মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : এমন বাচ্চার জানাযা পড়তে হবে। মুগীরাহ ইবনু শু‘বাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِأَبَوَيْهِ بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ ‘অকালপ্রসূত ভ্রুণ বা অপূর্ণাঙ্গভাবে প্রসবিত বাচ্চার জানাযার ছালাত আদায় করতে হবে এবং তার পিতা-মাতার জন্য ক্ষমা ও রহমতের দু‘আ করতে হবে’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, ১০৪৩; মুছান্নাফু ইবনু আবী শায়বা, হা/১১৭১০; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/৩৫২৫)। এই মাসআলায় সামান্য ইখতিলাফ থাকলেও শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ) এবং শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, যেহেতু চার মাসে ভ্রƒণের মধ্যে রূহ বা আত্মা দেয়া হয় তাই তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে (কাশ্শাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী, ২/৩৮৯; শারহুন নাবাবী ‘আলা মুসলিম, ৭/৪৮; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৩/১৬৪; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৭/১৪৩ পৃ.)‌। ইমাম বাহুতী (রাহিমাহুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘যেহেতু চার মাসে ভ্রুণের মধ্যে রূহ বা আত্মা দেয়া হয়। তাই তার উপর জানাযার ছালাত আদায় করতে হবে’ (কাশ্শাফুল ক্বিনা‘, ২/১০১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফাৎওয়া নং-১৩১৯৮)। কিছু ব্যক্তির মত হল, এমন সন্তানের জানাযার ছালাত আদায় করতে হবে না। কারণ তার উপর এখনো জীবনের বিধান প্রতিষ্ঠিত হয়নি (তাবয়িনুল হাক্বাঈক্ব, ১/২৪৩; হাশিয়াতুল ত্বাহ্ত্বাবী, পৃ. ৩৯৫; আত-তাজ ওয়াল ইকলীল, ২/২৪০; শারহু মুখতাছার খালীল, ২/১৪২; আল-মাজমূঊ, ৫/২৫৫; মুগনীউল মুহতাজ, ১/৩৪৯; আল-মুগনী, ২/৩৮৯ পৃ.)।

উল্লেখ্য যে, যদি অকালপ্রসূত ভ্রুণের বয়স চার মাসের কম হয় তাহলে চার মাযহাব এবং জামহূর আলেমের সর্বসম্মতিক্রমে তার জানাযার ছালাত আদায় করতে হবে না। কারণ এখনো তার মধ্যে রূহ বা আত্মা দেয়া হয়নি (বাদায়িউছ ছনাঈ, ১/৩০২; আত-তাজ ওয়াল ইকলীল, ২/২৪০; আল-মাজমূঊ, ৫/২৫৫; কাশ্শাফুল ক্বিনা‘, ২/১০১; আল-মুগনী, ২/৩৮৯ পৃ.)।


প্রশ্নকারী : হাসানুর রাব্বানী, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (৪) : রাসূল (ﷺ) কি রাষ্ট্রনায়ক ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বড় অপবিত্রতা থেকে গোসল করার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কাউকে শরী‘আত মোতাবেক চলতে বললে বা হাদীছের উপর আমল করতে বললে নানা অজুহাত পেশ করে তা প্রত্যাখ্যান করে। আরো বলে, আমরা সমস্ত হাদীছ মানতে বাধ্য নই। এ ধরনের লোকের পরিণাম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জুম‘আহ কিংবা ঈদের ছালাতে যদি কারো প্রথম রাক‘আত ছুটে যায়, তাহলে বাকী অংশ বিভাবে আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আহলেহাদীছদের বাহ্যিক নিদর্শনগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা‘আলা যমীন সৃষ্টি করলেন তখন তা দুলতে লাগল। অতঃপর পাহাড়গুলো সৃষ্টি করে সেগুলো পৃথিবীর উপর স্থীর করেন। অতঃপর পৃথিবী স্থীর হয়ে গেল। ফেরেশতাগণ পাহাড়ের এ শক্তি দেখে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পাহাড় অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ; আর সেটা লোহা। অতঃপর তারা জিজ্ঞেস করল, হে প্রভু! আপনার সৃষ্টির মধ্যে লোহা অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আগুন। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে আগুন অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; পানি। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে পানি অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; বাতাস। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ! আপনার সৃষ্টির মধ্যে বাতাস অপেক্ষা অধিক শক্তিশালী আর কোন সৃষ্টি আছে কি? তিনি বললেন, হ্যাঁ; আদম সন্তান। যে তার ডান হাতে দান করে আর দানকে বাম হাত হতে গোপন রাখে। এ ঘটনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মুবাহালার বিধান কী? এটা কি শুধু রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য খাছ ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : স্ত্রী স্বেচ্ছায় খোলা করে নিয়েছে। দু’এক বছর পর স্বামীর কাছে আসতে চায়। এক্ষেত্রে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীছের তাৎপর্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কিভাবে নফসের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মাগরিবের সময় দরজা বন্ধ না রাখলে ঘরে জিন ও শয়তান প্রবেশ করে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অনেকেই ইসলামিক ভিডিওগুলো এডিট করে তাতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে। আবার অনেকে মিউজিকের মত ভোকাল সাউন্ড ব্যবহার করে। এগুলো কি জায়েয? যদি নাজায়েয হয়, তাহলে দীর্ঘদিনের আপলোড করা ভিডিওগুলো কি ডিলিট করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ