শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
উত্তর : যে সকল শস্য জমিতে উৎপন্ন হয় তা যদি মানুষের সাধারণ খাদ্য হিসাবে বিবেচিত হয় এবং তা ওযন ও গুদামজাত করা যায়, সে সকল শস্যেই কেবল যাকাত ফরয। ওমর ইবনুল খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) গম, যম, কিশমিশ এবং খেজুর এই চারটি শস্যের যাকাত প্রবর্তন করেছেন’ (দারাকুৎনী, হা/১৯৩৬; মুসনাদে আহমাদ, হা/২২০৪১; সিলসিলা ছহীহাহ, হা/৮৭৯)। উক্ত হাদীছে মাত্র চারটি শস্যের কথা উল্লেখ হলেও চারটির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ওযন ও গুদামজাত সম্ভব সকল শস্যই এর অন্তর্ভুক্ত। অতএব গুদামজাত অসম্ভব এমন শস্যের যাকাত ফরয নয়। যেমন শাক-সবজি বা কাঁচা মালের কোন যাকাত নেই (তিরমিযী, হা/৬৩৮; দারাকুৎনী, হা/১৯৩০; মিশকাত, হা/১৮১৩)। তবে এ জাতীয় সম্পদের বিক্রয়লব্ধ অর্থ এক বছর অতিক্রম করলে এবং নিছাব পরিমাণ হলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে (তিরমিযী, হা/৬৩২; ইবনু মাজাহ, হা/১৭৯২, সনদ ছহীহ)। উল্লেখ্য, শাক-সবজি বা কাঁচা মালের কোন ওশর নেই। রাসূল (ﷺ) বলেন, لَيْسَ فِى الْخَضْرَوَاتِ زَكَاةٌ ‘কাঁচা মালে কোন যাকাত (ওশর) নেই’ (তিরমিযী, হা/৬৩৮; দারাকুৎনী, হা/১৯৩০; ছহীহুল জামে‘, হা/৫৪১১; মিশকাত, হা/১৮১৩ ‘যাকাত’ অধ্যায়)। তবে মালিক ইচ্ছা করলে দান করতে পারে। রাসূল (ﷺ) উক্ত অবস্থায় দান করতে উদ্বুদ্ধ করেছেন (ছহীহ বুখারী, হা/১৪৫৪; মিশকাত হা/১৭৯৬)। আর এ জাতীয় সম্পদের বিক্রয়লব্ধ অর্থ এক বছর অতিক্রম করলে এবং নিছাব পরিমাণ হলে শতকরা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে (তিরমিযী, হা/৬২৮; আবূ দাঊদ, হা/১৫৭৩; মিশকাত, হা/১৭৯৯ ‘যাকাত’ অধ্যায়)।


প্রশ্নকারী : যুবাইর, মোহনপুর, রাজশাহী।





প্রশ্ন (১৬) : দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেয়ার পর উল্টো সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : কেউ যদি ঠোট নাড়িয়ে ত্বালাক্বের কথা বলে কিন্তু কোন শব্দ বের না হয়, এমনকি নিজেও না শুনে, তাহলে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ওশর-যাকাত এগুলো টাকা দিয়ে আদায় করা যাবে কি? না-কি নির্দিষ্ট প্রাণী, শস্য বা বস্তুর যাকাত সেই জিনিস দিয়েই আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : রান্নাবান্না ও বিভিন্ন কাজের মাঝে থেকে মহিলারা কিভাবে রামাযানকে কাজে লাগাতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : সাংগঠনিক বায়‘আত সম্পর্কে শায়খ বিন বায এবং শায়খ ইবনু উছায়মীনের ফৎওয়া কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : আমার বাবা সরকারী চাকুরী করে। চাকুরী থেকে রিটায়ার্ডের পর যে টাকা পাবেন, সেই টাকা হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্বামী যদি স্ত্রীর সাথে কাজের লোকের মত আচরণ করে, উঠতে বসতে বিশ্রী গালি-গালাজ করে, রাস্তা-ঘাট অপমান ও অবহেলা করে। এমতাবস্থায় উক্ত সমস্যার সমাধানের জন্য স্ত্রী কি তার পিতা-মাতাকে জানাতে পারে? জানালে কি অন্যায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : তারাবীহর ছালাত দীর্ঘ করে পড়া ভাল, না-কি সংক্ষিপ্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছিয়াম রাখতে অক্ষম ব্যক্তি কি একজন মিসকীনকে ত্রিশদিন খাওয়াবেন, না-কি ত্রিশজন মিসকীনকে একদিন খাওয়াবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯): জনৈক বক্তা বলেন যে, ‘জান্নাতে একটি কনফারেন্স হবে। সেই কনফারেন্সের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আর সেখানে উপস্থিত থাকবেন আমাদের নবী (ﷺ) ও নূহ (আলাইহিস সালাম)। আর পরিশেষে আল্লাহ তা‘আলা কুরআন তেলাওয়াত করবেন’। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ