বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
উত্তর : মৃত ব্যক্তির উদ্দেশ্য যা দান করা হয়, তা ছাদাক্বা। আর ছাদাক্বা সবশ্রেণীর মানুষের জন্য খাওয়া জায়েয নেই (তওবা ৬০; তিরমিযী হা/৬৫২; মিশকাত হা/১৮৩০, সনদ ছহীহ)। তাই শুধু ফক্বীর-মিসকীন, অসহায়-দুঃস্থ মানুষকে খাওয়ানো যাবে। কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে সবশ্রেণীর মানুষকে খাওয়ানো বিদ‘আত। এতে মৃত ব্যক্তির যেমন কোন উপকার হবে না, তেমনি বিদ‘আত করার কারণে আয়োজকদের পাপ হবে। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মানুষকে খাওয়ানোর জন্য খাবারের আয়োজন করা শরী‘আতসম্মত নয়। এটা বিদ‘আত। বরং জারীর ইবনু আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘মৃত ব্যক্তির পরিবারের নিকট মানুষের সমবেত হওয়া এবং তাদের পক্ষ থেকে মানুষদের জন্য খাবারের আয়োজন করা নিয়াহাত তথা বিলাপের অন্তর্ভুক্ত। বরং মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানোর জন্য অন্যদের পক্ষ হতে খাবারের ব্যবস্থা করা মুস্তাহাব’ (মাজমূঊল ফাতাওয়া, ২৪তম খণ্ড, পৃ. ৩১৬)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, সরিষাবাড়ি, জামালপুর।





প্রশ্ন (৪) : ব্যাংকে চাকরী করে এমন ব্যক্তির পিছনে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : সা‘দ ইবনু আবী ওয়াক্কাছ (রাযিয়াল্লাহু আনহু) এর মাতৃভক্তি প্রসঙ্গ সমাজে একটি কাহিনী প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : অনেকে হজ্জ করতে কিংবা উমরাহ হজ্জ করতে যান। তাদের নিয়ত কেমন জানি না, কিন্তু সেখানে গিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় নিজেদের ছবি তুলতে এবং এই সমস্ত ছবি তারা সব সময় ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে থাকে সমাজে নিজেদেরকে দেখানোর জন্য। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অনেকেই ইসলামিক ভিডিওগুলো এডিট করে তাতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে। আবার অনেকে মিউজিকের মত ভোকাল সাউন্ড ব্যবহার করে। এগুলো কি জায়েয? যদি নাজায়েয হয়, তাহলে দীর্ঘদিনের আপলোড করা ভিডিওগুলো কি ডিলিট করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : প্রতিমাসে প্রাপ্য বেতনের যাকাত কীভাবে প্রদান করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতা মারা যাওয়ার পরে ছেলেরা জানতে পেরেছে যে, তিনি ফুফুকে জমি দেননি। এখন আমার ফুফুকে কি জমি দেয়া লাগবে, না-কি ফুফুর কাছ থেকে মাফ চেয়ে নিলেই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সিজদায় কুরআনে বর্ণিত কোন্ দু‘আ করা নিষেধ? কুরআনে বর্ণিত দু‘আ করার শুরুতে ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম’ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তামাক চাষ করে সেই তামাক বিক্রি করা টাকা দিয়ে কুরবানী করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ইউটিউবে অশ্লীল এ্যাডযুক্ত ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : প্রাণী অথবা মানুষের ছবি বিশিষ্ট কাপড় পরিধান করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যমযমের পানি পানের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ