রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
উত্তর : বদলী হজ্জ যার পক্ষ থেকে করা হবে তিনি হজ্জের পূর্ণ নেকী পাবেন। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলতে শুনলেন, শুবরুমার পক্ষ থেকে উপস্থিত। তিনি তাকে বললেন, তুমি কি নিজের হজ্জ করেছ? সে বলল, না। তিনি বললেন, তাহলে তুমি তোমার হজ্জ কর। অতঃপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ কর (আবূ দাঊদ, হা/১৮১১; মিশকাত, হা/২৫২৯)। বদলি হজ্জ সম্পাদনকারীও পূর্ণ হজ্জের নেকী পাবেন (ফাতাওয়া লাজনা আদ-দায়েমা, ১১তম খণ্ড, পৃ. ৭৮)।

উল্লেখ্য যে, কোন মুসলিম নারীও যে কোন মুসলিম পুরুষের পক্ষ থেকে বদলী হজ্জ করতে পারবে। আছ‘আম গোত্রের জনৈক মহিলা বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে হজ্জ ফরয হয়েছে তা আমার অতি বৃদ্ধ পিতার উপর এমন সময় ফরয হয়েছে, যখন তিনি বাহনের উপর বসতে সক্ষম নয়। এমতাবস্থায় আমি যদি তার পক্ষ থেকে হজ্জ করি, তাহলে তার হজ্জ আদায় হবে কি? তিনি বললেন, হ্যাঁ, আদায় হবে (ছহীহ বুখারী, হা/১৮৫৪; ছহীহ মুসলিম, হা/১৩৩৪; মিশকাত, হা/২৫১১; বঙ্গানুবাদ মিশকাত, হা/২৩৯৭, ৫ম খণ্ড, পৃ. ১৭৭)।




প্রশ্ন (৩৫) : ‘যে ব্যক্তি জুম‘আর দিনে আমার উপর ৮০ বার দরূদ পাঠ করবে আল্লাহ তার ৮০ বছরের পাপ ক্ষমা করে দিবেন’ মর্মে প্রচলিত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে নবীদের (আলাইহিস সালাম) ছালাতের ইমামতি করছেন। নবীরা (আলাইহিস সালাম) পৃথিবীতে কি করছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এমন সংগীত যেখানে বাদ্য-যন্ত্রের ব্যবহার খুব‌ই কম এবং মুহাম্মাদ রাফী, তালাত মাহমুদ প্রভৃতিদের গাওয়া গান কি শোনা জায়েয হবে? এ সকল গানে কোন অশ্লীলতা, কিংবা যৌন উত্তেজনা সম্পর্কিত কিছু নেই। এগুলো শোনা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ‘যে ব্যক্তি কোন হাজীকে চল্লিশ কদম এগিয়ে দিবে, অতঃপর আলিঙ্গন  করে তাকে বিদায় করবে, উভয়ে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তার গোনাহ মাফ করে দিবেন’ বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪): আদম সন্তানের বীর্য কি পবিত্র? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : সমাজে যুলুমকারী বা অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে বদ দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : দাঁত সাজানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কেউ গান-বাজনাকে হালাল মনে করলে তার ঈমান থাকবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জামা‘আত চলাকালীন ছালাতে শরীক হলে তাকবীরে তাহরীমা বলে বুকে হাত বেঁধে ছালাত শুরু করতে হবে, না শুধু মুখে তাকবীর বলে শুরু করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : প্রচলিত আছে যে, ‘জিবরীল (আলাইহিস সালাম) বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কত ফোটা পানি পড়ে, আমি তা গুণতে পারি, কিন্তু যৌবনের ইবাদতের ছওয়াব গুণে শেষ করতে পারি না’। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : আমি যেখানে চাকুরী করি সেখানে যোহরের জন্য ১০ মিনিটের বেশি সময় দেয় না। এজন্য আমি শুধু ফরয ছালাত আদায় করি। প্রশ্ন হল, এমতাবস্থায় পরে সময় পেলে সুন্নাত ছালাত আদায় করতে পারব কি? ছাহাবীগণ যোহর, মাগরিব ও এশার ছালাতের সুন্নাত কি বাড়ীতে আদায় করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমি সফরে নিদিষ্ট দূরত্ব অতিক্রম করি। বাড়ি থেকে সকালে বের হয়ে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসি। প্রশ্ন হল- এরকম সময় আমি কি ছালাত কছর করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ