রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : হারাম মাসগুলো হচ্ছে- রজব, যিলক্বদ, যিলহজ্জ ও মুহাররম। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয় আল্লাহর নিকটে মাসের সংখ্যা বারটি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি হারাম (সম্মানিত)। এটাই সরল বিধান। সুতরাং এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি যুলুম করো না’ (সূরা আত-তাওবাহ : ৩৬)। এ মাসগুলোতে শিকার করতে কোন বাধা নেই। তবে শিকারের নিষিদ্ধতা দু’টি বিষয়ের সাথে সম্পৃক্ত। যথা : ১- হজ্জ বা উমরার ইহরাম বাঁধা। কারণ আল্লাহ তা‘আলা ইহরাম অবস্থায় শিকার করতে নিষেধ করেছেন (সূরা আল-মায়েদাহ : ৯৫)। ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এটি ইহরাম অবস্থায় শিকার নিষিদ্ধের ঘোষণা ও সে অবস্থার নিষেধাজ্ঞা’ (তাফসীরে ইবনে কাছীর, ২/৯৯ পৃ.)। ২- হারামের সীমানার মধ্যে শিকার করা। এ প্রসঙ্গে বর্ণিত হাদীছগুলোর ভিত্তিতে হারামের সীমানা বলতে মক্কা ও মদীনা উদ্দেশ্য (ছহীহ বুখারী, হা/১২৮৪)।

মক্কাতে শিকার তাড়ানো হারাম। শিকার করাতো আরও জঘন্য হারাম। আর মদীনার ব্যাপারে আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলতেন, ‘যদি আমি মদীনাতে হরিণ চরতে দেখি তবে আমি একে সন্ত্রস্ত করব না। রাসূল (ﷺ) বলেছেন, ‘মদীনার দুই লাবা ভূমির মাঝের জায়গাটুকু হারাম (পবিত্রস্থান)’ (ছহীহ বুখারী, হা/১৭৭৪)। ‘লাবা’ বলা হয় হাররাকে অর্থাৎ কালো পাথরকে। মদীনায় কালো পাথরের দু’টি ভূমি আছে। একটি হল পূর্বপাশে, অন্যটি হল পশ্চিমপাশে। পক্ষান্তরে হারাম মাসগুলোর সাথে শিকার নিষিদ্ধ হওয়ার কোন সম্পর্ক নেই। আল্লাহই ভাল জানেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭২১৬)।


প্রশ্নকারী : নাজমুছ ছাকিব, সাতক্ষীরা।





প্রশ্ন (৩০) : তারাবীহর ছালাতে এক ব্যক্তি দু’বার দুই জায়গায় ইমামতি করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : যারা রাসূল (ﷺ)-কে গালি দেয়, তাদের হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ছালাত শেষে যিকিরগুলো সরবে বলতে হবে, না-কি চুপেচুপে বলতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বর্তমানে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সেখানে কেউ যদি সোসাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে, তাহলে কি তা সম্পূর্ণ হারাম হবে? কারণ এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কমবেশি মেয়েদের ছবি/ভিডিও থাকে। কাজগুলো মূলত প্রমোশনাল বেইজড। ফলোয়ার/সাবস্ক্রাইব/ভিজিটর/প্রডাক্টের সেল বৃদ্ধি করা ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : শুধু বেজোড় রাত্রিগুলোতে ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আমার পিতামাতা আমায় পড়াশোনা করায় যাতে আমি বড় হয়ে তাদের মোটা অঙ্গের টাকা পাঠাই। কিন্তু আমার পিতা-মাতার যদি সংসার চালানোর মত সামার্থ্য থাকে তবুও কি তাদের টাকা পাঠানো আমার জন্য ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
শ্ন (৯) : ছিয়ামের নিয়ত হিসাবে নিম্নের দু‘আটি পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মসজিদে বা মসজিদের আঙ্গিনায় ফুটবল, ক্রিকেট, বলিবল ইত্যাদি খেলা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হারূত-মারূত’ এবং ‘যোহরা’ নামক মহিলার ব্যাপারে সমাজে প্রচলিত কাহিনী কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যে সমস্ত কারখানায় ইউরোপ আমেরিকার মেয়েদের টি-শার্ট, স্কার্ট, জিন্স প্যান্ট তৈরি করা হয়, সেগুলোতে চাকরি করা বৈধ হবে কি? এ সমস্ত পোশাকে মেয়েদের শরীরের অবয়ব প্রকাশ পায়। অনেক পোশাকে প্রাণীর ছবিও থাকে।   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মসজিদে বিয়ে পড়ানোর কোন ফযীলত আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ