রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
উত্তর : তেলাওয়াতে সিজদা দেয়া গুরুত্বপূর্ণ সুন্নাত। এতে নেকী রয়েছে। তাই সিজদা ত্যাগ করা উচিত নয়। কোন কারণে সিজদা না দিলে পাপ নেই (ছহীহ বুখারী, হা/১০৭৭, ১০৭২; ফাতওয়া উছায়মীন, ১৪/৩০৯ পৃঃ)। ছালাতের মধ্যেও ইমাম-মুক্তাদী সকলেই সিজদা দিবে (ছহীহ বুখারী, হা/১০৭৮, ৭৬৮)। তাছাড়া কুরআন যে তেলাওয়াত করবে এবং শ্রবণ করবে উভয়ে সিজদা দিবে (ছহীহ বুখারী, হা/১০৭৬; মিশকাত, হা/১০২৫)। এ জন্য ক্বিবলা ও ওযূ শর্ত নয়। তবে ওযূ অবস্থায় ক্বিবলামুখী হয়ে সিজদা দেয়া ভাল (ছহীহ বুখারী, হা/১০৭৭-এর অনুচ্ছেদ দ্রঃ)। ছালাতের মধ্যে হলে সিজদা দেওয়ার সময় এবং মাথা উঠানোর সময় তাকবীর দিবে। ছালাতের বাইরে সিজদা দেওয়ার সময় তাকবীর দিবে। মাথা উঠানোর সময় তাকবীর ও সালামের প্রয়োজন নেই (ফাতওয়া উছায়মীন, ১৪/২১৫-২১৭ পৃঃ)। 

সিজদায় ছালাতে পঠিতব্য সিজদার দু‘আ পড়া যাবে। তবে তেলাওয়াতে সিজদার জন্য হাদীছে বর্ণিত নির্দিষ্ট দু‘আ পড়া ভাল। যেমন-

سَجَدَ وَجْهِىَ لِلَّذِىْ خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ

উচ্চারণ : সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাক্বাহু ওয়া শাক্বক্বা সাম‘আহু ওয়া বাছারহু বিহাওলিহী ওয়া কুওয়াতিহী।
অর্থ : ‘আমার চেহারা সিজদা করছে সেই মহান সত্তার জন্য, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং স্বীয় ক্ষমতা ও শক্তি বলে এতে কর্ণ ও চক্ষু সন্নিবেশ করেছেন’ (আবুদাঊদ হা/১৪১৪; ছহীহ তিরমিযী হা/৩৪২৫)।

প্রশ্নকারী : বিলাল, ঢাকা।




প্রশ্ন (২২) : মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছালাত আদায় করার সময় কারো জামায় যদি প্রাণীর ছবি থাকে তাহলে কি তার ছালাত আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং শিক্ষা গ্রহণ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রাসূলূল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সন্তান যদি তার পিতা-মাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তখন আল্লাহ তা‘আলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার ‘আমল নামায় একটি কবুলযোগ্য হজ্জের ছওয়াব লিপিবদ্ধ করেন (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৭৪৭৫; মিশকাত হা/৪৯৪৪; বঙ্গানুবাদ মিশকাত হা/৪৭২৭)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি জীবনে অনেকবার একটি পাপ করেছে এবং সে পাপ আর করবে না বলে বহুবার কসমও করেছে। কিন্তু বারবার সে কসম ভঙ্গ করে ফেলেছে। এখন অসুস্থ হয়ে পাপ ছেড়ে দিয়েছে। পরে সে জানতে পেরেছে যে, শপথের কাফ্ফারা দিতে হয়। এখন সে কীভাবে কাফ্ফারা দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ছেলের বউ তার শ্বশুরের পা টিপে দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বৃষ্টির কারণে মসজিদে ঈদের জামা‘আত হয়েছে এবং যত টাকা আদায় হয়েছে, পুরোটা ইমামকে দিয়েছে। এখন এই টাকা কি ইমামের নেয়া জায়েয হবে? একইভাবে সাপ্তাহিক শুক্রবারের কৌটার টাকা ইমামকে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ওশর-যাকাত এগুলো টাকা দিয়ে আদায় করা যাবে কি? না-কি নির্দিষ্ট প্রাণী, শস্য বা বস্তুর যাকাত সেই জিনিস দিয়েই আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : দরিদ্র মুহাজিরগণ পাঁচশ’ বছর আগে জান্নাতে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : অনেক মসজিদে ইমামরা মৃত পিতা-মাতার জন্য সম্মিলিতভাবে মুনাজাত করেন। এই সময় মুছল্লীরা ‘আমীন, আমীন’ বলে সাড়া দেন। কখনো ইমাম দরূদ শরীফ একবার, সূরা ফাতিহা একবার, ইখলাছ-ফালাক-নাস তিনবার করে পড়ার নির্দেশ দেন। এই পদ্ধতি কি শরী‘আয়তসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ওযূ ছাড়া কুরআনের আয়াত লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শরী‘আতের দৃষ্টিতে খাওয়া ও ছাদাক্বাহ করার ক্ষেত্রে কুরবানীর পশুর গোশত বণ্টন করার পদ্ধতি কীরূপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ