রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
উত্তর : একজন মুসাফির যতক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে বা সাধারণভাবে বসবাস শুরু না করবে, ততক্ষণ সে ক্বছর করতে পারবে। আর এটাকেই ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) এবং ইবনু উছায়মীন (রাহিমাহুল্লাহ)  অগ্রাধিকার দিয়েছেন। তাদের দলীল হচ্ছে, আল্লাহ তা‘আলা বলেন, وَ اِذَا ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَقۡصُرُوۡا مِنَ الصَّلٰوۃِ ‘আর যখন তোমরা যমীনে সফর করবে, তখন তোমাদের ছালাত ক্বছর করাতে কোন দোষ নেই (সূরা আন-নিসা : ১০১)। ইবনু উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, এটা আম তথা প্রত্যেক ভ্রমণকে অন্তর্ভুক্ত করে। আর এটা জানা কথা যে, যমীনে ভ্রমণ করতে গেলে কখনো কখনো কিছু সময়কালের প্রয়োজন হয় (শারহুল মুমতিঈ, ৪র্থ খণ্ড, পৃ. ৫৩৩)।

আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমরা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মদীনা ফিরে আসা পর্যন্ত তিনি দু’ রাক‘আত, দু’ রাক‘আত ছালাত আদায় করেছেন। রাবী বলেন, আমি আনাস (রাযিয়াল্লাহু আনহু)-কে বললাম, আপনারা (হজ্জের সফরে) মক্কায় কত দিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, সেখানে আমরা দশ দিন অবস্থান করেছিলাম (ছহীহ বুখারী, হা/১০৮১)।

যারা সফরে ক্বছর করার জন্য দিনকাল নির্দিষ্ট করে দেয় তাদেরকে রদ করতে গিয়ে ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি ক্বছর করার জন্য অবস্থানের দিনকাল নির্দিষ্ট করে দেয়, হতে পারে তিনদিন, চার দিন, দশ দিন, বারো দিন, বা পনের দিন। তাহলে সে যেন এমন একটি কথা বলল, যার কোন দলীল নেই (মাজমূঊ ফাতাওয়া, ২৪তম খণ্ড, পৃ. ১৩৭)।


প্রশ্নকারী : আলামিন, চাঁদপুর।




প্রশ্ন (৬) : গর্ভবতী মহিলার ২ বা ৩ মাসের বাচ্চা নষ্ট হলে তাকে কি ছালাত-ছিয়াম পালন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত আসলে কিভাবে সিজদা দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন নারী কতদিন দুধ পান করালে দুগ্ধমাতা হিসাবে গণ্য হবে? কোন নারী যদি তার বুকের দুধ কাউকে পান করান তাহলে কি সেই নারীর মেয়ের সাথে দুধপানকারীর ছেলের বিবাহ হারাম হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ঘরে সূরা বাক্বারা পাঠ করা এবং এ সূরার পঠন শয়তানকে তাড়ানো: সূরাটি উচ্চৈঃস্বরে পড়া কি আবশ্যকীয়? ক্যাসেট-প্লেয়ার ব্যবহারের মাধ্যমে কি এ উদ্দেশ্য হাছিল হতে পারে? সূরাটি ভাগ ভাগ করে পড়লে কি যথেষ্ট হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০): ‘যে ব্যক্তি এমন কোন ইয়াতীমের অভিভাবক হয়েছে যার মাল রয়েছে, সে যেন তা ব্যবসায় লাগায় এবং ফেলে না রাখে, যাতে যাকাত তাকে শেষ না করে দেয়’ মর্মে বর্ণিত বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত ৪ মাস ১০ দিন। বৃদ্ধ নারী বা যার সন্তান হওয়ার সম্ভবনা নেই তার ক্ষেত্রেও কি এটিই প্রযোজ্য? আর উক্ত ইদ্দত চলাকালীন কী কী কাজ থেকে বিরত থাকতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাবা-মা পরিবারের বড় ছেলের তুলনায় ছোট ভাই-বোনদেরকে সবকিছুই বেশি দিয়ে থাকেন। তারা মোটেও ইনছাফ করেন না। এজন্য কি তাদেরকে জবাবদিহি করতে হবে না আল্লাহ তা‘আলার কাছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাকে ইচ্ছায়-অনিচ্ছায় মানুষ ও প্রাণীর ছবি সম্বলিত ডিজাইন করতে হয়। ইসলামী শরী‘আতে এটা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কুরবানীর গোশত কয় ভাগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন মহিলা তার স্বামীর কাছ থেকে খোলা ত্বালাক্ব নিলে বা বিবাহ বিচ্ছিন্ন করলে কতদিন ইদ্দত পালন করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কুরআন মাজীদ খতম করে পুনরায় সূরা ফাহিতা ও সূরা বাক্বারার শুরু থেকে ‘মুফলিহূন’ পর্যন্ত পড়ার কোন বিধান আছে কী? জনৈক ব্যক্তি বলেন, তিরমিযীর ২৯৪৮ নং হাদীছে এ নির্দেশ রয়েছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ইবাদতের মধ্যে বিদ‘আত প্রবেশ করলে সম্পূর্ণ আমল কি বাতিল হয়ে যাবে? না-কি যে অংশে বিদ‘আত প্রবেশ করেছে সেটুকু বাতিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ