রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : ছোট দল, নির্দিষ্ট গ্রুপ, মাজলিস বা আসরকে হালাক্বা বলে। পারিভাষিক অর্থে হালাক্বাহ বলতে বুঝায়, ‘যিকিরের উদ্দেশ্যে একই স্বরে সম্মিলিতভাবে কিছু উচ্চারণ করা, যার মধ্যে তারা একে অপরের সঙ্গে সুর মিলিয়ে থাকে’ (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ আল-কুয়েতিয়্যাহ, ২১/২৫২, ২২০ পৃ.; আল-ফুতূহাতুর রাব্বানিয়্যাহ, ১/১৮ পৃ.)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) ও ইমাম ত্বাবারী (রাহিমাহুল্লাহ) বলেন, এই বিদ‘আত সর্বপ্রথম ছাহাবীদের যুগে দেখা দিয়েছিল। কিন্তু সেই সময় কুরআন ও ছহীহ হাদীছের একনিষ্ঠ আনুগত্যকারী ছাহাবীগণ এই বিদ‘আতকে কঠোরভাবে দমন করেছিলেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ৮/৫৫৮ পৃ.; আল-বিদ‘আহ ওয়ান নূহা আনহা, পৃ. ১১)। পরবর্তীতে মু‘তাযিলাহ আক্বীদায় বিশ্বাসী আব্বাসী যুগের শাসক আল-মামুন (১৭০-২১৮ হি.) ২১৬ হিজরীতে বাগদাদের প্রতিনিধি আবূ ইসহাক ইবনু ইবরাহীমকে সম্মিলিত যিকির চালু করার আদেশ করেছিলেন (আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ১০/২৮২ পৃ.; তারীখুল উমাম ওয়াল মুলুক, ১০/২৮১ পৃ.)। অতঃপর রাফেযী-শী‘আ ও ছূফীবাদে বিশ্বাসী আলিমগণ এই নব্য আবিষ্কৃত পদ্ধতিকে মুসলিম সমাজের মধ্যে প্রচার ও প্রসার করতে সহায়তা করেন। তুর্কী ও ইরানী প্রভাবের ফলে আজ তা আমাদের সংস্কৃতিতেও ইবাদত হয়ে ঢুকে পড়েছে (দিরাসাতুন ফিল আহ্ওয়াহ, পৃ. ২৮২)।

ইমাম মালিক, শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম শাত্বিবী, আবূ নাঈম আল-আসফাহানী, হাফিয ইবনু হাজার আসক্বালানী, ‘নবী (ﷺ), ছাহাবীগণ ও তাবিঈগণ থেকে এই প্রকৃতির সম্মিলিত যিকিরের কোন প্রমাণ পাওয়া যায় না। সালাফে ছালিহীন এই প্রকারের সম্মিলিত স্বরে যিকির করাকে বিদ‘আত বলেছেন (আল-হাওয়াদিছ ওয়াল বিদ‘আ, পৃ. ৬২-৬৩, ৬৮, ১৬৬; আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৩/৩০১ পৃ.; ফাতাওয়া শাত্বিবী, পৃ. ২০৬-২০৮; আল-ই‘তিছাম, ১/৪৬১ পৃ.; হিলয়াতুল আওলিয়া, ৩/৩১৩ পৃ.; ফাৎহুল বারী, ১১/২৫০ পৃ.; তুহফাতুল আহওয়াযী, ৯/৩১৪ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৪/২৬৮ পৃ.)।


প্রশ্নকারী : রাসেল বিন ইসমাঈল, জামালপুর।





প্রশ্ন (২৯) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কোন ব্যক্তি দু‘আ চাইলে তাকে কী বলে দু‘আ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের কাটা ছাগলের চামড়া কোন মুসলিম কিনতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : পাঁচটি রাত জেগে ইবাদত করলে তার জন্য জান্নাত যরূরী হয়ে যাবে। (১) তারবিয়ার রাত বা যিলহজ্জের ৮ তারিখের রাত (২) ‘আরাফার রাত (৩) কুরবানীর রাত (৪) ঈদুল ফিতরের রাত ও (৫) ১৫ শা‘বানের রাত। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত ব্যক্তির একজন স্ত্রী, বাবা-মা ও তিন কন্যা আছে। তার মোট সম্পত্তি ১০০ টাকা হলে প্রত্যেকে কয় টাকা পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১): ইসলামী রাষ্ট্রে বা ইসলামী (এনজিও) সংস্থার অধীনে যে সমস্ত ওয়াক্বফের সম্পত্তি একত্রিত হয়, পরবর্তীতে ওই সম্পত্তি থেকে বিনিয়োগ করা হলে তাতে কি যাকাত ওয়াজিব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীকে ছালাত আদায় করার জন্য বললে সে ছালাত আদায় করে না। তাতে কি আমার পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সৌন্দর্য বৃদ্ধির জন্য মহিলা চোখের ভ্রƒ উঠাতে ও কাটতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন অমুসলিম ব্যক্তি যদি কুরআন, আল্লাহ, ইসলাম কিংবা আল্লাহর রাসূল (ﷺ)-কে গালি দেয় বা ব্যঙ্গ করে সেক্ষেত্রে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : হাদীছে জুমু‘আর খুত্ববাহ সংক্ষিপ্ত ও ছালাত দীর্ঘায়িত করার কথা বর্ণিত হয়েছে। এই হাদীছের ব্যাখ্যা কী? উলামায়ে কিরাম কী বলেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ