ী তার (মৃতব্যক্তির) মুখে ও নাকের ছিদ্রে পানি প্রবেশ করাবে না। এই অভিমত দিয়েছেন সাঈদ বিন জুবাইর, নাখঈ, ছাওরী ও আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)। যেহেতু মুখে ও নাকে পানি প্রবেশ করালে সে পানি পেটে চলে যাওয়া থেকে নিরাপদ নয়। এতে করে এটি মৃতব্যক্তির শারীরিক কাঠামো বিকৃতির পর্যায়ে পৌঁছতে পারে এবং কাফনের ভেতরে এ পানি বের হওয়া থেকে নিরাপদ নয়’ (আল-মুগনী, ২/১৬৫ পৃ.)।

শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যেহেতু জীবিত ব্যক্তি পানি প্রবেশ করালে সেটা দিয়ে সে কুলি করে এবং সেটা ফেলে দেয় ও পানিটা বের হয়ে যায়। আর মৃতব্যক্তির মুখে পানি ঢাললে সে পানি তার পেটে চলে যাবে এবং এতে করে হতে পারে এ পানি স্থির কিছুকে নাড়িয়ে দিবে। একই কথা বলব নাকে পানি দেয়ার ক্ষেত্রেও। মৃতব্যক্তি নাকে পানি টেনে নিতে পারে না এবং নাক থেকে পানি ফেলে দিতে পারে না। সে কারণে আমরা বলব: তার মুখে ও নাকে পানি প্রবেশ করাবেন না’ (আশ-শারহুল মুমতি‘, ৫/১৩১ পৃ.)। শায়খ মুহাম্মাদ আল-মুখতার আশ-শানক্বীতী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উপরিউক্ত আলোচনার ভিত্তিতে মৃতব্যক্তিকে কুলি করানো ও নাকে পানি ঢুকানোর বদলে ভেজা আঙ্গুলদ্বয় দিয়ে তার ঠোঁটদ্বয়ে পানি দিবে। অনুরূপভাবে আঙ্গুলদ্বয় তার দুই নাকের ছিদ্রে প্রবেশ করাবে। গ্রন্থকার নি¤েœাক্ত টেক্সটে এটাই উল্লেখ করেছেন, ‘পানিতে ভেজানো দুই আঙ্গুল তার ঠোঁটদ্বয়ের মাঝখানে প্রবেশ করাবে এবং তার দাঁতগুলো মুছে দিবে এবং তার নাকের ছিদ্রদ্বয়ে প্রবেশ করাবে ও সে দু’টি পরিষ্কার করে দিবে। কিন্তু সে দুটোতে পানি প্রবেশ করাবে না’। অর্থাৎ মুখে বা নাকে পানি প্রবেশ করাবে না’ (ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-১৫৩৭২০)।


প্রশ্নকারী : জামাল, মেহেরপুর।





প্রশ্ন (৭) : ওযূর ফরযের ক্ষেত্রে কেউ বলে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি। মূলত ওযূর ফরয কয়টি ও কী কী?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : বাসর রাতের স্বামী স্ত্রী কি জামা‘আত করে ছালাত আদায় করবে, না-কি একাকী আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বিতর ছালাত ছুটে গেলে পরেরদিন আদায় করা যাবে কি? কখন কোন্ সময় আদায় করতে হবে? কয় রাকাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : শুধু কুলি করে ও নাকে পানি দিয়ে সারা শরীরে পানি দিয়ে গোসল করলে কি ফরয গোসল আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমি কোন ব্যক্তির নিকট থেকে টাকা নিব ব্যবসার জন্য। ব্যবসার শর্ত অনুযায়ী সে লাভ বা ক্ষতি মেনে নিবে। আমি সেই টাকা দিয়ে বিদেশ যাব চাকরি করতে। বিদেশে গিয়ে চাকুরী করে যদি বেতন উঠাতে পারি, তখন ব্যবসায়িক লাভ হিসাবে তার টাকার অনুপাতে তাকে পারসেন্ট দিব। যতদিন পর্যন্ত তার টাকা ফিরিয়ে না দিব ততদিন তার পারসেন্ট সক্রিয় থাকবে। আর যদি বিদেশ গিয়ে কোন কারণে চাকুরী কনফার্ম না হয় কিংবা যদি যেকোন ধরনের প্রতারণার স্বীকার হয়ে বিদেশ যাওয়া না হয়, অথবা অন্য কোন কারণে যদি বিদেশ যাওয়া না হয় যেমনঃ ভিসা রিজেক্ট, মেডিকেল আনফিট তাহলে যে টাকা ক্ষতি হবে তার ভার সে বহন করবে তার টাকার অনুপাতে। উক্ত চুক্তিটি কি বাইয়ে মুশারাকা বা মুযারাবা হিসাবে গণ্য হবে, না-কি সূদী কারবার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : তারাবীহর ছালাত কত রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক খতীব বলেছেন, খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর ইন্তেকাল হলে তার কবরের জবাব রাসূলুল্লাহ (ﷺ) দিতে চাইলে না-কি স্বয়ং আল্লাহ নিজেই তার কবরের জবাব দিয়েছেন। উক্ত ঘটনাটা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘জুমু‘আহ মুবারক’- বলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কেউ যদি দুনিয়াবী স্বার্থের কারণে নিজ পিতা-মাতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা-মা বলে স্বীকার করে তাহলে তার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : একটি হিমাগারে অগ্রিম ভাড়া দিয়েছি ৬,০০,০০০ টাকা। আলু সংরক্ষণ করলে ডেলিভারি নেয়ার সময় ভাড়া দিতে হবে না। আর যদি আলু সংরক্ষণ না করি তাহলে ৮ মাস পরে আমাকে ৮,০০,০০০ টাকা ফেরত দিবে। আলু সংরক্ষণ না করে ৮,০০,০০০ টাকা ফেরত নেয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ