রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) ও শায়খ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রামাযান মাসে দিনের বেলায় ইনহেলার বা পাফার ব্যবহার করলে ছিয়াম ভঙ্গ হবে না। কুয়েতের ফিক্বহশাস্ত্রবিদরা এই মতটিকেই গ্রহণ করেছেন (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১৫/২৬৫ পৃ.; মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৯/২০৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৭৬৫০)।

প্রথমতঃ এ্যাজমা বা শ্বাসকষ্টে যে স্প্রে ব্যবহার করা হয়, তা মূলত হাওয়া বা বায়ু, এর সীমানা হল ফুসফুস এবং এর কাজ হল ঐ ধমনী ও শ্বাসনালীকে প্রসারিত করা, যেগুলো হাঁপানি দ্বারা সংকুচিত হয়। তাছাড়া এই স্প্রে পাকস্থলীতে পৌঁছায় না এবং রোগীর জন্য খাদ্য বা পানীর প্রয়োজনও পূরণ করে না (মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৯/২১১ পৃ.; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ৪৭৫; মাজাল্লাহ, মাজমাঊল ফিক্বহিল ইসলামী, ১০/৬৪১ পৃ.)। দ্বিতীয়তঃ স্প্রে খাওয়া বা পানের অন্তর্ভুক্ত নয় এবং এটি রোগীর জন্য পুষ্টিও সরবরাহ করে না (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১৫/২৬৫ পৃ.; মাজমূঊ ফাতাওয়া লিইবনি উছাইমীন, ১৯/২১১ পৃ.)।

তৃতীয়তঃ শ্বাসকষ্ট উপশমকারী একটি স্প্রের বোতলে সব মিলিয়ে ১০ মিলিমিটার তরল ঔষুধ থাকে, যা দিয়ে ২০০ বার স্প্রে করা যায়। দেখা যাচ্ছে, প্রত্যেক বার স্প্রেতে এক ফোঁটারও কম তরল পদার্থ থাকে। এই এক ফোঁটারও কম তরল পদার্থ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়। সবচেয়ে বড় ভাগটি প্রবেশ করে শ্বাসনালীতে, ছোট ভাগটি থেকে যায় গলনালীতে এবং খুবই সামান্য পরিমাণ পাকস্থলীতে প্রবেশ করতে পারে। এই পরিমাণটি এতই যৎসামান্য যে, তা হিসাবে আসে না। যেমনিভাবে কুলি ও নাকের সামান্য অংশ পানি হিসাবে আসে না, বরং কুলি করলে ও নাকি পানি দিলে যে পরিমাণ পানি ভেতরে প্রবেশ করে, তার পরিমাণ স্প্রের চেয়ে বেশি (মাজাল্লাহ, মাজমাঊল ফিক্বহিল ইসলামী, ১০/৭৫৯ পৃ.)।

চতুর্থতঃ দাঁতন ব্যবহারের উপর ক্বিয়াস করে এটিকে জায়েয করা হয়েছে। ডাক্তারগণ বলে থাকেন, আরাক গাছের মিসওয়াকে আট প্রকার রাসায়নিক পদার্থ থাকে, যা দাঁত ও মাঢ়িকে রোগ-ব্যাধি থেকে রক্ষা করে। পদার্থগুলো লালার সাথে মিশে গলনালীতে প্রবেশ করে। সঊদী আরবের ফাতাওয়া বোর্ডের স্থায়ী কমিটি এই মতটিই গ্রহণ করেছেন (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ১/১৩০ পৃ.; মাজাল্লাহ, মাজমাঊল ফিক্বহিল ইসলামী, ১০/৬৫৫ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুর রাযযাক, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (২২) : অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করা, শুভেচ্ছা জানানো, ধর্মীয় প্রতীক ব্যবহার করা এবং তাদের উৎসবে অংশগ্রহণ করা কি জায়েয। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : প্রচলিত রয়েছে যে, শু‘আইব (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম)-এর শ্বশুর ছিলেন। কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ঋণগ্রহীতা ও ঋণগ্রস্ত ব্যক্তি মুক্তির জন্য কী করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইমাম সালাম ফেরানোর পর মাসবুক ব্যক্তি উঠে দাঁড়ানোর সময় রাফ‘উল ইয়াদায়েন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কারো স্বামী যদি ফেসবুক, ইমু, মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে চ্যাট করে, প্রেমালাপ করে তবে স্বামীকে ঐ পথ থেকে ফিরিয়ে আনার জন্য স্ত্রী কী করতে পারে? স্বামীর মনে স্ত্রীর প্রতি প্রচ- ভালোবাসা সৃষ্টির জন্য বিশেষ কোন আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সমস্ত মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার মত কোন দু‘আ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সাতদিনের মধ্যে বাচ্চা মারা গেলে ‘আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭)  : জনৈক ব্যক্তি বলেছেন, যারা চার মাযহাব কিংবা চার তরীক্বা মানবে না তারা কাফের। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : যিলহজ্জ মাসে কয়দিন তাকবীর পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ যদি আল্লাহ কিংবা নবী অথবা কুরআনকে গালমন্দ করে ইসলামের দৃষ্টিতে তার বিধান কী? একজন মুসলিম হিসাবে তার প্রতি আমার কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সাবধান থাক। কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল, তা নারীদের মধ্য হতে ঘটেছিল’ (হা/২৭৪২)। বানী ইসরাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনা কী ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সালাফী মানহাজ মতে, আশ‘আরী আক্বীদা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ বাতিল আক্বীদা। কিন্তু বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুসারে আশ‘আরীর মধ্যে অন্যতম- ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম দারাকুৎনী, খত্বীব বাগদাদী, ইমাম নববী, জালালুদ্দীন সুয়ূত্বী প্রমুখ। তাদের বিভিন্ন গ্রন্থ থেকে ইলম নেয়ার ক্ষেত্রে সালাফী মানহাজের উছূল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ