রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ব্যবসা করা যাবে। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একবার আনছারগণ নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমাদের খেজুর বাগানগুলো আমাদের ও আমাদের মুহাজির ভাইদের মধ্যে ভাগ করে দিন। তিনি বললেন, না; আমাদের জন্য তোমাদের পক্ষ হতে এটাই যথেষ্ট যে, তোমরা বাগানের তত্ত্বাবধানে কষ্ট স্বীকার কর, আমরা তোমাদেরকে ফলে শরীক করব। তাঁরা বললেন, আমরা এটা শুনলাম ও মানলাম (ছহীহ বুখারী, হা/২৩২৫; মিশকাত, হা/২৯৩১)। ছহীহ বুখারীর অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খায়বারকে ইহুদীদের দিয়েছিলেন। তারা তাতে পরিশ্রম করবে ও শস্য ফলাবে এবং সেখানে যা উৎপাদিত হবে, তারা তার অর্ধেক পাবে (ছহীহ বুখারী, হা/২২৮৫)। তবে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে, শরীকানার উক্ত মূলধন দ্বারা অবশ্যই যেন ব্যবসা হয়। নতুবা টাকার  বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা সূদ হিসাবে পরিগণিত হবে (ছহীহ মুসলিম, হা/১৫৮৪; মিশকাত, হা/২৮০৯)। উল্লেখ্য, উক্ত ব্যবসা যেন হালাল উপায়ে হয়। কেননা আল্লাহ তা‘আলা হারাম কোন জিনিস কবুল করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)।


প্রশ্নকারী : মুহাম্মাদ মানিক, টাটা মোটরস, যশোর।




প্রশ্ন (২২) : কোন জরুরী কারণে মুক্বীম অবস্থায় ছালাত জমা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক সরকারী কর্মচারীর ধারণা হল- সরকারী চাকরি করা তাক্বওয়ার খেলাফ এবং ত্বাগূতের অনুসরণ করতে হয়। এজন্য অন্য কোথাও চাকরি করা বা ব্যবসা করা ভাল। এমন ধারণা পোষণ করা সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরআন মাজীদে চুমা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রামাযান মাসে প্রতিদিন মসজিদে মুছল্লীদের জন্য ইফতারের ব্যবস্থা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : অনেকেই বিশেষ ফযীলত মনে করে শুধুই ১৫ই শা‘বানে ছিয়াম পালন করে। এরূপ করা যাবে কি? শা‘বান মাসে ছিয়াম পালনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি করা কি জায়েয হবে। এই পদের কাজ হল জনগণের সেবামূলক কাজ। কিন্তু এর মধ্যে একটি কাজ সূদমুক্ত ক্ষুদ্র ঋণের টাকা উঠানো। উল্লেখ্য, যদিও সূদমুক্ত বলা হয় তবে ৫% সার্ভিস চার্জ বা সেবা মাশুল যুক্ত আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর দিন অনেকে মুছল্লীদের খিচুড়ি খাওয়ায়। এর ফলে মসজিদে অনেক হৈচৈ হয়। মসজিদে এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : রাজমিস্ত্রি কাজে লেবারদের কাছ থেকে হেড মিস্ত্রি যে কমিশন নেন, সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে, কাজের সকল যন্ত্রপাতি হেড মিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : বাবার মৃত্যুর পর তাঁর সম্পদ আমি, আমার বোনেরা ও আমার মা নিয়মানুযায়ী ভাগ করে নিয়েছি। এক বছর পর আমার মা মারা গেলেন। এখন মায়ের সম্পত্তি কে পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ‘হজ্জ ওমরাহকারী কিংবা আল্লাহ্র পথে যুদ্ধকারী ছাড়া কেউ যেন সমুদ্রে ভ্রমণ না করে। কারণ সাগরের নীচে আগুন আছে। আর আগুনের নীচে সাগর আছে’। উক্ত হাদীছ কি ছহীহ? সফর করা সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জ্যোতিষী ও গণকদের বই-পুস্তক ও প্রবন্ধ পড়ার হুকুম কী? তাদের কথা বিশ্বাস করলে কি ৪০ দিনের ছালাত কবুল হবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ