রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
উত্তর : বন্ধক রাখার ছহীহ পদ্ধতি সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়। যথা : (১) ঋণ প্রদান করা ও বন্ধকী জিনিস গ্রহণ করার সময় ঋণ পরিশোধের দিন নির্ধারণ করতে হবে। (২) প্রকৃতপক্ষে বন্ধকী জিনিস বন্ধকগ্রহীতার নিকট এক প্রকার আমানত। বন্ধকদাতা সীমালংঘন অথবা ঋণ আদায়ে শৈথিল্য প্রদর্শন না করা পর্যন্ত কাউকে তার জামিনদার করা যাবে না। (৩) বন্ধকী জিনিসের দেখাশোনা ও ব্যয়ভার বন্ধকগ্রহীতার উপর এবং খরচ অনুপাতে সে তার উপর আরোহণ করতে পারবে এবং তার দুধ পান করতে পারবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘বাহনের পশু বন্ধক থাকলে তার খরচের পরিমাণে তার উপর আরোহণ করতে পারবে। তদ্রƒপ দুধেল প্রাণী বন্ধক থাকলে তার খরচের পরিমাণে দুধ পান করতে পারবে’ (ছহীহ বুখারী, হা/২৫১১)। আর খরচের বেশি ব্যবহার করলে বা দুধ পান করলে তা সূদের আওতায় পড়বে। (৪) বন্ধকগ্রহীতার অনুমতি ব্যতীত বন্ধকদাতার জন্য বন্ধককৃত মাল বিক্রয় করা যাবে না। অনুমতি ব্যতীত বিক্রয় করলে তা বাতিল হিসাবে গণ্য হবে (আল-মাউসূ‘আতুল ফিক্বহিয়্যাহ,  ২/৪৩২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮৩৩২১, ১৪০০৭৮, ১০৫৪৫৭)। উল্লেখ্য, ঋণের নিরাপত্তা স্বরূপ জমি বন্ধক রাখা জায়েয। কিন্তু প্রচলিত পদ্ধতিতে জমি বন্ধক রাখা এবং তার দ্বারা উপকৃত হওয়া জায়েয নয়, বরং তা হারাম ও সূদী ঋণের অন্তর্ভুক্ত।


প্রশ্নকারী : ছিয়াম আনোয়ার, কুমিল্লা।





প্রশ্ন (১০) : আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় মানুষ ও প্রাণীর ছবি সম্বলিত ডিজাইন করতে হয়। ইসলামী শরী‘আতে এটা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সালাম ফেরানোর পর ইমাম ছাহেব দীর্ঘ সময় মুছাল্লায় বসে থাকতে পারবেন কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কেউ যদি ঠোট নাড়িয়ে ত্বালাক্বের কথা বলে কিন্তু কোন শব্দ বের না হয়, এমনকি নিজেও না শুনে, তাহলে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি নিয়মিত ত্রিশ-চল্লিশ হাজার টাকার মধ্যে কুরবানী করি। এ বছর আমি কুরবানীর জন্য একটি গরু মানত করেছি। যখন গরুটি ক্রয় করেছিলাম তখন তার মূল্য ছিল ৩০,০০০ টাকা। কিন্ত বর্তমানে গরুটি অনেক মোটাতাজা হয়েছে, যার মূল্য এখন প্রায় দেড় লাখেরও বেশি। যদিও আমার সামর্থ্য এত না। এখন গরুটি বিক্রয় করে আমার সামর্থ্যরে মধ্যে অন্য প্রাণী কুরবানী করতে পারব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ঈদের ছালাতের এক রাক‘আত ছুটে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : এক মেয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে এমন একজন ছেলেকে বিয়ে করতে চায়। কিন্তু তার মা চায় না, বরং তার জন্য এই দু‘আ করেন যে, সে যেন মারা যায়। ইদানিং মেয়েটি অসুস্থ। এটা কি বদদু‘আর ফল? এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : পিতা কতদিন পর্যন্ত সন্তানের খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : পড়াশুনার কারণে বাইরে থাকার সুবাদে অনেক সময় একাকী থাকতে হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ছিয়াম শুরু করা ও শেষ করার জন্য জ্যোর্তিবিদ্যার উপর নির্ভর করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : প্রচলিত আছে যে, সমাজের কেউ ই‘তিকাফ না করলে সবাই পাপী হবে। উক্ত কথা কোন ভিত্তি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের উপার্জিত হারাম অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : দাঁত সাজানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ