রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : তারাবীহর ছালাতে বা ওয়াক্ত ছালাতে মহিলারা মহিলাদের ইমামতী করতে পারবে। উম্মু ওয়ারাক্বাহ বিনতু আব্দুল্লাহ ইবনুল হারিস (রাযিয়াল্লাহু আনহু) বর্ণিত, রাসূল (ﷺ) তার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে যেতেন। তিনি তার জন্য একজন মুয়াজ্জিনও নিযুক্ত করেন, যে তার জন্য (তার ঘরে) আযান দিতেন। তিনি তাকে (উম্মু ওয়ারাক্বাহকে) তার ঘরের মহিলাদের ইমামতি করার নির্দেশ দেন। আব্দুর রহমান (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি তার নিযুক্ত বয়োবৃদ্ধ মুয়াজ্জিনকে দেখেছি’ (আবূ দাঊদ, হা/৫৯২; আহমাদ, হা/২৭৩২৪, সনদ ছহীহ)। তবে কোন মহিলা মহিলাদের ইমামতি করলে পুরুষদের মত সামনে না দাঁড়িয়ে জামা‘আতের প্রথম ক্বাতারের মধ্যস্থলে সমান্তরালভাবে দাঁড়িয়ে ইমামতি করবেন। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) মাগরিবের ছালাতে মহিলাদের ইমামতি করেছেন। তিনি কাতারের মধ্যখানে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে ক্বিরাআত করতেন। উম্মুল মুমিনীন উম্মে সালমাহ (রাযিয়াল্লাহু আনহা) আসরের ছালাতে ইমামতি করেছিলেন। তিনি কাতারের মধ্যস্থলে দাঁড়িয়েছিলেন (আল-মুহাল্লা, ৪/২১৯; মুসান্নাফ আব্দুর রাযযাক, হা/৫০৮২; বায়হাক্বী, মা‘রিফাতুস সুনান, হা/১৬২১; আস-সুনানুল কুবরা লিল-বায়হাক্বী, হা/৫৫৬৩; ইরওয়াউল গালীল, হা/৪৯৩)।

আর ঈদের ছালাত বাড়িতে একাকী বা জামা‘আত সহকারে মহিলারা আদায় করতে পারবে না। তারাও ঈদগাহে যাবে। তাদের জন্য ঈদগাহে ব্যবস্থা করতে হবে। তবে ঈদগাহে পুরুষ ইমামের পিছনে মহিলাদের ছালাত আদায় করার ব্যবস্থা না থাকলে, মহিলারা বাড়িতে ঈদের ছালাত একাকী বা জামা‘আত সহকারে আদায় করতে পারে, এটি মোটেও দোষনীয় নয়’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনে বায, ৩০/২৭৭ পৃ.)। শায়খ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পুরুষের সঙ্গে ঈদগাহে না গিয়ে বাড়িতে একাকী বা জামা‘আত সহকারে ঈদের ছালাত আদায় করা বিদ‘আত। কারণ, নবী (ﷺ) এবং ছাহাবীদের থেকে এর কোন প্রমাণ পাওয়া যায় না (ফাতাওয়া নূরুন আলাদ র্দাব ইবনে উছাইমীন, ৮/১৮৯ পৃ.)।


প্রশ্নকারী : বোরহান উদ্দিন, গোাবিন্দগঞ্জ, গাইবান্ধা।





প্রশ্ন (৪৭) : জুমু‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে ছালাতের জায়গার সংকুলান হচ্ছে না। পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে কোনাকুনি তিন দিকে সরকারী রাস্তা হওয়ায় সে সব দিকে মাসজিদ বাড়ানোর সুযোগ নেই। আর দক্ষিণ দিকে পুরানো গোরস্থান। দক্ষিণ দিকে মাসজিদ বাড়াতে গেলে বহু পুরাতন ৩/৪ টি কবর পড়ছে। যা প্রায় ২০/২৫ বছর আগের। এক্ষণে উক্ত কবরগুলো মূল গোরস্থানে স্থানান্তরিত করে দক্ষিণ দিকে মাসজিদ সম্প্রসারণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘আহলে সুন্নাহ ওয়াল জামা‘আত’ ও ‘বিদ‘আতী’দের মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : স্বামীর একার উপার্জনে দুই সন্তানসহ, মা-বাবা, অবিবাহিত বোন এবং একজন ভাগ্নের মোট ৮ জনের সংসার চলে। স্বামীর উপার্জন দিয়ে সবার খরচ মেটাতে গিয়ে স্ত্রীকে ন্যূনতম প্রয়োজন (মৌলিক পোশাক-প্রসাধনী) থেকেও বঞ্চিত করা হয়। অথচ অন্যদের জন্য বিলাসবহুল ভাবেই মেটানো হয়। স্বামীর বাবার ব্যাংকে ৩০ লক্ষ টাকা জমা আছে। প্রতি মাসে নতুন করে সেখানে প্রায় ১৫ হাজার টাকা জমা করা হয়। স্বামীর সংসারে তাঁর বাবা কোন খরচ করেন না। পরিবারের সমস্ত ব্যয়ভার স্বামীকে একাই বহন করতে হয়। প্রশ্ন হল- স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে বাবার টাকা ব্যাংকে জমিয়ে পরিবারের সকল সদস্যের ব্যয় বহন করা কি স্ত্রী ও সন্তানদের উপর যুলম নয়? স্বামীর পক্ষে এত বড় সংসারের ব্যয়ভার বহন করতে খুবই কষ্ট হয়। কিন্তু তার বাবা-মায়ের অভিশাপের ভয়ে অমানসিক কষ্ট সহ্য করতে হয়। কারণ বাবা-মাকে কিছু বললেই তারা সংসারে অশান্তি তৈরি করেন। এই বিষয়ে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি' মর্মে বর্ণিত হাদীছ কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দেশের অধিকাংশ মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য ছোট্ট একটি জানালা রাখা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : রান্নাবান্না ও বিভিন্ন কাজের মাঝে থেকে মহিলারা কিভাবে রামাযানকে কাজে লাগাতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) ‘সম্পদ সঞ্চয়’-এর ব্যাপারে ইসলাম কী বলেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : শিশু জন্মের ৩ দিন পর মারা যায়। এরূপ অবস্থায় সেই শিশুর জন্য আক্বীকা করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সৌন্দর্য বৃদ্ধির জন্য মহিলা চোখের ভ্রƒ উঠাতে ও কাটতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ