রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : পেশাব-পায়খানা করার পর পানি দ্বারাই পবিত্রতা অর্জন করবে (ছহীহ বুখারী, হা/১৫০-১৫২, (ইফাবা হা/১৫২, ১/১০২ পৃ.); মিশকাত, হা/৩৪২; বঙ্গানুবাদ মিশকাত, হা/৩১৫, ২য় খণ্ড, পৃ. ৬১)। তবে পানি না পাওয়া গেলে ঢিলা-কুলুখ বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করবে (ছহীহ বুখারী, হা/১৫৫; মিশকাত, হা/৩৪৯)। পানি থাকা অবস্থায় কুলুখ নেয়া শরী‘আত সম্মত নয়। কুলুখ নেয়ার পর পানি নেয়া সম্পর্কে যে বর্ণনা উল্লেখ করা হয়, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন (সিলসিলা যঈফাহ, হা/১০৩১-এর ভাষ্য দ্র.; তালখীছুল হাবীর, হা/১৫১) এবং ছহীহ হাদীছের বিরোধী (আবূ দাঊদ, হা/৪৪, ১ম খণ্ড, পৃ. ৭; ইবনু মাজাহ, হা/৩৫৫)।

পেশাবের পর কুলুখ নিয়ে বাইরে এসে চল্লিশ কদম হাঁটা, কাশি দেয়া, নাচানাচি করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, টয়লেটে কুলুখের আবর্জনার স্তূপ তৈরি করা সবই নব্য মূর্খতা। ইসলামে এরূপ বেহায়াপনার কোন স্থান নেই। মিথ্যা ফযীলতের ধোঁকা মানুষকে এত নীচে নামিয়েছে। ইমাম ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পেশাবের পর জোরে কাশি দেয়া, উঠাবসা করা ও আনুষঙ্গিক অন্যান্য কাজ শয়তানী ধোঁকা মাত্র (ইগাছাতুল লাহফান, ১ম খণ্ড, পৃ. ১৬৬)। শরী‘আতে পেশাব থেকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। তাই বলে এর নামে নতুন আরেকটি বিদ‘আত তৈরি করার অনুমতি দেয়া হয়নি। এটা যে বেহায়াপনা তার আরেকটি কারণ হল, পেশাব করার পর এমনটি করতে দেখা যায়, কিন্তু পায়খানা করার পর এই অভ্যাস দেখা যায় না।

পেশাবের ছিটা কাপড়ে লেগে যাওয়ার আশংকায় ইসলাম তার জন্য সুন্দর বিধান দিয়েছে। আর তা হল, ওযূ করার পর হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর ছিটিয়ে দেয়া (আবূ দাঊদ, হা/১৬৬ ও ৬৭, সনদ ছহীহ)।


প্রশ্নকারী : শরীফুল ইসলাম, বাড্ডা, ঢাকা।




প্রশ্ন (৫) : বন্ধক রাখার ছহীহ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম মাসসমূহে শিকার করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শিশু মৃত্যুবরণ করলে কি গোসল দিতে হবে ও তার জানাযার ছালাত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : সমাজের অধিকাংশ মসজিদে দেখা যায় যে, ছালাতে তারা নাভীর নীচে হাত বেঁধে থাকে। প্রশ্ন হল- নাভীর নীচে হাত বাঁধার দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কুরবানীর পশুর বয়স কত বছর হলে কুরবানী করা যায়? পশুর দুধের দাঁত পড়ার পর নতুন দাঁত উঠা কি শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বিবাহের অনুষ্ঠানে বা খাৎনার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে টাকা নেয়ার শারয়ী বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কি? তবে তার কিছু হালাল অর্থও আছে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : মাছ মরে পানির উপরে ভেসে উঠলে তা খাওয়া বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারীকে সালাম দেয়া যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ইসলাম বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ