রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : বরকতের আশায় মসজিদ, বাড়ি কিংবা দোকানের দেওয়ালে আল্লাহর নামসমূহ, কুরআনুল কারীমের আয়াতের অংশ অথবা হাদীছের অংশ লিপিবদ্ধ করা বা ঝুলিয়ে রাখা বিদ‘আত ও অপসন্দনীয় কাজ। এটি সালাফে ছালিহীনের নীতি বিরোধী কাজ (আল-মাজমূঊ লিননাবাবী, ২/৭০; ফাতাওয়া নূরুন আলাদ র্দাব ইবনে উছাইমীন, ১/১২৯; লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-১৯৭, প্রশ্ন নং-৮; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৭৯৮৭)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘বাড়ি, মাদরাসা, অফিস বা দোকানের দেওয়ালে কুরআনুল কারীমের কোন সূরা বা আয়াত ঝুলিয়ে রাখাতে বিবিধ অকল্যাণ ও ক্ষতি রয়েছে। যথা :
(১) কেউ কেউ দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য টাঙিয়ে থাকে। আল্লাহ তা‘আলা কিন্তু কুরআনুল কারীমকে দেওয়ালের শোভা বৃদ্ধি করার জন্য বা টাঙিয়ে রাখার জন্য অবতীর্ণ করেননি। এতো এক মহা উপদেশমালা, যা আল্লাহ্ তা‘আলা নবী (ﷺ)-এর উপর মু‘জিজা স্বরূপ অবতীর্ণ করেছেন।
(২) অনেকেই আবার বরকত প্রাপ্তির জন্য টাঙিয়ে থাকে। অথচ এটি বিদ‘আত! কেননা তিলাওয়াতে ফযীলত ও বরকত রয়েছে, শুধু টাঙিয়ে রাখার মধ্যে কোন কল্যাণ নেই। বরং এর মধ্যে কুরআনুল কারীমের অবমাননা রয়েছে।
(৩) আল্লাহ তা‘আলা যে মহান উদ্দেশ্য কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, এর মাধ্যমে সেই মহান উদ্দেশ্য ব্যহত হয়। নবী (ﷺ), খুলাফায়ে রাশিদীন, ছাহাবায়ে কিরাম, তাবিঈগণ এবং তাবি‘ তাবিঈদের যুগে এর প্রচলন ছিল না। ইতিহাসের পাতা থেকে জানা যে, আন্দালুস এবং তুরস্কের লোকেরা কুরআনের আয়াত দ্বারা মসজিদ ও বাড়ির দেওয়াল সুসজ্জিত করার প্রচলন শুরু করে।
(৪) অনেক সময় এটি শিরকের পর্যায়ে পৌঁছে যায়। কেননা অনেকেই ধারণা করে যে, এটি তাদেরকে বিপদাপদ থেকে নিরাপদ রাখবে এবং এর ফলে ব্যবসায় বরকত হবে। অথচ কল্যাণ-অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু তা‘আলা।
(৫) অনেকে এগুলোকে স্বর্ণ দ্বারা লিপিবদ্ধ করে। অনেকে লেখাটিকে বৃক্ষ, সাজদারত মানুষ বা অন্য কিছুর আকৃতি দেয়ার চেষ্টা করে। এবং এমন রচনাশৈলীতে লেখে যা পড়াও যায় না। সুতরাং মুসলিমদের উচিত কুরআনুল কারীমকে যথারীতি তিলাওয়াত করা এবং সেই মোতাবেক আমল করা (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৪/৫৮ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৫৪)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি আরো বলেন, ‘মসজিদের দেওয়ালে কুরআনের আয়াত লেখা জায়েয নয়। কারণ এগুলো নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/১৯০ পৃ.)।


প্রশ্নকারী : মুহাম্মাদ শাহনেওয়াজ, সাজেক, বান্দরবান।





প্রশ্ন (৯) : অনেকে এমন আছে যে, তাকে সালাম দিলে সে সালামের জবাব দিয়ে পাল্টা আবার সালাম দেয়। এভাবে সালাম দেওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ইলম অর্জন, তাবলীগ ও দাওয়াতের কাজে সফরে যাওয়ার জন্য পিতা-মাতার অনুমতি ছাড়া যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কারো খাবার হালাল না-কি হারাম এটা যদি জানা না যায়, তাহলে তার খাবার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যাকাত বা ওশরের টাকা মাদরাসায় দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ‘ছালাতুত তাসবীহ’ আদায় করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : শুধু কুলি করে ও নাকে পানি দিয়ে সারা শরীরে পানি দিয়ে গোসল করলে কি ফরয গোসল আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি একজন অটো ড্রাইভার। অভাব-অনটনের কারণে বছর খানেক আগে NGO থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম, যার কিস্তি এখনো চলমান। পরবর্তীতে জানতে পারি যে, সূদ ভিত্তিক লোন দেয়া-নেয়া দুটোই হারাম কাজ। এখন আমি তাওবাহ করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি লোন শোধ করে তাওবাহ করতে হবে, না-কি কিস্তি চলমান অবস্থায় তাওবাহ করলে হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : টেলিভিশন দেখা ও তা বিক্রি করে অর্থ গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ অনুমতি দেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার স্বামী দূরে থাকেন! প্রায় তিন মাসের অধিক সময় পর বাসায় আসেন! কিন্তু এর মধ্যবর্তী সময়টিতে উনি আমায় ভিডিও কলে রেখে মাস্টারবেশন করে নিজের চাহিদা পূরণ করেন! এবং আমাকেও এমনটা করতে বলেন! এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রামাযান শব্দের অর্থ কী? রামাযানের উদ্দেশ্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জামা‘আত চলাকালীন ছালাতে শরীক হলে তাকবীরে তাহরীমা বলে বুকে হাত বেঁধে ছালাত শুরু করতে হবে, না শুধু মুখে তাকবীর বলে শুরু করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ