রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : ছালাতে হাত বাঁধার নিয়মের ব্যাপারে সমাজে দু’টি পদ্ধতি চালু রয়েছে। যেমন, নাভীর নীচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধা। তবে নাভীর নীচে হাত বেঁধে ছালাত আদায় করার পক্ষে যতগুলো বর্ণনা পেশ করা হয়, সেগুলো সবই ত্রুটিপূর্ণ। অর্থাৎ নাভীর নীচে হাত বাঁধার নিয়ম আমলযোগ্য নয় (বিস্তারিত দ্র. জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছালাত)। আর ছহীহ হাদীছের দাবী হল- ছালাতে বুকের উপর হাত বেঁধেই ছালাত করা। কেননা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করতেন। উক্ত মর্মে একাধিক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে।

(১) সাহল বিন সা‘দ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, লোকদেরকে নির্দেশ দেয়া হত, মুছল্লী যেন ছালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। আবু হাযেম বলেন, এটা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দিকেই ইঙ্গিত করা হত বলে আমি জানি (ছহীহ বুখারী, হা/৭৪০, ১/১০২ পৃ., (ইফাবা হা/৭০৪, ২য় খণ্ড, পৃ. ১০২)। ‘আযান’ অধ্যায়, অনুচ্ছেদ-৮৭ بَابُ وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى)। (২) ওয়ায়েল ইবনু হুজর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি অবশ্যই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছালাতের দিকে লক্ষ্য করতাম, তিনি কিভাবে ছালাত আদায় করেন। আমি তাঁর দিকে লক্ষ্য করতাম যে, তিনি ছালাতে দাঁড়াতেন অতঃপর তাকবীর দিতেন এবং কান বরাবর দুই হাত উত্তোলন করতেন। তারপর তাঁর ডান হাত বাম হাতের পাতা, কব্জি ও বাহুর উপর রাখতেন। অতঃপর যখন তিনি রুকূ করার ইচ্ছা করতেন তখন অনুরূপ দুই হাত উত্তোলন করতেন… (নাসাঈ, হা/৮৮৯, ১/১০২ পৃ.; আবু দাঊদ, হা/৭২৭, পৃ. ১০৫; আহমাদ, হা/১৮৮৯০; ছহীহ ইবনে খুযায়মাহ, হা/৪৮০; ইবনু হিব্বান, হা/১৮৬০, সনদ ছহীহ)। (৩) ত্বাঊস (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

كَانَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ

‘রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছালাতের মধ্যে তাঁর ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপর শক্ত করে ধরে রাখতেন (আবু দাঊদ, হা/৭৫৯, সনদ ছহীহ)। অনুরূপভাবে আরো দেখুন (ছহীহ ইবনে খুযায়মাহ, হা/৪৭৯, ১/২৪৩ পৃ.; বুলূগুল মারাম, হা/২৭৫; আহমাদ, হা/২২০১৭; সনদ হাসান; ইবনু হিব্বান, হা/১৭৬৭; সনদ ছহীহ, ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ৮৭; ইবনু ক্বাইয়িম, তাহযীব সুনানে আবী দাঊদ, ১/১৩০ – حَدِيث أَبِي حُمَيْدٍ هَذَا حَدِيث صَحِيح)।


প্রশ্নকারী : মিনহাজুল ইসলাম, রংপুর।




প্রশ্ন (৬) : আমি একজন যুবক মানুষ। ৫ ওয়াক্ত ছালাত পড়ি। এক ওয়াক্ত ছুটে গেলে প্রচণ্ড খারাপ লাগে, নিজেকে বড় গুনাহগার মনে হয়। কিন্তু গোপন পাপ করলে অনুশোচনা আসে না। আমি কিভাবে নিজেকে এই পাপ থেকে বিরত রাখব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : নাপাক বা ওযূবিহীন অবস্থায় ইমামতি করলে ইমাম-মুক্তাদি উভয়কেই পুনরায় ছালাত আদায় করতে হবে? নাকি শুধু ইমাম আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : আমার মায়ের আপন মামার মেয়ে (মায়ের মামাতো বোন) এর সাথে আমার বিবাহ কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বিকাশ এজেন্ট ব্যবসা বর্তমানে সেভিংস একাউন্ট ডিপিএস একাউন্ট খুলতে হয় এবং কাস্টমারকে খুলে দিতে হয়। এই অবস্থায় বিকাশ এজেন্ট ব্যবসা করা শরী‘আতসম্মত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : পিতা-মাতার নামে কি দান করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সহশিক্ষা চালু আছে এমন কলেজে পড়া বা শিক্ষকতা করা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যে দেশে একাধিক ইসলামী সংগঠন এবং ধর্মীয় নেতা আছেন, কিন্তু তাদের প্রশাসনিক কোন কর্তৃত্ব নেই, তারা কি উক্ত সংগঠনের কর্মীদের থেকে বাই‘আত নিতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঈদের ছালাত শেষে পরস্পরে কোলাকুলি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যে সব হাদীছে ভারত বা হিন্দে যুদ্ধের কথা বলা হয়েছে, সেগুলো কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমি একটি প্রাইমারী স্কুলে চাকরি করি। চাকরি পরীক্ষায় অন্যজন থেকে কিছু প্রশ্ন দেখে লিখেছিলাম। আর বায়োডাটায় একটা মিথ্যা তথ্য দিয়েছিলাম। বর্তমানে আমি ঐ বায়োডাটা ও পরীক্ষার মাধ্যমে চাকরি হয়েছে। প্রশ্ন হল- ঐ চাকরির টাকা কী আমার জন্য হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি একজন অটো ড্রাইভার। অভাব-অনটনের কারণে বছর খানেক আগে NGO থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম, যার কিস্তি এখনো চলমান। পরবর্তীতে জানতে পারি যে, সূদ ভিত্তিক লোন দেয়া-নেয়া দুটোই হারাম কাজ। এখন আমি তাওবাহ করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি লোন শোধ করে তাওবাহ করতে হবে, না-কি কিস্তি চলমান অবস্থায় তাওবাহ করলে হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): খ্রিস্টানদের স্থাপিত স্কুল বা কলেজে পড়াশোনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ