রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করা ভাল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের ক্বাযা সুন্নাত আদায় করেন। একদা তিনি ঘুমিয়ে যান। সূর্য উঠার পর ফজরের ছালাত আদায় করেন। প্রথমে সুন্নাত পড়েন ও পরে ফরয পড়েন (ছহীহ মুসলিম, হা/৬৮০; মিশকাত, হা/৬৮৪)। অন্যত্র ইবরাহীম (রাহিমাহুল্লাহ) ক্বায়স ইবনু ‘আমর (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণনা করেন, তিনি বলেছেন,

رَأَى النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةُ الصُّبْحِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَقَالَ الرَّجُلُ إِنِّيْ لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ فَسَكَتَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে ফজরের পর দু’রাক‘আত ছালাত আদায় করতে দেখে বললেন, ফজরের ছালাত দু’রাক‘আত দু’ রাক‘আত। অতঃপর লোকটি বলল, আমি ফজরের পূর্বের দু’রাক‘আত আদায় করিনি, তাই তা এখন পড়ে নিলাম। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চুপ থাকলেন’ (আবূ দাঊদ, হা/১২৬৭, সনদ ছহীহ; মিশকাত, হা/১০৪৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/৯৭৭, ৩/৪০ পৃ.)।


প্রশ্নকারী : জাহিদুর রহমান, সাতক্ষীরা।




প্রশ্ন (৭) : ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং -এর কাজ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি পাপ মুক্তের জন্য বিয়ে করে এবং বিয়ের পর স্ত্রী তার বাবার বাড়িতে থেকে দুইজন পৃথকভাবে লেখাপড়া করে, তাহলে কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোন মৃতব্যক্তির ছবি সেট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ওযূতে কান মাসাহ-এর ক্ষেত্রে কানের ভিতরের অংশ বলতে কোন্ অংশকে বুঝায়? শুধু কানের ছিদ্র, না-কি ভিতরের সম্পূর্ণ অংশ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ক্যামেরা বা মোবাইলে ছবি উঠালে এবং সেই ছবি মোবাইলে সেভ করে রাখলে কোন গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজনের বসতবাড়ীসহ ৭৮ শতক জমি রয়েছে। তার এক মেয়ে এক ছেলে ও দু’জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান নেই। তবে তার বড় এক ভাই এক বোন রয়েছে। মৃত ব্যক্তির উক্ত সম্পত্তি কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমি অবিবাহিত মেয়ে। ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখি কিন্তু কাউকে ঠকানোর জন্য নয়। প্রশ্ন হল- এমনটা করা যাবে কি এবং এটি করলে আমার ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : দীর্ঘ মেয়াদী ঋণী ব্যক্তি কি হজ্জ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজন পরিমাপের সময় পণ্যের মোড়কের ওজনসহ পরিমাপ করা যাবে, না-কি আলাদাভাবে পরিমাপ করতে হবে? যেমন ৫০ কেজি চালের বস্তা পরিমাপ করার সময় বস্তার ওজন কি আলাদা মেপে নিতে হবে, না-কি বস্তাসহ ৫০ কেজি ধরা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মিসওয়াক মুখ পরিষ্কার ও পবিত্র করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ মুখের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য। তাহলে কিছু লোক কেন ছালাতের ঠিক আগে মিসওয়াক ব্যবহার করে, কিন্তু মুখ পরিষ্কার করার জন্য বাথরুমে যায় না, বরং মিসওয়াক করার পর লালা গিলে ফেলে? এই পদ্ধতি কি সঠিক? রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবেই মিসওয়াক করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কবরস্থানের গাছ বিক্রয় করে মসজিদ কিংবা জনকল্যাণমূলক কোন কাজে ব্যবহার করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ