রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : কোন জীবের বিনা প্রয়োজনে ছবি তোলা, সংরক্ষণ করা নিষিদ্ধ। তবে দেখার বিষয় হল- ছবি তোলার উদ্দেশ্য কী? উদ্দেশ্য যদি হয় ছবিকে সম্মান করা, তাহলে হারাম হবে। কারণ নিষিদ্ধ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মাধ্যম ও উপকরণ ব্যবহার করাও হারাম (উছায়মীন, ফাতাওয়া রাসাইল ও মাসাইল, ২য় খণ্ড, পৃ. ২৮৫)। তাই স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ছবি সংগ্রহ করা নিষেধ (ছহীহ বুখারী, হা/৩২২৪; ছহীহ মুসলিম, হা/২১০৬)।

কোন মহিলার ছবি এমনকি পর্দাওয়ালা ছবিও ফেইসবুকে আপলোড করা হারাম। এটা একটি নব্য জাহিলিয়াত। অন্যদিকে হিজাব পরিহিতা নারীরা চোখের ছবি ফেসবুকে আপলোড করা হয়ে থাকে। যা আরও ভয়ংকর। এটা মানুষকে ফেতনার দিকে আহ্বান করে থাকে। অথচ শরী‘আতে দৃষ্টি অবনত করার ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে। কেননা সমস্ত যিনা শুরু হয় দৃষ্টি থেকে। সুতরাং যে নিজের চোখের হেফাযত করতে পারে, তার জন্য অশ্লীলতা, যিনার মত ব্যাপারগুলো থেকে হেফাযত থাকার কাজটা সহজ হয়ে যায়। আর মেয়েরা যদি সেই চোখকেই পুরুষের লোলুপ দৃষ্টির জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে ফেতনার চূড়ান্ত ভয়াবহতার দিকেই তা রূপ নিবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে (সূরা আন-নূর : ৩০)।

তিনি আরও বলেন, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাযত করে; তারা যেন তার মধ্যে যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের অলংকার বা সৌন্দর্য প্রদর্শন না করে’ (সূরা আন-নূর : ৩১)। প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার যত মাধ্যম রয়েছে সেখানে অপ্রয়োজনীয় ছবি আপলোড দেয়া থেকে বিরত থাকতে হবে।


প্রশ্নকারী : শহীদুল্লাহ, সিরাজগঞ্জ।




প্রশ্ন (৬) : আমি একজন সিএনজি চালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা- রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকে। এভাবে রাতে ভাড়া বাড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫): ইসলামী অর্থনীতির ভিত্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ ধরণের ইমামের পিছনে ছালাত হবে না? পাড়ার ইমাম আমলগত বিদ‘আত করে এমন ইমামের বেতন ভাতার জন্য দান করা করা যাবে কি? আবার বাইরে কোথাও গেলে আমি ইমামের আক্বীদা সম্পর্কে জানি না, তখন কী করব? একাই ছালাত আদায় করব, না-কি জামা‘আতে ঐ ইমামের সাথে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কারো জন্য দু‘আ করার পর তাকে জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : স্বামী ও স্ত্রী ত্বালাক্ব হয়ে গেছে ৪ বছর আগে। তাদের ঘরে সন্তানও ছিলো। তারা স্বামী ও স্ত্রী আলাদা আছে ৪ বছর যাবৎ। তারা কেউ আর বিয়ে করেনি। এই অবস্থায় এখন কি তারা আবার বিয়ে করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সমাজে অনেক নামধারী ফকীর দেখা যায়। যারা বিত্তশালী। এদের কেউ সূদের উপর টাকা দেয়। টাকা নিয়ে নেশা করে। এদেরকে ভিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বাংলাদেশে কি কোন ছাহাবী এসেছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে এসেছে, ‘যা তোমার হাতে নেই তা বিক্রি করো না’ (আবূ দাঊদ, হা/৩৫০৩)। এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বিতর ছালাত ছুটে গেলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : পিতা কর্তৃক ব্যাংকের ফিক্সড ডিপোজিড থেকে ওয়ারিছসূত্রে প্রাপ্ত টাকা দ্বারা হজ্জ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : হজ্জ থেকে প্রত্যাবর্তনকারী হাজ্জীদের স্বাগত জানানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ