রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : তিন রাক‘আত বিতর ছালাত পড়ার দু’টি পদ্ধতি রয়েছে। ১- দুই রাক‘আত পড়ে সালাম ফেরানো। অতঃপর এক রাক‘আত পড়া। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বিতরের দুই রাক‘আত এবং এক রাক‘আতের মাঝে সালাম ফিরাতেন এবং তিনি বলেছেন, রাসূল (ﷺ) এমনটি করেছেন (ছহীহ ইবনু হিব্বান, হা/২৪৩৫)। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা), ইমাম মালেক, শাফেয়ী, আহমাদ, ইসহাক (রাহিমাহুমুল্লাহ) প্রমুখ এভাবেই বিতর পড়তেন (আল মুগনী, ২/৫৮৮ পৃ.)। ২- দুই রাক‘আত পড়ে তাশাহহুদের জন্য না বসে সালাম না ফিরিয়ে একাধারে তিন রাক‘আত পড়ে সালাম ফেরানো। উবাই ইবনু কা‘ব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিতরের ছালাতে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ‘লা’ আর দ্বিতীয় রাক‘আতে ‘কূল ইয়া আয়্যুহাল কাফিরুন’ এবং তৃতীয় রাকআতে ‘কূল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। আর শুধু শেষ রাক‘আতেই সালাম ফিরাতেন এবং সালামের পর তিনবার (‘সুবহানাল মালিকিল কুদ্দূস’) বলতেন’ (নাসায়ী, হা/১৭০১)।


প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।





প্রশ্ন (২৫): কোন যালিম শাসক মৃত্যুবরণ করলে ‘আল-হামদুলিল্লাহ’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম পালনকারীর রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) :  জনৈক আলেম বলেছেন, মুমিনরা সবাই আল্লাহর ওলী। কিন্তু অন্যজন বলেছেন, কারা আল্লাহর ওলী তা আমরা কেউই জানি না। এ বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত সন্তান জন্ম নিলে জানাযা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জামা‘আতে আমার কোন রাক‘আত ছুটে গেলে জামা‘আত শেষে সেটা পূরণ করব। সেক্ষেত্রে ইমাম যখন শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরূদ এবং ছানা পড়বে, তখন আমি কি শুধু তাশাহ্হুদ পড়ে চুপ থাকব, না-কি আমিও দরূদ ও ছানা পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): হতাশা, দুঃশ্চিন্তা থেকে পরিত্রাণের ইসলামী উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে, আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আর মোবাইল দেখবো না, তবে যদি দেখি তাহলে আর মুসলিম থাকব না। প্রশ্ন হল- এই ওয়াদা ভঙ্গ করার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রত্যেক পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় পরা আবশ্যক। কিন্তু ইদানিং বহু মুছল্লী জুব্বা পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে থাকে। এটা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মহিলারা যদি তারাবীহর ছালাতে ইমামতি করে, তাহলে সরবে ক্বিরাআত পড়তে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : নারীরা বাড়িতে ছালাত আদায় করলে পুরুষের জামা‘আতের ন্যায় ২৭ বা ২৫ গুন ছাওয়াব পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : লায়লাতুল ক্বদরে তারাবীহর ছালাত আদায় করার পর ক্বদরের নামে ৮ বা ১২ রাক‘আত ছালাত আদায় করা যায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ