রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : পুরুষদের জন্য ফরয ছাড়া সকল প্রকার সুন্নাত, নফল ইত্যাদি বাড়িতে পড়া অধিক উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) এগুলো নিয়মিত তাঁর ঘরেই আদায় করতেন। অথচ বর্তমানে বাড়িতে সুন্নাত ও নফল ছালাত আদায়ের আমলটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন,فَعَلَيْكُمْ بِالصَّلَاةِ فِىْ بُيُوْتِكُمْ فَإِنَّ خَيْرَ صَلَاةِ الْمَرْءِ فِىْ بَيْتِهِ إِلَّا الصَّلَاةَ الْمَكْتُوْبَةَ ‘বাড়িতে ছালাত আদায় করাকে তোমরা নিয়ম বানিয়ে নাও। কেননা পুরুষের জন্য ফরয ছালাত ব্যতীত ঘরে ছলাত আদায় করা উত্তম’ (ছহীহ বুখারী, হা/৬১১৩; ছহীহ মুসলিম, হা/৭৮১)। অন্যত্র তিনি বলেন, إِذَا قَضَى أَحَدُكُمْ صَلَاتَهُ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ مِنْهَا نَصِيْبًا فَإِنَّ اللهَ جَاعِلٌ فِىْ بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا ‘তোমাদের কেউ যখন ছালাত আদায় করে, তখন সে যেন ঘরের জন্য ছালাতের কিয়দাংশ রেখে দেয়। কেননা ঘরে ছালাত আদায়ের ফলে আল্লাহ তাতে কল্যাণ দান করেন’ (ইবনু মাজাহ, হা/১৩৭৬; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/১৩৯২)। আব্দুল্লাহ ইবনু সা‘দ (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

سَأَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ أَيُّمَا أَفْضَلُ الصَّلَاةُ فِىْ بَيْتِىْ أَوِ الصَّلَاةُ فِى الْمَسْجِدِ قَالَ أَلَا تَرَى إِلَى بَيْتِىْ مَا أَقْرَبَهُ مِنَ الْمَسْجِدِ فَلأَنْ أُصَلِّىَ فِىْ بَيْتِىْ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أُصَلِّىَ فِى الْمَسْجِدِ إِلَّا أَنْ تَكُوْنَ صَلَاةً مَكْتُوْبَةً

‘আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, কোন্টি উত্তম, আমার ঘরে ছালাত আদায় করা, না-কি মসজিদে? তিনি বললেন, তুমি কি দেখ না আমার ঘর মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও মসজিদে ছালাত আদায় করার চেয়ে ঘরে ছালাত আদায় করা আমার নিকটে অধিক প্রিয়; ফরয ছালাত ব্যতীত’ (ইবনু মাজাহ, হা/১৩৭৮; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৪৩৯)। রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, اجْعَلُوْا فِىْ بُيُوْتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوْهَا قُبُوْرًا ‘তোমাদের ঘরেও কিছু ছালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না’ (ছহীহ বুখারী, হা/৪৩২, ১১৮৭)।

প্রশ্নকারী : আব্দুর রাযযাক, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (১৬) : আমার স্ত্রী দুইবার ইচ্ছাকৃত বাচ্চা নষ্ট করে দিয়েছে। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনেনি। এখন স্বামী হিসাবে আমার ও তার কীরূপ পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জুমু‘আর খুৎবাহ বসে বসে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন নাপাক কাপড়ের সাথে অন্য পাক কাপড় থাকলে কিংবা কাপড় থেকে নাপাকি শুকিয়ে গেলে ঐ কাপড় অন্যান্য পাক কাপড়ের সাথে একসাথে ধোয়া যাবে কিনা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছহীহ হাদীছ মেনে চলার কারণে কলেজের অন্যান্য ছাত্রীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে এবং দ্বীনের দাওয়াতকে উপহাস করে। তাদের কাছ থেকে দূরে থাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : তারতীলসহ কুরআন পাঠ করতে বলা হয়েছে। কিন্তু তারতীল কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিদ্যমান, তাতে একজন মুসলিমের ভূমিকা কেমন হবে?
প্রশ্ন (১৪) : সঊদী আরবে অনেক প্রবাসী এমন রয়েছেন যাদের বিদেশে আসা বাবদ বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। তবে উমরা করার সময়-সুযোগ সবসময় হয় না বিধায় অনেকেই ঋণ পরিশোধের আগেই উমরা করে। সেক্ষেত্রে উমরা ক্ববুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ছালাতের শেষ বৈঠকে দরূদ ও দু‘আ মাসূরা পাঠ করার সময় তাশাহহুদ পাঠ করেছি কি করিনি এরূপ সন্দেহ হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোর্ট ম্যারেজ এবং কোর্টের মাধ্যমে ত্বালাক্ব দেয়া সম্পর্কে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাসবূককে ইমাম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রবীঊল আউয়াল মাসে কি নির্দিষ্ট কোন ইবাদত আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : স্বামী মারা গেলে তার স্ত্রী বাবার বাড়ি/আত্মীয় বাড়ি যেতে এবং সেখানে অবস্থান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ