রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যাবে না। শুধু বিড়ি-সিগারেট নির্মাণকারী কারখানায় নয়, বরং এমন প্রত্যেক কারখানা যেখানে হারাম পণ্যদ্রব্য উৎপাদন করা হয়, সেখানে চাকুরী করা যাবে না। একই প্রশ্ন সঊদী আরবের সর্বোচ্চ ফাতাওয়া কমিটিকে করা হলে উত্তরে তাঁরা বলেন, ‘গীর্জাঘর, মদের কারখানা বা দোকান, সিনেমা হল, সূদী ব্যাংক বা এই ধরণের অন্য যে কোন অবৈধ জায়গায় চাকুরী করা বৈধ নয়’ (ফাতাওয়া লাজনাহ আদ-দায়িমাহ, ১৪তম খণ্ড, পৃ. ৪৮১, প্রশ্ন নং-১৪৩৩৪)। কেননা এর মাধ্যমে উক্ত হারাম কাজের এক প্রকার সাহায্য করা হয়ে থাকে। অথচ আল্লাহ তা‘আলা তা নিষেধ করেছেন। যেমন আল্লাহ তা‘আলা বলেন,

وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ  وَ اتَّقُوا اللّٰہَ  اِنَّ اللّٰہَ  شَدِیۡدُ الۡعِقَابِ.

‘নেককাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পরের সাহায্য কর এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর’ (সূরা আল-মায়িদাহ : ২)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘মদের উপর দশভাবে অভিসম্পাত করা হয়েছে, স্বয়ং মদ (অভিশপ্ত), মদ উৎপাদক, যে তা উৎপাদন করায়, তার বিক্রেতা, তার ক্রেতা, তার বহনকারী, তা যার জন্য বহন করা হয়, এর মূল্য ভোগকারী, তা পানকারী ও তা পরিবেশনকারী (এদের সকলেই অভিশপ্ত)’ (আবূ দাঊদ, হা/৩৬৭৪; ইবনু মাজাহ, হা/৩৩৮০, সনদ ছহীহ)৷


প্রশ্নকারী : আবুল কালাম, কুমিল্লা।





প্রশ্ন (২৭) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের ছিয়ামের তারিখে মাঝেমধ্যে সোম বা বৃহস্পতিবার পড়ে, এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে, যা আমল দেখতে একই কিন্তু তার ফযীলাত ভিন্ন ভিন্ন। তাহলে  সেই আমল একাধিক ফযীলত লাভের নিয়তে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ﷺ) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কাউকে বিদায় দেয়ার সময় কোন দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু উন্নত জাতের গরু আছে যা বাংলাদেশে পাওয়া যায় না। সেগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে। একজন খামারি সীমান্ত পথে অবৈধভাবে এনে এই গরু বিক্রয় করছে। এটা জানার পরেও তা ক্রয় করা আমার জন্য বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : চর্মরোগে আক্রান্ত ব্যক্তি কি তায়াম্মুম করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘আমি তখনও ছিলাম নবী; আদম (আলাইহিস সালাম) যখন রূহ এবং দেহের মধ্যে ছিলেন’ (আহমাদ, হা/১৭১৬৩; সিলসিলা ছহীহাহ, হা/৩৭৩) মর্মে হাদীছটি কি ছহীহ? এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীছের তাৎপর্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : গর্ভবতী হওয়ার ৩ মাস পর বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই বাচ্চার জন্য কোন আমল করা যাবে কি? এই বাচ্চা পরকালে মায়ের জন্য কোন সুপারিশ করবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বর্তমানে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সেখানে কেউ যদি সোসাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে, তাহলে কি তা সম্পূর্ণ হারাম হবে? কারণ এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কমবেশি মেয়েদের ছবি/ভিডিও থাকে। কাজগুলো মূলত প্রমোশনাল বেইজড। ফলোয়ার/সাবস্ক্রাইব/ভিজিটর/প্রডাক্টের সেল বৃদ্ধি করা ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : স্বামী যদি বলে ‘I divorced you' অর্থাৎ ‘আমি তোমাকে ত্বালাক্ব দিলাম’। অতঃপর স্ত্রী যদি বলে বিষয়টি ক্লিয়ার করে দাও। স্বামী যদি বলে দিলামই তো। এভাবে বললে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কুরবানীর পরে আইয়ামে তাশরীকের তিন দিন কারা ছিয়াম রাখতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : পোশাকে রংধনুর ছাপ থাকলে তা পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ