রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : নগদ অর্থের যাকাতের পরিমাণ হল চল্লিশ ভাগের এক ভাগ বা ২.৫% কিংবা এক হাজারে ২৫ টাকা (আল-মাউসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ২১/২৯-৩০ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৪৩৯ পৃ.)। ছহীহ হাদীছে এসেছে সোনা, রূপা অথবা অন্যান্য মুদ্রায় যাকাতের পরিমাণ হল চল্লিশ ভাগের এক ভাগ বা ২.৫%। যেমন রাসূল (ﷺ) বলেন, وَفِي الرِّقَّةِ رُبْعُ الْعُشْرِ ‘রৌপ্যের যাকাত চল্লিশ ভাগের এক ভাগ’ (ছহীহ বুখারী, হা/১৪৫৪, ১৫৭৩)। অন্য বর্ণনায় এসেছে, আলী (রাযিয়াল্লাহু আনহু) সূত্রে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, ‘তোমার কাছে দু’শো দিরহাম থাকলে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে। স্বর্ণের ক্ষেত্রে বিশ দীনারের কমে যাকাত নেই। বিশ দীনারে উপর পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ দীনার যাকাত দিতে হবে। এরপর যা বাড়বে তাতে উপরিউক্ত হিসাবে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩, ১৫৭২; ইবনু মাজাহ, হা/১৭৯১)।

উপরিউক্ত হাদীছে রৌপ্যের যাকাত সম্পর্কে বলা হয়েছে, ‘২০০ দিরহামে ৫ দিরহাম যাকাত লাগবে। অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ বা ২.৫%। আর স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে, ২০ দীনারে অর্ধ দীনার যাকাত লাগবে। অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ বা ২.৫%। অতঃপর উপরের দিকে যত বাড়বে তাতে উপরোক্ত হিসাবে যাকাত দিতে হবে। (১৪৫৬০০)। নগদ অর্থের যাকাত হিসাব করার পদ্ধতি হল, আপনি প্রতি এক হাজার টাকার বিপরীতে ২৫ টাকা যাকাত আদায় করবেন। অর্থাৎ ২.৫%। যদি দশ হাজার টাকা হয় তাহলে এর যাকাত হবে ২৫০ টাকা। অথবা আপনি যাকাত আদায়যোগ্য সম্পদকে ৪০ দিয়ে ভাগ করতে পারেন। এই বিভাজনের ভাগফলই আপনার উপর আবশ্যকীয় যাকাতের অংশ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০৭৯৭২)।


প্রশ্নকারী : সাইফুল্লাহ, খুলনা।





প্রশ্ন (৮) : হাজীরা ত্বাওয়াফ করার সময় পড়েন, اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكِتَابِكَ، وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ। দু‘আটা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : শীতের কারণে অনেক সময় ওযূ অবস্থায় লেপের মধ্যে অবস্থান করি। লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আল্লাহ যদি কারো দুই চোখ কেড়ে নেন, তবে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কাবিননামায় ত্বালাকের অধিকার দেয়া না থাকলে স্বামী তার স্ত্রীকে ত্বালাক্ব দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কাফের দেশে ঘুরতে যাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : একজন মুসলিম ব্যক্তি ছিয়ামের পরিবর্তে কখন ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : যিলহজ্জ মাসে কয়দিন তাকবীর পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ‘ফাজায়েলে আমল’ নামক বইয়ের ৪৭৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে, ‘শিশুদেরকে সর্বপ্রথম ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ বাক্য শিক্ষা দাও এবং মৃত্যুর সময়ও ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ তালক্বীন করাও। কারণ যার প্রথম এবং শেষ বাক্য ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ হবে, সে এক হাজার বছর বেঁচে থাকলেও একটি পাপ সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে না’। উক্ত বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন্ আলেম কুরআন-সুন্নাহ অনুযায়ী হক্ব কথা বলেন, তা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছালাতে তাশাহ্হুদের সময় দৃষ্টি কোন্ দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ