রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : বোবা জিনকে আরবীতে জাছুম বা কাবুস বলা হয়, অর্থাৎ বোবা ধরা, যা ঘুমের মধ্যে মানুষের ওপর ভর করে। ইবনু মানযূর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘জুছাম’ ও ‘জাছুম’ বলতে ‘কাবুস’-কেই বুঝায়। যা মানুষের উপর চেপে বসে। ... ঘুমন্ত অবস্থায় মানুষের ওপর যা পতিত হয় সেটাকে বলা হয় ‘জাছুম’ (লিসানুল আরব, ১২/৮৩ পৃ.)। তিনি আরও বলেন, ‘কাবুস’ বলতে বুঝায় যা রাতের বেলায় ঘুমন্ত ব্যক্তির ওপর পতিত হয়। বলা হয়ে থাকে যে, এটি খিঁচুনি হওয়ার সূচনা’ (লিসানুল আরব, ৬/১৯০ পৃ.)।

জাছুম কখনও শরীরের কোন অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে। যেমন কোন খাবার বা ঔষধের প্রভাবে। আবার কখনও জিনের প্রভাবেও হতে পারে। প্রথমটির চিকিৎসা শিঙ্গা লাগানো, খারাপ রক্ত বের করা, খাবার কম খাওয়া ইত্যাদির মাধ্যমে। আর দ্বিতীয়টির চিকিৎসা কুরআনুল কারীম ও যিকির-আযকারের মাধ্যমে। ইবনে সিনা তাঁর চিকিৎসা গ্রন্থ ‘আল-ক্বানুন’-এ বলেন, ‘এটি এমন একটি রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে অনুভব করে যে, ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়েছে। তাকে চাপ দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে। যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না। যেন সে শ্বাস আটকে মারা যাবে। যখন এই অবস্থা কেটে যায় তখন আচমকা জেগে ওঠে। এটি তিনটি রোগের সূচনা। যথা: খিঁচুনি, স্ট্রোক করা কিংবা ম্যানিয়া; যদি এটি বিভিন্ন পদার্থের জট পাকানোগত কারণে হয় এবং কোন অবৈষয়িক কারণে না হয়’। একই ধরণের কথা আধুনিক ডাক্তারেরাও বলেন।

সারকথা হল, জাছুম-ই হল কাবুস। এটি কুসংস্কার বা রূপকথা নয়। বরং এটি বাস্তব সত্য। এটি বৈষয়িক কারণে ঘটতে পারে। আবার জিনের প্রভাবেও ঘটতে পারে। আল্লাহই সর্বজ্ঞ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭৫৬১২)।


প্রশ্নকারী : শাহরিয়ার নাফিজ, কুমিল্লা।





প্রশ্ন (২১) : নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছোট বাচ্চাদের প্রাণীর খেলনা বা প্রাণীর ছবিযুক্ত খেলনা দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : সূদী প্রতিষ্ঠানে চাকরি করে এমন ব্যক্তিকে বাসা ভাড়া দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কিছু মুছল্লী মুওয়াজ্জিন ইক্বামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দু‘আ করে। এর পক্ষে কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়ে মুয়াজ্জালের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জুম‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, ‘আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম যে, এর বেশির ভাগ অধিবাসী হচ্ছে গরীব এবং জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম যে, এর বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী’। অনুরূপভাবে কবরের শাস্তির কথা বর্ণিত হয়েছে। অথচ এখনো ক্বিয়ামত সংঘটিত হয়নি। এর সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : অবৈধ সন্তানের আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সুর দিয়ে বক্তব্য দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : এক রাক‘আত বিতর ছালাতে কোনদিনও দু‘আ কুনূত না পড়লে কি বিতর ছালাত হবে? বিতর ছালাতে কুনূত পড়ার সময় কেউ যদি কুনূতে নাজেলা পড়ে, তাহলে কি সুন্নত পরিপন্থী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ