রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : অধিকাংশ মানুষ এই রোগের শিকার। অথচ প্রত্যেক মুসলিমকে ইবাদতে একাগ্রতা আনয়ন করা ওয়াজিব (ইবনু তাইমিয়্যাহ, মাজমুঊল ফাতাওয়া, ২২তম খণ্ড, পৃ. ৫৫৩)। আর মহান আল্লাহ বলেন, ‘আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য’ (সূরা আল-যারিয়াত : ৫৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‘তুমি এমনভাবে ইবাদত কর, যেন তুমি আল্লাহকে দেখছ। যদি এমনটি না হয়, তাহলে অন্তত এটা মনে কর যে, আল্লাহ তোমাকে দেখছে’ (ছহীহ বুখারী, হা/৫০; ছহীহ মুসলিম, হা/৮; মিশকাত, হা/২)। সুতরাং ইবাদত হতে হবে একাগ্রতা ও বিনয়-নম্রতার সাথে। ইবাদতে মন না বসার কিছু কারণ রয়েছে। যেমন (ক) লোক দেখানো বা জনশ্রুতির জন্য ইবাদত করা। এক কথায় খুলূছিয়্যাতের ত্রুটি (সূরা আল-কাহ্ফ ১১০; সূরা আল-বাইয়েনাহ : ৫; ছহীহ মুসলিম হা/২৫৬৪, ২/৩১৭ পৃ.)। (খ) ইবাদত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদ্ধতিতে না হওয়া (ছহীহ বুখারী, হা/৬৩১; মিশকাত, হা/৬৮৩; তাফসীর ইবনু কাছীর, ৪র্থ খণ্ড, পৃ. ৩০৮)। (গ) হারাম রুযী ভক্ষণ করা (ছহীহ মুসলিম হা/১০১৫, ১/৩২৬ পৃ.; মিশকাত হা/২৭৬০, পৃ. ২৪১)। তবে নিম্নোক্ত পন্থাগুলো অনুসরণ করলে ইবাদতে মনোযোগ সৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ। যেমন, (১) পঠিতব্য দু‘আ বা যিকিরগুলো অর্থ বুঝে ধীরস্থিরভাবে পাঠ করা। (২) যেকোন মূল্যে প্রতিদিন কুরআন তেলাওয়াত করা। (৩) অধিকহারে মৃত্যুকে স্মরণ করা। (৪) প্রত্যেক ইবাদতকেই ইবাদত হিসাবে মূল্যায়ন করা। (৫) পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে আদায় করা। (৬) কোনভাবেই রাগ না করা। (৭) সর্বদা সৎ মানুষের সাথে অবস্থান করা। (৮) বেশী বেশী ইস্তেগফার করা। (৯) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি দরূদ পড়া এবং (১০) স্বজ্ঞানে যেকোন গুনাহ থেকে বেঁচে থাকা।


প্রশ্নকারী : আলী আলম, সিরাজগঞ্জ।




প্রশ্ন (৭) : বয়স কমিয়ে দিয়ে জন্ম নিবন্ধন করা হয়েছে। শরী‘আতের দৃষ্টিতে বিষয়টি হারাম জানার পরে জন্ম নিবন্ধন ও অন্যান্য সার্টিফিকেট পুনরায় ঠিক করতে অনেক সময় ও অর্থ খরচ হবে এবং অনেক হয়রানির শিকার হতে হবে। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈকা দ্বীনদার মহিলা স্বপ্নে কুরআন তিলাওয়াত করেন এবং এটাকে ভাল স্বপ্ন মনে করেন। স্বপ্নে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ পড়ে তিনি বলেন, আয়াতে বর্ণিত কাজটি আল্লাহ তাকে পালন করতে আদেশ করেছেন। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ছালাতে হাত বাঁধার বিশুদ্ধ নিয়ম কোনটি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হিবা কী ও কিভাবে সংঘটিত হয়? কোন্ ধরনের বস্তুতে হিবা শুদ্ধ হয়? হিবা এবং ছাদাক্বার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : শুক্রবারে ‘আরাফার দিন হলে সেই হজ্জ ৭ হজ্জের সমান- এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছালাত আদায় করার সময় কারো জামায় যদি প্রাণীর ছবি থাকে তাহলে কি তার ছালাত আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক বক্তা বলেন, আলেমের সমাবেশে উপস্থিত হলে এক হাজার রাকা‘আত নফল ছালাত, এক হাজার রোগী দেখার ও এক হাজার জানাযায় শরীক হওয়ার ছওয়াব পাওয়া যায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) ‘সম্পদ সঞ্চয়’-এর ব্যাপারে ইসলাম কী বলেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সিজদায় কুরআনে বর্ণিত কোন্ দু‘আ করা নিষেধ? কুরআনে বর্ণিত দু‘আ করার শুরুতে ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম’ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন্ কোন্ স্থানে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : দরিদ্র মুহাজিরগণ পাঁচশ’ বছর আগে জান্নাতে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ