রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মহান আল্লাহই একমাত্র হালাল-হারাম ঘোষণা করার অধিকারী। কোন মানুষের সে অধিকার দেয়া হয়নি। ধর্মীয় ও বৈষয়িকতার দৃষ্টিতে কারো মর্যাদা যতই বেশী হোক না কেন আল্লাহ ব্যতীত এ অধিকার কারো নেই। কেউ যদি সে দুঃসাহস দেখায়, তাহলে সে আল্লাহ্র নিরঙ্কুশ অধিকারকে কেড়ে নিতে চায়, আল্লাহর চিরন্তন নীতি বিরোধী কর্ম বাস্তবায়ন করতে চায়, নির্ভেজাল তাওহীদকে ভুলূণ্ঠিত করতে চায় এবং তাদের এ কাজকে যারা খুশি মনে গ্রহণ করে ও তদনুযায়ী অনুসরণ করে থাকে, তারা প্রকারন্তরে নিজেদেকে আল্লাহ্র আসনে বসাতে চায়। যা সুস্পষ্ট শিরক। আর শিরকের অপরাধ আল্লাহ কখনও ক্ষমা করেন না (সূরা আশ-শূরা : ২১; সূরা আন-নিসা : ৪৮; সূরা আল-মায়িদাহ : ৭২) এবং তার স্থান হবে জাহান্নাম (ছহীহ মুসলিম, হা/৯৩; মিশকাত, হা/৩৮)।

আল্লাহর অনুমতি বা অধিকারকে তোয়াক্কা না করে মুশরিকরাও নিজেদেরকে হালাল-হারামের মালিক মনে করে নিয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাদেরকে কঠোর হুঁশিয়ার করেছেন (সূরা ইউনুস : ৫৯; সূরা আনর-নাহল : ১১৬)। অতএব কোন বিষয়ে হালাল-হারাম নির্ধারণ ও ঘোষণার অধিকার একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট।


প্রশ্নকারী : আইয়ূব আলী, সাতক্ষীরা।




প্রশ্ন (২২) : ইসলামী জালসা ও মাহফিলের শেষে আখেরী মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তি প্রতি মাসে আমার বিকাশে হাজারে বিশ টাকাসহ টাকা পাঠায়। কিন্তু আমি প্রায় এজেন্ট নাম্বার দিয়ে টাকা ওঠালে আমার খরচ পড়ে চৌদ্দ টাকা পঞ্চাশ পয়সা। বাকী ৫ টাকা ৫০ পয়সা আমার কাছে থেকে যায়। এই টাকাগুলো আমি খরচ করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘ষাট বছরের জীবনে কেউ এক ওয়াক্ত ছালাত ছেড়ে দিলেও সে কাফের’। সালাফদের থেকে এরকম কোন বক্তব্য পাওয়া যায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক বক্তা বলেন, মহিলারা সারাক্ষণ তাদের চুল বেঁধে রাখবে। এমনকি বাসার মধ্যে একাকী থাকলেও। কারণ চুল বাঁধা না থাকলে শয়তান তার চুল নিয়ে তামাশা করে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চাচা হামযা (রাযিয়াল্লাহু আনহু)-এর শাহাদাত এবং ওয়াহশী (রাযিয়াল্লাহু আনহু) ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি তাকে বলেছিলেন যে, আমার সামনে আসবে না। এসব ঘটনা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার বন্ধু অনলাইনে জুয়া খেলে টাকা উপার্জন করে। অতঃপর ঐ টাকা দিয়ে মাঝে মাঝে আমাদের নাস্তা ও চা বিস্কুট খাওয়ায়। এক্ষেত্রে আমাদের খাওয়াটা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এক সাথে তিন ত্বালাক্ব দিলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? তবে তার কিছু হালাল অর্থও আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জুমু‘আর ছালাত ছাড়া কোন ছালাত আদায় করে না। এমন বন্ধু বা আত্মীর সাথে সম্পর্ক রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মদীনা কামারের হাপরের ন্যায়। মদীনা মরিচা (দুষ্ট লোক) বিদূরিত করে এবং ভালকে আরও উজ্জ্বল করে (ছহীহ বুখারী, হা/৬৭৮৫)। উক্ত হাদীছে ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সফরে গমনকালে বাড়ীতেই যোহর ও আছর ছালাত একসাথে জমা করে আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আল্লাহ তা‘আলা যে আমাদের রিযিক্ব লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা কি আমাদের চেষ্টা বা কৃতকর্মের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন, না-কি আল্লাহ তা‘আলার ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ রেখেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ