রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কুরআন ও ছহীহ হাদীসে সরাসরি নির্দিষ্ট কোন পদ্ধতি বর্ণনা নেই; তবে নিম্নোক্ত পদ্ধতিদ্বয় অনুসরণ করা যেতে পারে। প্রথমতঃ ইলম সম্পর্কিত দু‘আগুলো নিয়মিত আমল করা। যেমন (১) رَّبِّ  زِدۡنِیۡ  عِلۡمًا ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন’ (ত্বো-হা: ১১৪)। (২)  سُبۡحٰنَکَ لَا عِلۡمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمۡتَنَا ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ‘(হে আল্লাহ) আপনি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েছেন (সেগুলো ছাড়া) নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা’ (সূরা আল-বাক্বারাহ: ৩২)। দ্বিতীয়তঃ পাপ থেকে দূরে থাকা: প্রতিনিয়ত পাপাচারের একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি। পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসঙ্গে থাকতে পারে না। কোনো মানুষ যখন পাপ কাজ করে, এটা তাকে উদ্বেগ ও দুঃখের দিকে ধাবিত করে। সে তার কৃতকর্মের ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অনুভূতি ভোঁতা হয়ে যায় এবং জ্ঞান অর্জনের মত কল্যাণকর আমল থেকে সে ছিটকে পড়ে। তাই আমাদের উচিত পাপ থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করা। কেননা ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আমি আমার উস্তাদ ওয়াকী‘-এর নিকট আমার মুখস্থ শক্তির দুর্বলতার অভিযোগ পেশ করলে তিনি আমাকে বর্ণনা করে বলেন যে, পাপ ছেড়ে দাও। আর তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে, ইলম হল নূর। আল্লাহ তা‘আলা এই নূর বা জ্যোতিকে কোন অপরাধীকে প্রদান করেন না’ (আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ ওয়াদ দাওয়াতি ফিল আহদিল মাক্কী, পৃ. ৫৮৮)।


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।





প্রশ্ন (২২) : শী‘আদের ভ্রান্ত আক্বীদাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জন্ডিসে আক্রান্ত রোগীকে তার বাড়ীর মানুষ তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চায়। যে কবিরাজ চুন দিয়ে জন্ডিসের ঝাড়ফুঁক করে এবং তিনটি ডাব পড়ে দেয়। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমাদের এলাকায় মসজিদে লেখা রয়েছে যে, ‘লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করবেন না’। এটা কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যিলহজ্জ মাসের প্রতিটি দিনের ছিয়াম এক বছরের ছিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল ক্বদরের ইবাদতের সমতুল্য। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ কখন যরূরী আর কখন যরূরী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ‘ইহুদীরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় আর খ্রিষ্টানরা সালাম দেয় হাতের তালুর ইশারায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কোন ব্যক্তি যদি হজ্জের সফরে গিয়ে ওমরাহ আদায় করে মদীনা বা মীক্বাতের বাইরে কোন স্থানে সফর করে, তবে তিনি কি মক্কায় আগমনের সময় পুনরায় ওমরাহ করতে পারবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাইগ্রেন (Migraine) রোগের কারণে ছিয়াম ছেড়ে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মৃত ব্যক্তিকে ক্ববর দেয়ার কয়েক মাস পর ধসে নিচু হয়ে গেছে। তাতে বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে। প্রশ্ন হল, এখন সেই নিচু ক্ববরগুলোকে ভরাট করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শা‘বান মাসের ছিয়াম গোটা মাস রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ