রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : ছালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর যদি কোন মহিলা ঋতুবতী হয়, তাহলে পবিত্র হওয়ার পর ঐ ছালাতের ক্বাযা আদায় করা তার উপর অপরিহার্য, যা আদায় করার পূর্বেই তার মাসিক শুরু হয়েছিল। রাসূল (ﷺ) বলেন, مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ ‘যে ব্যক্তি কোন ছালাতের এক রাক‘আত পেল, সে পুরো ছালাত-ই পেল (ছহীহ বুখারী হা/৫৮০, ৫৫৬; ছহীহ মুসলিম হা/৬০৭)। ইমাম ইবনু কুদামা, ইমাম ইবনু বায, শায়খ উছাইমীন (রাহিমাহুমুল্লাহ), সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিও উক্ত ফৎওয়া প্রদান করেছেন। অতএব কোন মহিলা যদি এক রাক‘আত ছালাত আদায় করার মত সময় পেয়ে যায়, অতঃপর সেই ছালাত আদায় করার আগেই তার ঋতুস্রাব শুরু হয়ে যায়, তাহলে পবিত্র হওয়ার পরে ঐ ছালাতের ক্বাযা আদায় করা তার উপর ওয়াজিব।

অনুরূপ সে যদি ছালাতের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই পবিত্র হয়ে যায়, তাহলে তাকে ঐ ছালাতের ক্বাযা আদায় করতে হবে। তাই সূর্যোদয়ের আগে এক রাক‘আত ছালাত আদায় করার মত সময় অবশিষ্ট থাকতে সে যদি পবিত্র হয়, তাহলে ফজরের ছালাতের ক্বাযা আদায় করা তার উপর আবশ্যক হবে। তেমনিভাবে যদি সে ফজরের ওয়াক্ত শুরু আগে এক রাক‘আত ছালাত আদায় করার মত সময় অবশিষ্ট থাকতে পবিত্র হয়, তাহলে তাকে মাগরিব ও এশার ছালাতকে একত্রে জমা করে আদায় করতে হবে। আর যদি সে সূর্যাস্তের আগে এক রাক‘আত ছালাত আদায় করার মত সময় থাকতে পবিত্র হয়, তাহলে তার উপর যোহর ও আছরের ছালাত একত্রে জমা করে আদায় করা আবশ্যক হবে। এটিই আব্দুর রহমান বিন আওফ, আব্দুল্লাহ্ ইবনে আব্বাস, ত্বাউস, মুজাহিদ, নাখঈ, জুহরী, রাবীঈ, মালিক, লাইছ, শাফিঈ, ইসহাক্ব, আবু ছাওর এবং জমহুর আহলে ইলমের মতামত। ইমাম আহমাদ বিন হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, হাসান বাছরী ছাড়া সমস্ত তাবিঈ এ কথাই বলতেন (আল-মুগনী, ১/২৩৮ পৃ.; মাজমুউ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনে বায, ১০/২১৬ পৃ.;, মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১২/২১৮ পৃ.;, ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/১৬১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৬৩৩৬)।

আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফজরের ছালাতের এক রাক‘আত পেল, সে ফজরের ছালাতই পেল। আর যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আছরের ছালাতের এক রাক‘আত পেল সে আছরের ছালাত-ই পেল’ (ছহীহ বুখারী, হা/৫৭৯, ৫৫৬; ছহীহ মুসলিম, হা/৬০৭)।


প্রশ্নকারী : মাহদী হাসান, পাঁচদোনা, নরসিংদী




প্রশ্ন (৩৭) : শুক্রবারে ‘আরাফার দিন হলে সেই হজ্জ ৭ হজ্জের সমান- এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : নবী (ﷺ) বলেছেন, ‘জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও তোমরা যাও’, হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : উবাই ইবনু কা‘ব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ছেলেটিকে খিযির হত্যা করেছিলেন, তাকে কাফির হিসাবেই সীলমোহর করা হয়েছিল। সে বেঁচে থাকলে তার পিতা-মাতাকে সীমালঙ্ঘন ও কুফরীর দ্বারা বিব্রত করত। উক্ত হাদীছের ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সুন্নাত ছালাতের শেষের দু’রাক‘আতে অন্য সূরা মিলাতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ‘রিযিক’ এবং ‘বিবাহ’ কি লাওহে মাহফূযে লিখিত আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ফজরের জামা‘আতে দ্বিতীয় রাক‘আত পেয়েছি। ইমামের সালাম ফিরানোর পর বাকি ছালাত পূর্ণ করার জন্য দাঁড়ানোর সময় রাফঊল ইয়াদায়ন করা লাগবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আধুনিক যুগের ব্রাশ ও টুথপেস্ট কি মেসওয়াকের বিকল্প হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই বলে থাকেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সমূলে ধ্বংস করেছেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কা‘বা ঘরের দিকে মুখ করে থুথু ফেলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : অন্তরের রিয়া দূর করার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : টাখনুর নীচে কাপড় পরিধান করা অহংকারের লক্ষণ। প্রশ্ন হল- কেউ অহংকার না করে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : মিশনারী স্কুলে পড়ালেখা করা কি জায়েয? খ্রিস্টানদের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরিধান করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ