রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : যাবে। এই সময়ে কারণ বিশিষ্ট ছালাত আদায় করা যায়। যেমন তাহিয়্যাতুল মাসজিদ, তাহিয়্যাতুল উযূ, জানাযা, সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত ইত্যাদি (ছহীহ বুখারী, হা/১১৪৯; ছহীহ মুসলিম, হা/২৪৫৮, ৯১১; ইবনু মাজাহ, হা/১২৬১, ১২৫৪; তিরমিযী, হা/৮৬৮; আবূ দাঊদ, হা/১৮৯৪; নাসাঈ, হা/৫৮৫)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ ‘যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখনই সে যেন দু’রাক‘আত ছালাত আদায় না করে বসবে না (ছহীহ বুখারী, হা/১১৬৩; ইবনু খযাইমা, হা/১৮২৭)। 

শায়খ মুহাম্মাদ বিন ছালিহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন,
ذا دخلت المسجد بعد العصر قبل غروب الشمس، فصل ركعتين، وإذا دخلت المسجد بعد صلاة الفجر وقبل طلوع الشمس، فصل ركعتين، وذلك لأن صلاة ركعتين تحية المسجد صلاة ذات سبب
আছরের পর সূর্য ডোবার পূর্বে যখন মসজিদে প্রবেশ করবে, তখন দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। অনুরূপভাবে ফজরের পর সূর্য উদিত হওয়ার পূর্বে যখন মসজিদে প্রবেশ করবে, তখন দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় করবে। কেননা এ দু’রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ কারণ বিশিষ্ট ছালাতের অন্তর্ভুক্ত (শায়খ উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব, নং ২৩২)।

উল্লেখ্য যে, ফজরের ছালাতের পর সূর্য ধনুক পরিমাণ উপরে উঠা পর্যন্ত, আছর ছালাতের পর সূর্যাস্ত পর্যন্ত এবং ঠিক দ্বি-প্রহরে সূর্য ঢলে যাওয়ার সময় সাধারণ নফল ছালাত নিষিদ্ধ (ছহীহ বুখারী, হা/৫৮১; ছহীহ মুসলিম, হা/৮২৬)।


প্রশ্নকারী : মুজিবুল হক্ব, যুক্তরাষ্ট্র।






প্রশ্ন (৮) : জনৈক ব্যক্তি জর্জ কোর্টে মুহুরীর সহযোগী হিসাবে কাজ করে। মজুরী হিসাবে টাকাও পায়। কিন্তু যার সহযোগী হিসাবে কাজ করে সে মানুষের কাছ থেকে মিথ্যা/প্রতারণা করে টাকা নেয় এবং বিভিন্ন সময় তাকেও মিথ্যা কথা বলতে হয়। এ ধরনের চাকরী করা বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : অনেকে দাবী করে, তারাবীহ ও তাহাজ্জুদ পৃথক ছালাত। তাহাজ্জুদ ৮ রাক‘আত, আর তারাবীহ ২০ রাক‘আত। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : কারো কাছে জমানো টাকা এবং ব্যবসায় বিনিয়োগ করা টাকা মিলে যাকাতের নিছাবের চেয়ে বেশি অর্থ আছে। কিন্তু ঋণ রয়েছে উক্ত অর্থের চেয়ে বেশি। এখন কি তার উপর যাকাত ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রবীঊল আউয়াল মাসে কি নির্দিষ্ট কোন ইবাদত আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : এক রাকা‘আত বিতর পড়লে তাহাজ্জুদ ছালাত সর্বনিম্ন দুই রাকা‘আত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? এটি না রাখার পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মোবাইলের রিংটোন হিসাবে দু‘আ বা কুরআনের আয়াত ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ওযূ করার সময় যদি বার বার মনে হয় যে, বায়ু নির্গত হয়েছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২): নিছাব পরিমাণ হওয়ার সময় আমার কাছে সম্পদের পরিমাণ ছিল ১ লক্ষ টাকা। বছর ফুর্তির সময় সেটা বেড়ে ২ লক্ষ টাকা হয়। তাহলে কোন্ অংকটির উপর যাকাত হিসাব করতে হবে? নিছাব পরিমাণ হওয়া থেকে, না-কি বছর পুর্তি থেকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মা দুধ পানের দু‘আ পাঠ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বাসার আশেপাশের মসজিদগুলোতে ফজর, যোহর, আছর অনেক দেরিতে পড়া হয়। এমতাবস্থায় কিভাবে আউওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা সম্ভব?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ