রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : এ ধরনের মানুষের পিছনে ছালাত আদায় করা যাবে না। আলেমগণের সর্বসম্মতিক্রমে তাবীয-কবয করা ও লটকানো বা পরিধান করা শিরকের অন্তর্ভুক্ত। এগুলো পূর্ববর্তী মুশরিকদের আমলের ন্যায়’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/২১২; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৮/২৯২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৪১১১)। উক্ববাহ ইবনু আমীর (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, مَن تَعَلَّقَ تَمِيْمَةً فَلَا أَتَمَّ اللهُ لَهُ وَمَنْ تَعَلَّقَ وَدَعْةً فَلَا وَدَّعَ اللهُ لَهُ ‘যে ব্যক্তি তাবীয ঝুলায় (পরিধান করে) আল্লাহ যেন তার আশা পূরণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক ঝুলায় তাকে যেন আল্লাহ রক্ষা না করেন’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪০৪, সনদ ছহীহ)। উক্ববাহ ইবনু আমীর আল-জুহানী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘একদল মানুষ রাসূল (ﷺ)-এর নিকট আগমন করেন। তিনি তাদের ৯ জনের বায়‘আত গ্রহণ করেন এবং একজনের বায়‘আত গ্রহণ করা থেকে বিরত থাকেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি ৯ জনের বায়‘আত গ্রহণ করলেন কিন্তু একে পরিত্যাগ করলেন? তিনি বলেন, এর দেহে একটি তাবীয আছে। তখন তিনি তার হাত ঢুকিয়ে তাবীযটি ছিড়ে ফেলেন। অতঃপর তিনি তার বায়‘আত গ্রহণ করেন এবং বলেন, مَنْ عَلَّقَ تَمِيْمَةً فَقَدْ أَشْرَكَ ‘যে তাবীয ঝুলালো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪২২; ছহীহুল মুসনাদ, হা/৯৪২; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, ১/৮৮৯ পৃ.; ছহীহুল জামি‘, হা/৬৩৯৪)।

তাবীয-কবয করা শিরকের অন্তর্ভুক্ত। তাই ঐ ইমামের পিছনে ছালাত আদায় করা জায়েয নয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৪১১১)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন,

فلا يصلى خلف الذي يكتبها ويجب أن يبين له أن هذا شرك والذي يجب عليه البيان هو الذي يعلمها

‘যে তাবীয লেখালেখি করে তার পিছনে ছালাত আদায় করা যাবে না। তাকে বোঝানো অপরিহার্য যে, এটি শিরক। যে জানে তাকে জানানোটা তার উপরেই অপরিহার্য’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৩/৬৫ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, তার পিছনে ছালাত আদায় করা যাবে না এবং তার ইমামতি বৈধ নয়’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৯/২৭৮, ৯/৩৭৩-৩৭৪ ও ১২/১০৮-১০৯ পৃ.)। আবূ সাহলাহ আস-সাইব ইবনু খাল্লাদ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, নবী (ﷺ)-এর এক ছাহাবী বলেন, ‘এক ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতিকালে ক্বিবলার দিকে থু থু ফেললে রাসূল (ﷺ) তা লক্ষ্য করলেন। লোকটি ছালাত শেষ করলে রাসূল (ﷺ) (উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে) বললেন, এই ব্যক্তিকে দিয়ে তোমাদের ছালাত আদায় করাবে না (অর্থাৎ আর ইমামতি করবে না)। পরবর্তীতে লোকটি তাদের ইমামতি করতে চাইলে তাঁরা তাকে নিষেধ করেন এবং তার সম্পর্কে রাসূল (ﷺ)-এর উক্তিও অবহিত করেন। অতঃপর লোকটি রাসূল (ﷺ)-কে এ বিষয় অবহিত করলে তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, রাসূল (ﷺ) একথাও বলেছেন, তুমি আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ’ (আবূ দাঊদ, হা/৪৮১, সনদ হাসান)।


প্রশ্নকারী : ডা. মুহাম্মাদ আব্দুর রহমান, কক্সবাজার।





প্রশ্ন (১৭) : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক ব্যক্তির পিতা সূদী ব্যাংকে টাকা রেখে সেই টাকার সূদ ভক্ষণ করে। তাকে বুঝালেও সে বুঝে না। তিনি মারা যাওয়ার পর যদি তার কবরের পাশে গিয়ে তার সন্তান ৪০ দিন পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তবে তার পিতার কবরের আযাব মাফ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মাযহাবী মসজিদের ইমাম ছালাতে রাফঊল ইয়াদাইন করে না, আমীনও জোরে বলে না। এমতাবস্থায় কোন মুছল্লী যদি সেগুলো করে, তাহলে কি ইমামের অনুসরণ করাকে অমান্য করা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : বর্তমানে আহলেহাদীছদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের মসজিদ ভেঙ্গে দেয়া হচ্ছে, বন্ধ করে দেয়া হচ্ছে। আহলেহাদীছদের পরিচয় এবং তাদের মৌলিক নিদর্শনগুলো কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জুমু‘আর ফরয ছালাতের পর বাড়িতে দুই রাক‘আত অথবা মসজিদে ৪ রাক‘আত অথবা মসজিদে দুই বা চার অথবা চার ও দুই রাক‘আত ছালাত আদায় করা হয়। এটি কি সুন্নাতে মুওয়াক্কাদা না-কি সুন্নাতে গায়রে মুওয়াক্কাদা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : প্রচলিত তাবলীগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নাফসের শিরক বলতে কী বুঝায়? নাফসের আনুগত্য বলতে কী বুঝায়? যেমন, সিনেমা দেখা, নন-মাহরামের মন রক্ষার্থে কথা বলা অথবা ইচ্ছা করেই জোহরের সুন্নাত ছালাত ছেড়ে দেয়া প্রভৃতি কাজ কি নাফসের আনুগত্যের মাঝে পড়ে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অসুস্থ ব্যক্তির জন্য কোন্ দু‘আ পড়া উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : শাওয়াল মাসে ছয়টি ছিয়াম পালন করার বিধান ও তার ফযীলাত সম্পর্কে জানাতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আছরের ছালাত ক্বাযা হলে মাগরিব ছালাতের সময় আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ফরয ছালাতের আগে যে ইক্বামত দেয়া হয়, সেটা কি আযানের মত ২ বার করে বলতে হয়, না-কি একবার? আর ইক্বামতে ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ বললে কি ছালাতের জন্য দাঁড়াতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ